Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘রাজ্যের গ্যাস বাইরে পাঠাবেন না!’ জ্বালানি সঙ্কট মোকাবিলায় ডিলারদের কড়া বার্তা মমতার, তৈরি হচ্ছে নতুন SOP

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৬
‘রাজ্যের গ্যাস বাইরে পাঠাবেন না!’ জ্বালানি সঙ্কট মোকাবিলায় ডিলারদের কড়া বার্তা মমতার, তৈরি হচ্ছে নতুন SOP

কলকাতা: পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ নবান্ন। তাই, বৃহস্পতিবারের বদলে বুধবার বিকেলেই তড়িঘড়ি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠক থেকে রাজ্যে মজুত এলপিজি ভাণ্ডার নিয়ে বড়সড় নির্দেশ দিলেন তিনি।


বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ভিনরাজ্যে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, "ওঁদের সঙ্গে আলোচনা করে জানলাম, জ্বালানি তেল নিয়ে সমস্যা না হলেও মূল সঙ্কট এলপিজি গ্যাসে। আমি অনুরোধ করেছি, আমাদের রাজ্যে যেটুকু গ্যাস মজুত আছে, তা যেন আপাতত বাইরে পাঠানো না হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পাঠাতে পারেন।"


উল্লেখ্য, বাংলার দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার বটলিং প্ল্যান্টগুলি থেকে প্রতিবেশী রাজ্যগুলিতেও সিলিন্ডার সরবরাহ করা হয়। সঙ্কটের কথা মাথায় রেখে আপাতত সেই সরবরাহ বন্ধ রেখে বাংলার মানুষের চাহিদা মেটানোর উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে। সরবরাহব্যবস্থা সচল রাখতেই একটি এসওপি (Standard Operating Procedure) বা নির্দেশাবলী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


স্বাস্থ্যক্ষেত্র, মিড-ডে মিল এবং আইসিডিএস কেন্দ্রগুলিতে যাতে গ্যাসের জোগান বিন্দুমাত্র ব্যাহত না হয়, ডিলাররা এদিনের বৈঠকে সেই আশ্বাস দিয়েছেন। সার্ভার বিভ্রাটের কারণে গ্রাহকরা ফোন করে গ্যাস বুক করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। ডিলাররা দ্রুত এই সমস্যা সমাধানের কথা জানিয়েছেন। পাশাপাশি, পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, সেদিকে জেলা প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে।


হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাবে বিশ্বজুড়ে সমস্যা তৈরি হলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সতর্ক রয়েছে। মমতা বলেন, "অযথা কেউ আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ করছি।" এই বিষয়ে আগামিকাল - বৃহস্পতিবার জেলাগুলির সঙ্গে পুনরায় ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি।

বিষয় : Mamata Banerjee তৃণমূল কংগ্রেস #LPGPriceHike #GasPrice #KolkataUpdate #IranIsraelWar #EconomicImpact #CommercialGas #OilPrices #MiddleEastConflict

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘রাজ্যের গ্যাস বাইরে পাঠাবেন না!’ জ্বালানি সঙ্কট মোকাবিলায় ডিলারদের কড়া বার্তা মমতার, তৈরি হচ্ছে নতুন SOP

প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: পশ্চিম এশিয়ায় ইরানের বিরুদ্ধে ইজরায়েল-আমেরিকার যুদ্ধের জেরে তৈরি হওয়া জ্বালানি সঙ্কট মোকাবিলায় এক মুহূর্ত সময় নষ্ট করতে নারাজ নবান্ন। তাই, বৃহস্পতিবারের বদলে বুধবার বিকেলেই তড়িঘড়ি তেল সংস্থা ও গ্যাস ডিলারদের নিয়ে জরুরি বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের ‘সৌজন্য’ প্রেক্ষাগৃহে আয়োজিত এই বৈঠক থেকে রাজ্যে মজুত এলপিজি ভাণ্ডার নিয়ে বড়সড় নির্দেশ দিলেন তিনি।বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, ভিনরাজ্যে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, "ওঁদের সঙ্গে আলোচনা করে জানলাম, জ্বালানি তেল নিয়ে সমস্যা না হলেও মূল সঙ্কট এলপিজি গ্যাসে। আমি অনুরোধ করেছি, আমাদের রাজ্যে যেটুকু গ্যাস মজুত আছে, তা যেন আপাতত বাইরে পাঠানো না হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার পাঠাতে পারেন।"উল্লেখ্য, বাংলার দুর্গাপুর ও পার্শ্ববর্তী এলাকার বটলিং প্ল্যান্টগুলি থেকে প্রতিবেশী রাজ্যগুলিতেও সিলিন্ডার সরবরাহ করা হয়। সঙ্কটের কথা মাথায় রেখে আপাতত সেই সরবরাহ বন্ধ রেখে বাংলার মানুষের চাহিদা মেটানোর উপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডে। সরবরাহব্যবস্থা সচল রাখতেই একটি এসওপি (Standard Operating Procedure) বা নির্দেশাবলী তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।স্বাস্থ্যক্ষেত্র, মিড-ডে মিল এবং আইসিডিএস কেন্দ্রগুলিতে যাতে গ্যাসের জোগান বিন্দুমাত্র ব্যাহত না হয়, ডিলাররা এদিনের বৈঠকে সেই আশ্বাস দিয়েছেন। সার্ভার বিভ্রাটের কারণে গ্রাহকরা ফোন করে গ্যাস বুক করতে পারছিলেন না বলে অভিযোগ ওঠে। ডিলাররা দ্রুত এই সমস্যা সমাধানের কথা জানিয়েছেন। পাশাপাশি, পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যাতে কৃত্রিম সঙ্কট তৈরি করতে না পারে, সেদিকে জেলা প্রশাসনকে নজর রাখতে বলা হয়েছে।হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার প্রভাবে বিশ্বজুড়ে সমস্যা তৈরি হলেও মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন যে পশ্চিমবঙ্গ সরকার সতর্ক রয়েছে। মমতা বলেন, "অযথা কেউ আতঙ্কিত হবেন না। পরিস্থিতি মোকাবিলায় আমরা প্রয়োজনীয় সব পদক্ষেপ করছি।" এই বিষয়ে আগামিকাল - বৃহস্পতিবার জেলাগুলির সঙ্গে পুনরায় ভার্চুয়ালি বৈঠক করবেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার