Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাটপাড়ায় রামনবমীর মিছিলে জনজোয়ার!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ মার্চ ২০২৬
ভাটপাড়ায় রামনবমীর মিছিলে জনজোয়ার!
ছবি: সংগৃহীত

ভাটপাড়া: রামনবমী উপলক্ষ্যে রবিবার ভাটপাড়ায় আয়োজিত শোভাযাত্রাকে ঘিরে তৈরি হল - এক উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য এই মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রঙিন পতাকা, ঢাক-ঢোল এবং ভক্তিমূলক সঙ্গীতের সুরে এদিন শিল্পাঞ্চলের অলিগলি রামনামে মুখরিত হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ এই মিছিলে অংশগ্রহণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।


এদিনের এই বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিলেন ভাটপাড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং এবং নোয়াপাড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁদের উপস্থিতি ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দুই নেতাই শোভাযাত্রায় অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের উপস্থিতিতে উৎসবের মেজাজ এক অন্য মাত্রা পায়।


ভাটপাড়ার সংবেদনশীলতার কথা মাথায় রেখে নিরাপত্তা বজায় রাখতে কোনও খামতি রাখেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গোটা রুটজুড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশবাহিনী। ড্রোন এবং সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোনওরকম অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিলে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় প্রশাসন।


আয়োজকদের দাবি, বিগত বছরগুলির তুলনায় এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সকাল থেকেই ভাটপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিলে যোগ দিতে শুরু করেন। সব মিলিয়ে রামনবমীর রঙে এদিন পুরোপুরি রঙিন হয়ে ওঠে গোটা ভাটপাড়া এলাকা।

বিষয় : POLITICAL UPDATE BHATPARANEWS NAVAMI SOBHAJATRA ARJUN SINGH

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভাটপাড়ায় রামনবমীর মিছিলে জনজোয়ার!

প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

featured Image
ভাটপাড়া: রামনবমী উপলক্ষ্যে রবিবার ভাটপাড়ায় আয়োজিত শোভাযাত্রাকে ঘিরে তৈরি হল - এক উৎসবমুখর পরিবেশ। বর্ণাঢ্য এই মিছিল কার্যত জনসমুদ্রে পরিণত হয়। রঙিন পতাকা, ঢাক-ঢোল এবং ভক্তিমূলক সঙ্গীতের সুরে এদিন শিল্পাঞ্চলের অলিগলি রামনামে মুখরিত হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ এই মিছিলে অংশগ্রহণকারীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।এদিনের এই বৃহৎ ধর্মীয় শোভাযাত্রায় বিশেষ আকর্ষণ ছিলেন ভাটপাড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী পবন সিং এবং নোয়াপাড়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। তাঁদের উপস্থিতি ঘিরে বিজেপি সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। দুই নেতাই শোভাযাত্রায় অংশ নেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। তাঁদের উপস্থিতিতে উৎসবের মেজাজ এক অন্য মাত্রা পায়।ভাটপাড়ার সংবেদনশীলতার কথা মাথায় রেখে নিরাপত্তা বজায় রাখতে কোনও খামতি রাখেনি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। গোটা রুটজুড়ে মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশবাহিনী। ড্রোন এবং সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হয়। কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোনওরকম অশান্তি ছাড়াই শান্তিপূর্ণভাবে মিছিলে সম্পন্ন হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন আয়োজক ও স্থানীয় প্রশাসন।আয়োজকদের দাবি, বিগত বছরগুলির তুলনায় এ বছর অংশগ্রহণকারীর সংখ্যা ছিল কয়েক গুণ বেশি। সকাল থেকেই ভাটপাড়ার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মিছিলে যোগ দিতে শুরু করেন। সব মিলিয়ে রামনবমীর রঙে এদিন পুরোপুরি রঙিন হয়ে ওঠে গোটা ভাটপাড়া এলাকা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার