Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভবানীপুরে শুভেন্দু-ঝড়! মমতার গড়ে প্রথম প্রচারেই ওপেন চ্যালেঞ্জ, উত্তেজনায় ফুটছে হাই-ভোল্টেজ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬
ভবানীপুরে শুভেন্দু-ঝড়! মমতার গড়ে প্রথম প্রচারেই ওপেন চ্যালেঞ্জ, উত্তেজনায় ফুটছে হাই-ভোল্টেজ কেন্দ্র

নন্দীগ্রামের পর এবার রাজনীতির ভরকেন্দ্র কলকাতার ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী— দুই মহারথীর দ্বৈরথে বিধানসভা নির্বাচনের আগেই সরগরম এই বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার 'হিন্দু নববর্ষের' পুজো দিয়ে প্রচার শুরু করেই মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের গড়েই হারানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।


প্রচারের প্রথম দিনেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঢাক-ঢোল, রজনীগন্ধার মালা এবং লাড্ডু দিয়ে বরণ করে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।

আত্মবিশ্বাসে টগবগ করে ফোটা শুভেন্দু এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "২৫ হাজার ভোটে হারাব মমতা বন্দ্যোপাধ্যায়কে।" নিজেকে 'ধর্মযোদ্ধা' হিসেবে অভিহিত করে তিনি জানান, নরেন্দ্র মোদির আশীর্বাদ এবং দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে সম্বল করেই এই জয় ছিনিয়ে নেবেন তিনি।

স্বামীজীর আদর্শে অবিচল থেকে তিনি মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সংকল্প নেন। তাঁর দাবি, মানুষ এবার পরিবর্তন চাইছে এবং পদ্ম শিবিরকেই জয়ী করবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের হোমগ্রাউন্ডে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী যে পার্টি অফিসে পৌঁছান, তার ঠিক উল্টোদিকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপির মিছিল ও স্লোগান চলাকালীন পাল্টা স্লোগান দিতে থাকেন ঘাসফুল শিবিরের সমর্থকরাও। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।


দেওয়াল লিখন থেকে বাগযুদ্ধ— প্রচারের শুরুতেই স্পষ্ট যে, ভবানীপুরের মাটি এবার বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। শেষ পর্যন্ত ঘরের মেয়ে মমতা নাকি চ্যালেঞ্জার শুভেন্দু, শেষ হাসি কে হাসবেন, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

বিষয় : Suvendu Adhikary Suvendu Adhikari in Bhawanipore

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভবানীপুরে শুভেন্দু-ঝড়! মমতার গড়ে প্রথম প্রচারেই ওপেন চ্যালেঞ্জ, উত্তেজনায় ফুটছে হাই-ভোল্টেজ কেন্দ্র

প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

featured Image
নন্দীগ্রামের পর এবার রাজনীতির ভরকেন্দ্র কলকাতার ভবানীপুর। মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী— দুই মহারথীর দ্বৈরথে বিধানসভা নির্বাচনের আগেই সরগরম এই বিধানসভা কেন্দ্র। বৃহস্পতিবার 'হিন্দু নববর্ষের' পুজো দিয়ে প্রচার শুরু করেই মুখ্যমন্ত্রীকে তাঁর নিজের গড়েই হারানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা।প্রচারের প্রথম দিনেই ভবানীপুরের চক্রবেড়িয়ায় বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ঢাক-ঢোল, রজনীগন্ধার মালা এবং লাড্ডু দিয়ে বরণ করে নেওয়া হয় শুভেন্দু অধিকারীকে।আত্মবিশ্বাসে টগবগ করে ফোটা শুভেন্দু এদিন সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, "২৫ হাজার ভোটে হারাব মমতা বন্দ্যোপাধ্যায়কে।" নিজেকে 'ধর্মযোদ্ধা' হিসেবে অভিহিত করে তিনি জানান, নরেন্দ্র মোদির আশীর্বাদ এবং দীর্ঘ ৩৪ বছরের রাজনৈতিক অভিজ্ঞতাকে সম্বল করেই এই জয় ছিনিয়ে নেবেন তিনি।স্বামীজীর আদর্শে অবিচল থেকে তিনি মানুষের দ্বারে দ্বারে যাওয়ার সংকল্প নেন। তাঁর দাবি, মানুষ এবার পরিবর্তন চাইছে এবং পদ্ম শিবিরকেই জয়ী করবে।মমতা বন্দ্যোপাধ্যায়ের হোমগ্রাউন্ডে প্রতিপক্ষকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী যে পার্টি অফিসে পৌঁছান, তার ঠিক উল্টোদিকেই এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে দেওয়াল লিখন শুরু করেন তৃণমূল কর্মীরা। বিজেপির মিছিল ও স্লোগান চলাকালীন পাল্টা স্লোগান দিতে থাকেন ঘাসফুল শিবিরের সমর্থকরাও। দুই পক্ষের এই মুখোমুখি অবস্থানে এলাকা জুড়ে চাপা উত্তেজনা বিরাজ করছে।দেওয়াল লিখন থেকে বাগযুদ্ধ— প্রচারের শুরুতেই স্পষ্ট যে, ভবানীপুরের মাটি এবার বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। শেষ পর্যন্ত ঘরের মেয়ে মমতা নাকি চ্যালেঞ্জার শুভেন্দু, শেষ হাসি কে হাসবেন, তা নিয়েই চলছে চুলচেরা বিশ্লেষণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার