Hidden Stories (বাংলা)
সর্বশেষ

জোজিলা পাসে ভয়াবহ তুষারধস, অন্তত ৭ মৃত, একাধিক আহত; স্তব্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬
জোজিলা পাসে ভয়াবহ তুষারধস, অন্তত ৭ মৃত, একাধিক আহত; স্তব্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক
FILE IMAGE

নয়া দিল্লি: লাদাখের দুর্গম পার্বত্য এলাকায় ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন অন্তত ৭ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার বিকেলে জোজিলা পাস-এর লাদাখ অংশে এই বিপর্যয় ঘটে। তুষারের বিশাল স্তূপ নেমে এসে শ্রীনগর-লেহ জাতীয় সড়কের উপর থাকা একাধিক যাত্রীবাহী গাড়িকে চাপা দেয় বলে জানা গিয়েছে।


সংবাদ সংস্থা সূত্রে খবর, জোজিলা পাসের জিরো পয়েন্ট ও মিনিমার্গের মধ্যবর্তী অংশে আচমকা তুষারধস নামে। মুহূর্তের মধ্যে কয়েকটি গাড়ি বরফ ও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।


ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

পাশাপাশি বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) ও পুলিশ যৌথভাবে বরফ সরানোর কাজ চালাচ্ছে।


লাদাখের প্রশাসনও উচ্চ সতর্কতায় রয়েছে। কারগিল জেলার প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

তুষারধসের জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। বরফ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।


কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।


সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস বরাবরই তুষারধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বর্তমানে এখানে একটি দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণাধীন, যা সম্পূর্ণ হলে লাদাখের সঙ্গে সারা বছরের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।


এই ঘটনায় ফের একবার সামনে এল হিমালয়ের দুর্গম এলাকায় যাতায়াতের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার চ্যালেঞ্জ।

বিষয় : SikkimSnowfall jojila srinagarnational highway landslide touristalert transportationissue

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


জোজিলা পাসে ভয়াবহ তুষারধস, অন্তত ৭ মৃত, একাধিক আহত; স্তব্ধ শ্রীনগর-লেহ জাতীয় সড়ক

প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

featured Image
নয়া দিল্লি: লাদাখের দুর্গম পার্বত্য এলাকায় ভয়াবহ তুষারধসে প্রাণ হারালেন অন্তত ৭ জন, আহত হয়েছেন আরও অন্তত ৫ জন। শুক্রবার বিকেলে জোজিলা পাস-এর লাদাখ অংশে এই বিপর্যয় ঘটে। তুষারের বিশাল স্তূপ নেমে এসে শ্রীনগর-লেহ জাতীয় সড়কের উপর থাকা একাধিক যাত্রীবাহী গাড়িকে চাপা দেয় বলে জানা গিয়েছে।সংবাদ সংস্থা সূত্রে খবর, জোজিলা পাসের জিরো পয়েন্ট ও মিনিমার্গের মধ্যবর্তী অংশে আচমকা তুষারধস নামে। মুহূর্তের মধ্যে কয়েকটি গাড়ি বরফ ও ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে যায়। ফলে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।ঘটনার খবর পেয়েই সেনা, আধাসেনা বাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।পাশাপাশি বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO) ও পুলিশ যৌথভাবে বরফ সরানোর কাজ চালাচ্ছে।লাদাখের প্রশাসনও উচ্চ সতর্কতায় রয়েছে। কারগিল জেলার প্রশাসনিক কর্তাদের ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ ও উদ্ধারকাজ তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।তুষারধসের জেরে শ্রীনগর-লেহ জাতীয় সড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গিয়েছে। বরফ সরিয়ে দ্রুত যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে, তবে প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে।কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়ে আহতদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২,০০০ ফুট উচ্চতায় অবস্থিত জোজিলা পাস বরাবরই তুষারধসপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। বর্তমানে এখানে একটি দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণাধীন, যা সম্পূর্ণ হলে লাদাখের সঙ্গে সারা বছরের নিরাপদ যোগাযোগ ব্যবস্থা তৈরি হবে বলে আশা করা হচ্ছে।এই ঘটনায় ফের একবার সামনে এল হিমালয়ের দুর্গম এলাকায় যাতায়াতের ঝুঁকি এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার চ্যালেঞ্জ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার