Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গরমেই বাড়ছে ডেঙ্গির দাপট! বদলে যাচ্ছে ভাইরাসের চরিত্র, বাড়ছে ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
গরমেই বাড়ছে ডেঙ্গির দাপট! বদলে যাচ্ছে ভাইরাসের চরিত্র, বাড়ছে ঝুঁকি
প্রতীকী ছবি

বর্ষার জন্য আর অপেক্ষা করতে হবে না। এবার গরমকালেই ডেঙ্গির ঝুঁকি তুঙ্গে উঠতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা যত বাড়ছে, ততই আরও সক্রিয় ও আক্রমণাত্মক হচ্ছে এডিএস এজিপটি মশা। আগে বর্ষাকালকে মূল ডেঙ্গি মরশুম হিসেবে মনে করা হতো, এখন সেই ধারণা আর ঠিক নয়। গরমের মধ্যেই মশার প্রজনন বাড়ছে, সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে আগেভাগেই।


শুধু ডেঙ্গিই নয়, ম্যালেরিয়া বা ফাইলেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে। পশ্চিমবঙ্গের মতো আর্দ্র ও উষ্ণ এলাকায় এই তিন ধরনের মশার বংশবিস্তার খুব সহজ। জল জমে থাকা, অপরিষ্কার পরিবেশ, অনিয়মিত বৃষ্টি—সবই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং World Meteorological Organization (WMO) জানাচ্ছে, গত এক দশকে উষ্ণায়নের প্রভাব সংক্রামক রোগে সবচেয়ে বেশি পড়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যেই ১.৫° সেলসিয়াস ছাড়িয়ে গেছে, ফলে মশা দ্রুত বংশ বিস্তার করায় ভাইরাসও আরও শক্তিশালী হচ্ছে।


সবচেয়ে ভয়ানক বিষয় হল, ডেঙ্গি ভাইরাসের চরিত্র বদলাচ্ছে। গরমের কারণে নতুন স্ট্রেন তৈরি হচ্ছে। বিশেষ করে DEN-3 স্ট্রেনটি অনেক বেশি সংক্রামক। এবার শুধু জ্বর বা র‍্যাশ নয়, রোগীর শরীরে মাল্টি অর্গ্যান ফেলিওরের ঝুঁকি, প্লেটলেট কমে যাওয়া, রক্তক্ষরণ, এমনকি কিডনি ও ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে।

ডেঙ্গির উপসর্গও আগের থেকে অনেক জটিল। এখন দেখা যাচ্ছে:


1. জ্বর, মাথা ও শরীর ব্যথা

2. খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া

3. বুকে ব্যথা, জন্ডিস

4. কিডনি ও ফুসফুসে সমস্যা

5. লিভার ও হার্টেও প্রভাব


যদি এমন কোনো উপসর্গ দেখা দেয়, দেরি না করে NS1 বা IgM (ELISA) পরীক্ষা করা জরুরি। সময়মতো চিকিৎসা না করলে অবস্থা আরও গুরুতর হয়ে যেতে পারে।

আরও লক্ষণীয় বিষয় হল, ডেঙ্গি এখন শুধু ক্রান্তীয় অঞ্চলেই সীমাবদ্ধ নেই। শীতপ্রধান দেশেও মশার উপস্থিতি বাড়ছে। এমনকি আইসল্যান্ড -এর মতো দেশে সম্প্রতি এডিএস এজিপটি দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা গভীর, তারই প্রমাণ।

বিষয় : heathyhabit dengueeffectviral symtoms climate change summerseason highrisk heathawareness tips mosquito

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


গরমেই বাড়ছে ডেঙ্গির দাপট! বদলে যাচ্ছে ভাইরাসের চরিত্র, বাড়ছে ঝুঁকি

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
বর্ষার জন্য আর অপেক্ষা করতে হবে না। এবার গরমকালেই ডেঙ্গির ঝুঁকি তুঙ্গে উঠতে চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা যত বাড়ছে, ততই আরও সক্রিয় ও আক্রমণাত্মক হচ্ছে এডিএস এজিপটি মশা। আগে বর্ষাকালকে মূল ডেঙ্গি মরশুম হিসেবে মনে করা হতো, এখন সেই ধারণা আর ঠিক নয়। গরমের মধ্যেই মশার প্রজনন বাড়ছে, সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে আগেভাগেই।শুধু ডেঙ্গিই নয়, ম্যালেরিয়া বা ফাইলেরিয়ার মতো মশাবাহিত রোগের ঝুঁকিও বেড়েছে। পশ্চিমবঙ্গের মতো আর্দ্র ও উষ্ণ এলাকায় এই তিন ধরনের মশার বংশবিস্তার খুব সহজ। জল জমে থাকা, অপরিষ্কার পরিবেশ, অনিয়মিত বৃষ্টি—সবই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং World Meteorological Organization (WMO) জানাচ্ছে, গত এক দশকে উষ্ণায়নের প্রভাব সংক্রামক রোগে সবচেয়ে বেশি পড়েছে। পৃথিবীর গড় তাপমাত্রা ইতিমধ্যেই ১.৫° সেলসিয়াস ছাড়িয়ে গেছে, ফলে মশা দ্রুত বংশ বিস্তার করায় ভাইরাসও আরও শক্তিশালী হচ্ছে।সবচেয়ে ভয়ানক বিষয় হল, ডেঙ্গি ভাইরাসের চরিত্র বদলাচ্ছে। গরমের কারণে নতুন স্ট্রেন তৈরি হচ্ছে। বিশেষ করে DEN-3 স্ট্রেনটি অনেক বেশি সংক্রামক। এবার শুধু জ্বর বা র‍্যাশ নয়, রোগীর শরীরে মাল্টি অর্গ্যান ফেলিওরের ঝুঁকি, প্লেটলেট কমে যাওয়া, রক্তক্ষরণ, এমনকি কিডনি ও ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে।ডেঙ্গির উপসর্গও আগের থেকে অনেক জটিল। এখন দেখা যাচ্ছে:1. জ্বর, মাথা ও শরীর ব্যথা2. খিঁচুনি, অজ্ঞান হয়ে যাওয়া3. বুকে ব্যথা, জন্ডিস4. কিডনি ও ফুসফুসে সমস্যা5. লিভার ও হার্টেও প্রভাবযদি এমন কোনো উপসর্গ দেখা দেয়, দেরি না করে NS1 বা IgM (ELISA) পরীক্ষা করা জরুরি। সময়মতো চিকিৎসা না করলে অবস্থা আরও গুরুতর হয়ে যেতে পারে।আরও লক্ষণীয় বিষয় হল, ডেঙ্গি এখন শুধু ক্রান্তীয় অঞ্চলেই সীমাবদ্ধ নেই। শীতপ্রধান দেশেও মশার উপস্থিতি বাড়ছে। এমনকি আইসল্যান্ড -এর মতো দেশে সম্প্রতি এডিএস এজিপটি দেখা গেছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা গভীর, তারই প্রমাণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার