Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ: ভোটের মুখে নবান্নে বড় চমক নির্বাচন কমিশনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬
পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ: ভোটের মুখে নবান্নে বড় চমক নির্বাচন কমিশনের

রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই নবান্নে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এই প্রথম বিধানসভা ভোটের সময় কোনো মহিলা আমলা স্বরাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। আমলা মহলের ধারণা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন আগে থেকেই এই ম্যাপিং করে রেখেছিল।


কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ভোটের চিরাচরিত রাজনৈতিক হিংসার প্রেক্ষাপটে একজন সৎ, নিষ্ঠাবান এবং আপসহীন অফিসারের খোঁজ ছিল তাঁদের। আড়াই দশকের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সঙ্ঘমিত্রা ঘোষ আমলা মহলে তাঁর নিরপেক্ষতার জন্য সুপরিচিত। এর আগে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার মতো বড় এবং জনবহুল জেলার জেলাশাসক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া ন্যাশনাল হেলথ মিশনের প্রধান এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব হিসেবে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত হয়েছে। তাঁর হাত ধরেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করা হয়।


উল্লেখ্য, সঙ্ঘমিত্রা ঘোষের চেয়ে ৭ বছরের জুনিয়র অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করায় আমলাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিল। সিনিয়রদের টপকে অনুজকে এই পদে বসানো নিয়ে নবান্নের অলিন্দে চাপা অসন্তোষ আগে থেকেই দানা বেঁধেছিল। কমিশনের এই সিদ্ধান্তের ফলে সেই জল্পনারও অবসান ঘটল। মনে করা হচ্ছে, ভোটের সময় জগদীশ প্রসাদ মিনাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতে পারে। আপাতত সঙ্ঘমিত্রা ঘোষের হাত ধরে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট ব্যবস্থাপনা কতটা নিরপেক্ষ থাকে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

বিষয় : West Bengal Assembly Election সঙ্ঘমিত্রা ঘোষ সঙ্ঘমিত্রা ঘোষ নতুন স্বরাষ্ট্র সচিব পশ্চিমবঙ্গ Sanghamitra Ghosh IAS appointed Bengal Home Secretary

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব সঙ্ঘমিত্রা ঘোষ: ভোটের মুখে নবান্নে বড় চমক নির্বাচন কমিশনের

প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬

featured Image
রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতে না হতেই নবান্নে বড়সড় রদবদল ঘটাল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের স্বরাষ্ট্র সচিব পদ থেকে জগদীশ প্রসাদ মিনাকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৯৯৭ ব্যাচের আইএএস অফিসার সঙ্ঘমিত্রা ঘোষ। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ইতিহাসে এই প্রথম বিধানসভা ভোটের সময় কোনো মহিলা আমলা স্বরাষ্ট্র সচিবের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন। আমলা মহলের ধারণা, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কমিশন আগে থেকেই এই ম্যাপিং করে রেখেছিল।কমিশন সূত্রে খবর, পশ্চিমবঙ্গের ভোটের চিরাচরিত রাজনৈতিক হিংসার প্রেক্ষাপটে একজন সৎ, নিষ্ঠাবান এবং আপসহীন অফিসারের খোঁজ ছিল তাঁদের। আড়াই দশকের প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন সঙ্ঘমিত্রা ঘোষ আমলা মহলে তাঁর নিরপেক্ষতার জন্য সুপরিচিত। এর আগে দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়ার মতো বড় এবং জনবহুল জেলার জেলাশাসক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া ন্যাশনাল হেলথ মিশনের প্রধান এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের সচিব হিসেবে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত হয়েছে। তাঁর হাত ধরেই রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো এবং সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে মনে করা হয়।উল্লেখ্য, সঙ্ঘমিত্রা ঘোষের চেয়ে ৭ বছরের জুনিয়র অফিসার জগদীশ প্রসাদ মিনাকে স্বরাষ্ট্র সচিব করায় আমলাদের একাংশের মধ্যে ক্ষোভ ছিল। সিনিয়রদের টপকে অনুজকে এই পদে বসানো নিয়ে নবান্নের অলিন্দে চাপা অসন্তোষ আগে থেকেই দানা বেঁধেছিল। কমিশনের এই সিদ্ধান্তের ফলে সেই জল্পনারও অবসান ঘটল। মনে করা হচ্ছে, ভোটের সময় জগদীশ প্রসাদ মিনাকে ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হতে পারে। আপাতত সঙ্ঘমিত্রা ঘোষের হাত ধরে বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোট ব্যবস্থাপনা কতটা নিরপেক্ষ থাকে, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার