Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পর্যটকদের জন্য সুখবর! ১ বছর পর খুলল উত্তর সিকিমের লাচেন ও স্বপ্নের গুরুদংমার হ্রদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ মার্চ ২০২৬
পর্যটকদের জন্য সুখবর! ১ বছর পর খুলল উত্তর সিকিমের লাচেন ও স্বপ্নের গুরুদংমার হ্রদ
ছবি সংগৃহীত

গ্যাংটক: দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় এক বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের খুলে গেল উত্তর সিকিমের লাচেন এবং ১৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত পবিত্র গুরুদংমার হ্রদের রাস্তা। সোমবার থেকেই এই রুটে পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে জানানো হয়েছে।


২০২৫ সালের জুন মাসে ভয়াবহ হড়পাবান ও ভূমিধসের কারণে উত্তর সিকিমের রাস্তা ও একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে তারাম চু নদীর ওপরের সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি সেখানে ১২ টন ভার বহন ক্ষমতা সম্পন্ন একটি নতুন বেইলি সাসপেনশন সেতু উদ্বোধন হওয়ায় ফের যাতায়াত সম্ভব হচ্ছে। মঙ্গন জেলাশাসকের দপ্তর বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের পারমিট পাওয়া যাবে। ইতিমধ্যে পারমিট ইস্যু করা শুরু হয়েছে। নতুন সেতুটি দিয়ে একসঙ্গে একাধিক গাড়ি যাতায়াত করতে পারবে না। একবারে একটি করে গাড়ি সেতু পার হবে। গুরুদংমার হ্রদ অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে। পর্যটকদের সাথে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


হিমালয়ের কোলে নীল জলরাশির এই হ্রদ বৌদ্ধ, হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয়, গুরু পদ্মসম্ভব ও গুরু নানক দেবজি এই হ্রদ পরিদর্শন করেছিলেন। বসন্তের এই সময়ে তুষারাবৃত পাহাড় আর স্বচ্ছ হ্রদের সৌন্দর্য উপভোগ করার এটাই সেরা সুযোগ।

বিষয় : #SikkimTourism #NorthSikkim #GurudongmarLake #Lachen #TravelUpdate #Himalayas #SikkimDiaries #NatureLovers #TravelBengal #BreakingNews #AdventureTravel

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পর্যটকদের জন্য সুখবর! ১ বছর পর খুলল উত্তর সিকিমের লাচেন ও স্বপ্নের গুরুদংমার হ্রদ

প্রকাশের তারিখ : ০৯ মার্চ ২০২৬

featured Image
গ্যাংটক: দীর্ঘ অপেক্ষার অবসান। প্রায় এক বছর বন্ধ থাকার পর পর্যটকদের জন্য ফের খুলে গেল উত্তর সিকিমের লাচেন এবং ১৭,৮০০ ফুট উচ্চতায় অবস্থিত পবিত্র গুরুদংমার হ্রদের রাস্তা। সোমবার থেকেই এই রুটে পর্যটকদের যাতায়াত শুরু হয়েছে বলে সিকিম প্রশাসন সূত্রে জানানো হয়েছে।২০২৫ সালের জুন মাসে ভয়াবহ হড়পাবান ও ভূমিধসের কারণে উত্তর সিকিমের রাস্তা ও একাধিক সেতু ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশেষ করে চুংথাং থেকে লাচেন যাওয়ার পথে তারাম চু নদীর ওপরের সেতুটি ভেঙে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সম্প্রতি সেখানে ১২ টন ভার বহন ক্ষমতা সম্পন্ন একটি নতুন বেইলি সাসপেনশন সেতু উদ্বোধন হওয়ায় ফের যাতায়াত সম্ভব হচ্ছে। মঙ্গন জেলাশাসকের দপ্তর বা অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভ্রমণের পারমিট পাওয়া যাবে। ইতিমধ্যে পারমিট ইস্যু করা শুরু হয়েছে। নতুন সেতুটি দিয়ে একসঙ্গে একাধিক গাড়ি যাতায়াত করতে পারবে না। একবারে একটি করে গাড়ি সেতু পার হবে। গুরুদংমার হ্রদ অত্যন্ত উঁচুতে অবস্থিত হওয়ায় সেখানে অক্সিজেনের মাত্রা কম থাকে। পর্যটকদের সাথে প্রয়োজনীয় ওষুধ ও অক্সিজেন সিলিন্ডার রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।হিমালয়ের কোলে নীল জলরাশির এই হ্রদ বৌদ্ধ, হিন্দু ও শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। বিশ্বাস করা হয়, গুরু পদ্মসম্ভব ও গুরু নানক দেবজি এই হ্রদ পরিদর্শন করেছিলেন। বসন্তের এই সময়ে তুষারাবৃত পাহাড় আর স্বচ্ছ হ্রদের সৌন্দর্য উপভোগ করার এটাই সেরা সুযোগ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার