পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই নজিরবিহীনভাবে রাজ্য পুলিশে শুদ্ধিকরণ শুরু করল জাতীয় নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে সরানোর ২৪ ঘণ্টার মধ্যেই এবার বদল করা হলো কলকাতার ডিসি (সেন্ট্রাল) ইন্দিরা মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় স্থলাভিষিক্ত হচ্ছেন ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও। একইসঙ্গে রাজ্যের ১২টি গুরুত্বপূর্ণ জেলার পুলিশ সুপারকেও একযোগে সরিয়ে দিল কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, জেলাগুলোতে মূলত অভিজ্ঞ আইপিএস আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কলকাতা: ডিসি (সেন্ট্রাল) পদে ইয়েলওয়াড় শ্রীকান্ত জগন্নাথরাও।
বীরভূম: নতুন এসপি হচ্ছেন ২০১১ ব্যাচের আইপিএস সূর্যপ্রতাপ যাদব।
ডায়মন্ড হারবার: বিশপ সরকারের জায়গায় দায়িত্ব নিলেন ঈশানী পাল।
কোচবিহার: এসপি পদে এলেন জসপ্রীত সিংহ।
বারাসত: বারাসত পুলিশ জেলার নতুন এসপি হলেন পুষ্পা।মুর্শিদাবাদ: ধৃতিমান সরকারকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে সচিনকে।
বসিরহাট: নতুন পুলিশ সুপার হিসেবে আসছেন অলকানন্দা ভোয়াল।
মালদহ ও পূর্ব মেদিনীপুর: মালদহের দায়িত্বে অনুপম সিংহ এবং পূর্ব মেদিনীপুরে নতুন এসপি হচ্ছেন অংশুমান সাহা।
এছাড়াও কোচবিহার ও ডায়মন্ড হারবার-সহ একাধিক সংবেদনশীল এলাকায় রদবদল করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, পূর্ব মেদিনীপুরের এসপি পারিজাত বিশ্বাসকে দায়িত্ব নেওয়ার কয়েক দিনের মধ্যেই সরিয়ে দেওয়া হলো।
প্রশাসনিক মহলের মতে, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতেই এই বড় সিদ্ধান্ত। শাসকদলের ঘনিষ্ঠ বলে পরিচিত বা প্রশাসনিক কাজে দীর্ঘ সময় এক জায়গায় থাকা আধিকারিকদের সরিয়ে নিরপেক্ষ পরিবেশ গড়তে চাইছে কমিশন। ভোটের মুখে এই মেগা রদবদল রাজ্যের প্রশাসনিক ভারসাম্যকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন