Hidden Stories (বাংলা)
সর্বশেষ

গরমে ত্বকের তেলতেলে ভাব, ব্রণ ও কালচে ছোপের সমস্যা? ঘরোয়া এই ফেসপ্যাকেই মিলবে সতেজ ও উজ্জ্বল ত্বক।

গরমে ত্বকের তেলতেলে ভাব, ব্রণ ও কালচে ছোপের সমস্যা? ঘরোয়া এই ফেসপ্যাকেই মিলবে সতেজ ও উজ্জ্বল ত্বক।
ছবি--প্রতীকী

গরমের মরশুমে ত্বকের অন্যতম বড় সমস্যা হল অতিরিক্ত তেল নিঃসরণ, ব্রণ এবং ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া। ঘাম ও ধুলোবালির কারণে মুখের ত্বক দ্রুত নিষ্প্রাণ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সময় ত্বকের যত্নে মুলতানি মাটি হতে পারে কার্যকর প্রাকৃতিক উপাদান। মুলতানি মাটি ত্বকের উপর জমে থাকা ময়লা, মৃত কোষ এবং অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। তবে শুধুমাত্র মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই এর সঙ্গে অন্য কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে মিলতে পারে আরও ভালো ফল।


 চলুন দেখে নিন কোন কোন পদ্ধতিতে এই মুলতানি মাটি ব্যবহার করা যেতে পারে: 


১. মুলতানি মাটি, শসা ও গোলাপজল


শসার রসের সঙ্গে ২ চা চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি তেল নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।


২. মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল


২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ থেকে দেড় চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এই প্যাক অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে।


৩. মুলতানি মাটি ও টক দই


২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ টক দই এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। প্রায় ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে সতেজতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।

দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মমতা


নিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এই ঘরোয়া ফেসপ্যাকগুলি গরমে ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সৌন্দর্য বিশেষজ্ঞরা।

বিষয় : HEALTHUPDATE organicskincare SUMMERTIPS MULTANIMITTI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


গরমে ত্বকের তেলতেলে ভাব, ব্রণ ও কালচে ছোপের সমস্যা? ঘরোয়া এই ফেসপ্যাকেই মিলবে সতেজ ও উজ্জ্বল ত্বক।

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image
গরমের মরশুমে ত্বকের অন্যতম বড় সমস্যা হল অতিরিক্ত তেল নিঃসরণ, ব্রণ এবং ত্বকের জেল্লা হারিয়ে যাওয়া। ঘাম ও ধুলোবালির কারণে মুখের ত্বক দ্রুত নিষ্প্রাণ হয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, এই সময় ত্বকের যত্নে মুলতানি মাটি হতে পারে কার্যকর প্রাকৃতিক উপাদান। মুলতানি মাটি ত্বকের উপর জমে থাকা ময়লা, মৃত কোষ এবং অতিরিক্ত তেল পরিষ্কার করতে সাহায্য করে। তবে শুধুমাত্র মুলতানি মাটি ব্যবহার করলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। তাই এর সঙ্গে অন্য কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেসপ্যাক তৈরি করলে মিলতে পারে আরও ভালো ফল। চলুন দেখে নিন কোন কোন পদ্ধতিতে এই মুলতানি মাটি ব্যবহার করা যেতে পারে: ১. মুলতানি মাটি, শসা ও গোলাপজলশসার রসের সঙ্গে ২ চা চামচ মুলতানি মাটি এবং ১ চা চামচ গোলাপজল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। ১৫ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন। এটি ত্বককে ঠান্ডা রাখার পাশাপাশি তেল নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে।২. মুলতানি মাটি ও অ্যালোভেরা জেল২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ থেকে দেড় চামচ মুলতানি মাটি মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পরে ধুয়ে ফেলুন। এই প্যাক অতিরিক্ত তেল দূর করার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখতে সাহায্য করে।৩. মুলতানি মাটি ও টক দই২ চা চামচ মুলতানি মাটির সঙ্গে ১ চা চামচ টক দই এবং ১ টেবিল চামচ গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। প্রায় ২০ মিনিট পরে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকে সতেজতা ফিরিয়ে আনতে সহায়ক হতে পারে।দিল্লি থেকে কলকাতায় ফিরলেন মমতানিয়মিত ও সঠিকভাবে ব্যবহার করলে এই ঘরোয়া ফেসপ্যাকগুলি গরমে ত্বকের যত্নে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সৌন্দর্য বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার