বীরভূমের নানুর থানার পাকুরহাঁস গ্রামে ঘটে গেল এক বেদনাদায়ক দুর্ঘটনা। বাবার পারলৌকিক কাজ শেষ করার মাত্র এক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারালেন ছেলে চিরঞ্জিত অধিকারী (৪০)। স্থানীয়রা একে 'নিয়তির নির্মম পরিহাস' হিসেবেই দেখছেন।
কয়েকদিন আগেই চিরঞ্জিতবাবুর বাবা মারা যান। মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ বাবার শ্রাদ্ধের সমস্ত নিয়মকানুন সম্পন্ন করেন তিনি। কিন্তু শোকের রেশ কাটতে না কাটতেই ঘটে যায় অঘটন। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ির জলের পাম্প বসাতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে নানুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে বোলপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
পেশায় বিসিএল (BCL) কোম্পানির সুপারভাইজার চিরঞ্জিতবাবু এলাকায় অত্যন্ত কর্মঠ ও মিশুক মানুষ হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে দিশেহারা গোটা পরিবার। বাবার মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ছেলের এই আকস্মিক প্রয়াণে পুরো পাকুরহাঁস গ্রাম এখন স্তব্ধ ও শোকাতুর।
বিষয় : West Bengal Son elecrtocuted

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন