Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব!’ সরাসরি নেতানিয়াহুকে খুনের হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬
‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব!’ সরাসরি নেতানিয়াহুকে খুনের হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড

নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ইজ়রায়েলের রাষ্ট্রপ্রধানকে নিশানা করল ইরান। যুদ্ধের ১৬তম দিনে এসে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘খুঁজে বার করে মারার’ প্রকাশ্য হুঁশিয়ারি দিল ইরানের শক্তিশালী রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)। রবিবার এক বিবৃতিতে তারা সাফ জানিয়েছে, যদি এই ‘শিশু-হত্যাকারী অপরাধী’ বেঁচে থাকে, তবে তাকে খুঁজে বের করে সর্বশক্তি দিয়ে নিকেশ করা হবে।


গত কয়েকদিন ধরেই নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল জল্পনা চলছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথমবার প্রকাশ্যে এলেন নেতানিয়াহু। সেই ভিডিও বার্তায় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।” নেতানিয়াহুর এই সরাসরি চ্যালেঞ্জের কয়েক ঘণ্টার মধ্যেই আইআরজিসি-র এই পাল্টা বিবৃতি পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে।


রবিবারও ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। দু’পক্ষের এই পাল্টাপাল্টি হুমকির জেরে আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধ কেবল সীমান্ত বা সেনাঘাঁটিতে সীমাবদ্ধ না থেকে এবার রাষ্ট্রপ্রধানদের ওপর ব্যক্তিগত আক্রমণের রূপ নিতে পারে। আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলার জবাবে ইরান যে পিছু হঠতে নারাজ, রেভোলিউশনারি গার্ডের এই আক্রমণাত্মক বয়ান তারই প্রমাণ।

বিষয় : Iran Israel War নেতানিয়াহুকে হত্যার হুমকি ইরানের IRGC Iran IRGC threatens to kill Netanyahu Israel Iran war escalation threat to leaders Middle East war Netanyahu Khamenei threat

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘বেঁচে থাকলে খুঁজে বার করে মারব!’ সরাসরি নেতানিয়াহুকে খুনের হুঁশিয়ারি দিল ইরানের রেভলিউশনারি গার্ড

প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬

featured Image
নিজস্ব প্রতিনিধি: মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি ইজ়রায়েলের রাষ্ট্রপ্রধানকে নিশানা করল ইরান। যুদ্ধের ১৬তম দিনে এসে ইজ়রায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘খুঁজে বার করে মারার’ প্রকাশ্য হুঁশিয়ারি দিল ইরানের শক্তিশালী রেভোলিউশনারি গার্ড কোর (IRGC)। রবিবার এক বিবৃতিতে তারা সাফ জানিয়েছে, যদি এই ‘শিশু-হত্যাকারী অপরাধী’ বেঁচে থাকে, তবে তাকে খুঁজে বের করে সর্বশক্তি দিয়ে নিকেশ করা হবে।গত কয়েকদিন ধরেই নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে প্রবল জল্পনা চলছিল। তবে সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে ইজ়রায়েলি প্রধানমন্ত্রীর দফতর থেকে একটি ভিডিও বার্তা প্রকাশ করা হয়। ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এই প্রথমবার প্রকাশ্যে এলেন নেতানিয়াহু। সেই ভিডিও বার্তায় তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনেইকে হত্যার হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরান এবং হিজ়বুল্লাকে আমরা ধ্বংস করেই ছাড়ব।” নেতানিয়াহুর এই সরাসরি চ্যালেঞ্জের কয়েক ঘণ্টার মধ্যেই আইআরজিসি-র এই পাল্টা বিবৃতি পরিস্থিতিকে আরও অগ্নিগর্ভ করে তুলেছে।রবিবারও ইজ়রায়েলের ভূখণ্ড লক্ষ্য করে হামলা জারি রেখেছে ইরান। দু’পক্ষের এই পাল্টাপাল্টি হুমকির জেরে আশঙ্কা করা হচ্ছে, যুদ্ধ কেবল সীমান্ত বা সেনাঘাঁটিতে সীমাবদ্ধ না থেকে এবার রাষ্ট্রপ্রধানদের ওপর ব্যক্তিগত আক্রমণের রূপ নিতে পারে। আমেরিকা ও ইজ়রায়েলের যৌথ হামলার জবাবে ইরান যে পিছু হঠতে নারাজ, রেভোলিউশনারি গার্ডের এই আক্রমণাত্মক বয়ান তারই প্রমাণ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার