কলকাতা: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) নিয়ে আতঙ্কের জেরে এক বৃদ্ধার আত্মহত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায়। পরিবারের দাবি, নিজের নাম পুরনো ভোটার তালিকায় না থাকায় দীর্ঘদিন ধরে মানসিক চাপে ভুগছিলেন তিনি। সেই দুশ্চিন্তা থেকেই শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বৃদ্ধার বয়স প্রায় সত্তরের কাছাকাছি। সম্প্রতি ভোটার তালিকার সংশোধন সংক্রান্ত বিষয় নিয়ে তিনি গভীর উদ্বেগে ছিলেন। পরিবারের সদস্যদের দাবি, ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম খুঁজে না পেয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। তাঁর আশঙ্কা ছিল, নাম না থাকলে ভবিষ্যতে নাগরিকত্ব বা আইনি জটিলতায় পড়তে হতে পারে।
পরিবারের অভিযোগ, এই আতঙ্কই ধীরে ধীরে তাঁকে মানসিকভাবে ভেঙে দেয়। এরপরই বাড়িতে তিনি আত্মহত্যা করেন বলে জানা যায়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে পরিবারের দাবি, ভোটার তালিকা সংশোধন ঘিরে তৈরি হওয়া ভয় ও মানসিক চাপই এই মর্মান্তিক ঘটনার পেছনে বড় কারণ।
বিষয় : Bashirhat

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন