Hidden Stories (বাংলা)
সর্বশেষ

লোকভবনে সৌজন্যের আবহ! শপথ শেষে নতুন রাজ্যপালকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬
লোকভবনে সৌজন্যের আবহ! শপথ শেষে নতুন রাজ্যপালকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা?

কলকাতা: সমস্ত জল্পনা আর রাজনৈতিক উত্তাপ সরিয়ে রেখে শেষমেশ মুখোমুখি হলেন তাঁরা! বৃহস্পতিবার লোকভবনে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (আর এন রবি)। শপথগ্রহণ অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা — “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।”


গত ৫ মার্চ প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার নেপথ্যে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী, আর এন রবির নিয়োগ নিয়েও সরব হয়েছিলেন তিনি। ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তাঁকে ‘বিজেপির ক্যাডার’ বলেও তোপ দেগেছিলেন তিনি। তবে এ দিনের অনুষ্ঠানে সেই তিক্ততা সরিয়ে সৌজন্যের ছবিই ধরা পড়ল।


তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে আর এন রবির সংঘাত ছিল চরমে। একাধিক বিলে সই না করা নিয়ে রাজ্য-রাজ্যপাল লড়াই গড়িয়েছিল আদালত এবং রাষ্ট্রপতি ভবন পর্যন্ত। তামিলনাড়ু সরকার তাঁকে সরানোর জন্য একাধিকবার আর্জি জানিয়েছিল। এই আবহে বাংলায় তাঁর কার্যকাল কতটা মসৃণ হবে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।


এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। আনন্দ বোসের জায়গায় আসা আর এন রবির সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রথম এই সাক্ষাৎ ঘিরে সংবাদমাধ্যমে কৌতূহল ছিল তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ভালোবাসার বার্তা’ কি আগামী দিনে রাজ্য-রাজ্যপাল সুসম্পর্কের ইঙ্গিত, নাকি নিছকই সৌজন্য, তা সময়ই বলবে।

বিষয় : Mamata Banerjee West Bengal RN Ravi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


লোকভবনে সৌজন্যের আবহ! শপথ শেষে নতুন রাজ্যপালকে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা?

প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: সমস্ত জল্পনা আর রাজনৈতিক উত্তাপ সরিয়ে রেখে শেষমেশ মুখোমুখি হলেন তাঁরা! বৃহস্পতিবার লোকভবনে পশ্চিমবঙ্গের ২২তম রাজ্যপাল হিসাবে শপথ নিলেন রবীন্দ্র নারায়ণ রবি (আর এন রবি)। শপথগ্রহণ অনুষ্ঠানের শেষে নবনিযুক্ত রাজ্যপালের সঙ্গে সৌজন্য বিনিময় করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তাঁর সংক্ষিপ্ত কিন্তু তাৎপর্যপূর্ণ বার্তা — “বাংলাকে যাঁরা ভালোবাসেন, বাংলাও তাঁদের ভালোবাসে।”গত ৫ মার্চ প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আকস্মিক ইস্তফা ঘিরে রাজ্য রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই ঘটনার নেপথ্যে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ রয়েছে বলে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী, আর এন রবির নিয়োগ নিয়েও সরব হয়েছিলেন তিনি। ধর্মতলার ধরনা মঞ্চ থেকে তাঁকে ‘বিজেপির ক্যাডার’ বলেও তোপ দেগেছিলেন তিনি। তবে এ দিনের অনুষ্ঠানে সেই তিক্ততা সরিয়ে সৌজন্যের ছবিই ধরা পড়ল।তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন ডিএমকে সরকারের সঙ্গে আর এন রবির সংঘাত ছিল চরমে। একাধিক বিলে সই না করা নিয়ে রাজ্য-রাজ্যপাল লড়াই গড়িয়েছিল আদালত এবং রাষ্ট্রপতি ভবন পর্যন্ত। তামিলনাড়ু সরকার তাঁকে সরানোর জন্য একাধিকবার আর্জি জানিয়েছিল। এই আবহে বাংলায় তাঁর কার্যকাল কতটা মসৃণ হবে, তা নিয়ে এখন রাজনৈতিক মহলে চর্চা তুঙ্গে।এ দিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। আনন্দ বোসের জায়গায় আসা আর এন রবির সঙ্গে রাজ্যের প্রশাসনিক প্রধানের প্রথম এই সাক্ষাৎ ঘিরে সংবাদমাধ্যমে কৌতূহল ছিল তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ‘ভালোবাসার বার্তা’ কি আগামী দিনে রাজ্য-রাজ্যপাল সুসম্পর্কের ইঙ্গিত, নাকি নিছকই সৌজন্য, তা সময়ই বলবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার