Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একদা ২১-এর মঞ্চ কাঁপানো সেই কণ্ঠস্বর এবার ভোটের ময়দানে! জোড়া কেন্দ্র থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ রাজন্যার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬
একদা ২১-এর মঞ্চ কাঁপানো সেই কণ্ঠস্বর এবার ভোটের ময়দানে! জোড়া কেন্দ্র থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ রাজন্যার

কলকাতা: একসময় ২১শে জুলাইয়ের মঞ্চ কাঁপানো সেই পরিচিত কণ্ঠস্বর এবার সরাসরি ভোটের ময়দানে। তবে কোনো চেনা শিবিরের ঝাণ্ডা হাতে নয়, বরং নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন হেভিওয়েট নেত্রী রাজন্যা হালদার। বৃহস্পতিবার 'জনসংগ্রাম মঞ্চ'-এর তরফে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

রাজন্যা হালদার এবার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণ


আরজি কর আবহে 'তিলোত্তমা'দের নিয়ে শর্ট ফিল্ম তৈরি করাকে কেন্দ্র করে দলের বিরাগভাজন হয়েছিলেন রাজন্যা। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। শুধু তাই নয়, কসবা ল' কলেজে গণধর্ষণের ঘটনার সময় দলেরই একাংশের বিরুদ্ধে এআই (AI) প্রযুক্তিতে তৈরি কুরুচিকর ছবি ছড়ানোর বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি।

২০২৫ সালের শেষদিকে রাজন্যার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছিল। তবে প্রার্থী ঘোষণার পর সেই জল্পনায় জল ঢেলে রাজন্যা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল এবং বিজেপি— দুই দলেরই বিরোধী। মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি 'জনসংগ্রাম মঞ্চ'-এর ছাতার তলায় নির্দল হয়েই লড়বেন।


একদা তৃণমূলের অন্যতম জনপ্রিয় এই যুবনেত্রীর নির্দল হিসেবে লড়াই দক্ষিণবঙ্গের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

বিষয় : WestBengalElection WESTBENGAL TMC BJPWestBengal Rajanna Haldar

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


একদা ২১-এর মঞ্চ কাঁপানো সেই কণ্ঠস্বর এবার ভোটের ময়দানে! জোড়া কেন্দ্র থেকে লড়াইয়ের চ্যালেঞ্জ রাজন্যার

প্রকাশের তারিখ : ২০ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: একসময় ২১শে জুলাইয়ের মঞ্চ কাঁপানো সেই পরিচিত কণ্ঠস্বর এবার সরাসরি ভোটের ময়দানে। তবে কোনো চেনা শিবিরের ঝাণ্ডা হাতে নয়, বরং নির্দল প্রার্থী হিসেবে লড়াইয়ের ঘোষণা করলেন তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন হেভিওয়েট নেত্রী রাজন্যা হালদার। বৃহস্পতিবার 'জনসংগ্রাম মঞ্চ'-এর তরফে তাঁর নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।রাজন্যা হালদার এবার দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সোনারপুর দক্ষিণ ও আসানসোল দক্ষিণআরজি কর আবহে 'তিলোত্তমা'দের নিয়ে শর্ট ফিল্ম তৈরি করাকে কেন্দ্র করে দলের বিরাগভাজন হয়েছিলেন রাজন্যা। এরপরই শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে এবং প্রান্তিক চক্রবর্তীকে সাসপেন্ড করে তৃণমূল ছাত্র পরিষদ। শুধু তাই নয়, কসবা ল' কলেজে গণধর্ষণের ঘটনার সময় দলেরই একাংশের বিরুদ্ধে এআই (AI) প্রযুক্তিতে তৈরি কুরুচিকর ছবি ছড়ানোর বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন তিনি।২০২৫ সালের শেষদিকে রাজন্যার বিজেপিতে যোগ দেওয়া নিয়ে প্রবল জল্পনা তৈরি হয়েছিল। তবে প্রার্থী ঘোষণার পর সেই জল্পনায় জল ঢেলে রাজন্যা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল এবং বিজেপি— দুই দলেরই বিরোধী। মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি 'জনসংগ্রাম মঞ্চ'-এর ছাতার তলায় নির্দল হয়েই লড়বেন।একদা তৃণমূলের অন্যতম জনপ্রিয় এই যুবনেত্রীর নির্দল হিসেবে লড়াই দক্ষিণবঙ্গের দুই গুরুত্বপূর্ণ কেন্দ্রে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার