Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিউটাউনে পুলিশের বড়সড় সাফল্য! অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬
নিউটাউনে পুলিশের বড়সড় সাফল্য! অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ টাকা

নিউটাউন: শহরের বুকে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ-ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD) এবং ইকো পার্ক থানার পুলিশের এক যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।

পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর ছিল যে একটি বড় অঙ্কের টাকা পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টারের আশেপাশে ওত পেতে বসেছিলেন বিধাননগর ডিডি এবং ইকো পার্ক থানার আধিকারিকরা। একটি নির্দিষ্ট অ্যাপ-ক্যাব আসতেই সেটিকে আটকানো হয়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা।


পুলিশ জানিয়েছে, ধৃত সুরেশ ঠাকুর মূলত গুজরাটের বাসিন্দা হলেও বর্তমানে কলকাতায় থাকতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার সপক্ষে তিনি কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।


ধৃত ব্যক্তিকে আজই বারাসত আদালতে পেশ করা হবে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী এবং নিউটাউনে কার কাছে এই টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো বড়সড় হাওয়ালা চক্র কাজ করছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

বিষয় : New Town Black Money Black money captured in new town

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নিউটাউনে পুলিশের বড়সড় সাফল্য! অ্যাপ-ক্যাব থেকে উদ্ধার নগদ ২৫ লক্ষ টাকা

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
নিউটাউন: শহরের বুকে ফের উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা। শুক্রবার সকালে নিউটাউন সিটি সেন্টারের কাছে একটি অ্যাপ-ক্যাব থেকে ২৫ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় সুরেশ ঠাকুর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। বিধাননগর ডিটেকটিভ ডিপার্টমেন্ট (DD) এবং ইকো পার্ক থানার পুলিশের এক যৌথ অভিযানে এই সাফল্য মিলেছে।পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর ছিল যে একটি বড় অঙ্কের টাকা পাচার হতে চলেছে। সেই তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল থেকেই নিউটাউন সিটি সেন্টারের আশেপাশে ওত পেতে বসেছিলেন বিধাননগর ডিডি এবং ইকো পার্ক থানার আধিকারিকরা। একটি নির্দিষ্ট অ্যাপ-ক্যাব আসতেই সেটিকে আটকানো হয়। তল্লাশি চালাতেই গাড়ি থেকে উদ্ধার হয় নগদ ২৫ লক্ষ টাকা।পুলিশ জানিয়েছে, ধৃত সুরেশ ঠাকুর মূলত গুজরাটের বাসিন্দা হলেও বর্তমানে কলকাতায় থাকতেন। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তিনি কলকাতার বড়বাজার এলাকা থেকে এই টাকা নিয়ে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। কিন্তু এই বিপুল পরিমাণ টাকার সপক্ষে তিনি কোনো বৈধ নথি দেখাতে পারেননি। এর পরেই তাঁকে হেফাজতে নেওয়া হয়।ধৃত ব্যক্তিকে আজই বারাসত আদালতে পেশ করা হবে। এই বিপুল পরিমাণ টাকার উৎস কী এবং নিউটাউনে কার কাছে এই টাকা পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এর পেছনে কোনো বড়সড় হাওয়ালা চক্র কাজ করছে কি না, তাও তদন্তের আওতায় রয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার