Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রতিবাদের মুখ এবার বিধানসভায়! দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় 'অভয়ার' মা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬
প্রতিবাদের মুখ এবার বিধানসভায়! দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় 'অভয়ার' মা
প্রতীকী ছবি

পানিহাটি: উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার প্রকাশিত বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায় উঠে এল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার শিকার সেই তরুণী চিকিৎসকের মা কে প্রার্থী করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পানিহাটির এই প্রার্থী ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।


আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা হয়ে গেলেও পানিহাটি নিয়ে একটা ধোঁয়াশা বজায় ছিল। অবশেষে সেই জট কাটিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের মুখকেই নির্বাচনী ময়দানে নামানোর সিদ্ধান্ত নিল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত কেবল পানিহাটি নয়, গোটা রাজ্যের নারী সুরক্ষা ও আন্দোলনের আবেগকে উসকে দেবে।


এই প্রার্থী পদ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "অভয়ার মা  কেবল একজন প্রার্থী নন, তিনি বাংলার শোষিত ও বঞ্চিত নারীদের লড়াইয়ের প্রতীক।" রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই এই প্রার্থী পদ এক বড় বার্তা। ওনার লড়াই সারা রাজ্যে এক নতুন নজির সৃষ্টি করবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।


পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মায়ের নাম আসায় নির্বাচনের আগে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে। একদিকে আরজি কর কাণ্ডের আবেগ এবং অন্যদিকে নারী নির্যাতনের ইস্যু—এই দুই অস্ত্রকে হাতিয়ার করেই পানিহাটির মাটি কামড়ে লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।অভয়ার মায়ের লড়াইকে কেন্দ্র করে পানিহাটির রাজনৈতিক উত্তাপ এখন চরমে।

বিষয় : West Bengal Election 2026 WESTBENGALBJP #Holi2026 #ArjunSingh #Barrackpore #HoliCelebration #WestBengalPolitics #BJPWestBengal #Bhatpara #BreakingNews #PoliticalHoli rgkarcase justiceforabhaya ratnadebnath

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রতিবাদের মুখ এবার বিধানসভায়! দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় 'অভয়ার' মা

প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬

featured Image
পানিহাটি: উত্তর ২৪ পরগনার পানিহাটি বিধানসভা কেন্দ্র নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান। বুধবার প্রকাশিত বিজেপির তৃতীয় দফার প্রার্থী তালিকায় উঠে এল এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ নাম। আরজি কর হাসপাতালের নারকীয় ঘটনার শিকার সেই তরুণী চিকিৎসকের মা কে প্রার্থী করল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব। পানিহাটির এই প্রার্থী ঘোষণাকে ঘিরে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।আগামী ২৯ এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। রাজ্যের অধিকাংশ আসনেই প্রার্থী ঘোষণা হয়ে গেলেও পানিহাটি নিয়ে একটা ধোঁয়াশা বজায় ছিল। অবশেষে সেই জট কাটিয়ে আরজি কর কাণ্ডের প্রতিবাদের মুখকেই নির্বাচনী ময়দানে নামানোর সিদ্ধান্ত নিল বিজেপি। রাজনৈতিক মহলের মতে, এই সিদ্ধান্ত কেবল পানিহাটি নয়, গোটা রাজ্যের নারী সুরক্ষা ও আন্দোলনের আবেগকে উসকে দেবে।এই প্রার্থী পদ প্রসঙ্গে নোয়াপাড়া কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, "অভয়ার মা  কেবল একজন প্রার্থী নন, তিনি বাংলার শোষিত ও বঞ্চিত নারীদের লড়াইয়ের প্রতীক।" রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে তিনি অভিযোগ করেন, অপরাধীদের আড়াল করার চেষ্টার বিরুদ্ধেই এই প্রার্থী পদ এক বড় বার্তা। ওনার লড়াই সারা রাজ্যে এক নতুন নজির সৃষ্টি করবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।পানিহাটি বিধানসভা কেন্দ্রে অভয়ার মায়ের নাম আসায় নির্বাচনের আগে নতুন সমীকরণের জল্পনা তুঙ্গে। একদিকে আরজি কর কাণ্ডের আবেগ এবং অন্যদিকে নারী নির্যাতনের ইস্যু—এই দুই অস্ত্রকে হাতিয়ার করেই পানিহাটির মাটি কামড়ে লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।অভয়ার মায়ের লড়াইকে কেন্দ্র করে পানিহাটির রাজনৈতিক উত্তাপ এখন চরমে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার