Hidden Stories (বাংলা)
সর্বশেষ

১ কেজি লঙ্কায় বিমান ভাড়া ৭৫০ টাকা! যুদ্ধের আঁচে পুড়ছে বাংলার রপ্তানি বাণিজ্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬
১ কেজি লঙ্কায় বিমান ভাড়া ৭৫০ টাকা! যুদ্ধের আঁচে পুড়ছে বাংলার রপ্তানি বাণিজ্য
প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানল বাংলার কৃষি রপ্তানিতে। কলমি শাক থেকে উচ্ছে, লাউ থেকে কাঁচালঙ্কা— বিদেশের বাজারে পাড়ি দিতে গিয়ে কার্যত ‘আগুন’ লেগেছে ভাড়ায়। যেটুকু বিমান উড়ছে, তার পেটে পণ্য ভরতে গিয়ে হাত পুড়ছে রপ্তানিকারকদের।

রপ্তানিকারকদের দাবি, আগে ইউরোপ বা লন্ডনে ১ কেজি কৃষিপণ্য পাঠাতে খরচ হতো মেরেকেটে ১৭৫ টাকা। বর্তমানে সেই ভাড়া ৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকায়! অর্থাৎ, কলকাতায় যে লঙ্কার দাম ১০০ টাকা কেজি, তা লন্ডনে পাঠাতে ভাড়াই গুনতে হচ্ছে তার সাত গুণ।


দোহা, দুবাই বা কাতারের মতো গুরুত্বপূর্ণ রুটে বিমান চলাচল প্রায় বন্ধ। এমিরেটস বা কাতার এয়ারওয়েজ বন্ধ থাকায় ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্য পাঠানো এখন দুঃস্বপ্নের মতো। সিঙ্গাপুর থেকে লন্ডন— সব জায়গাতেই বাংলার পটল, মুলো, সিম কিংবা পানের ব্যাপক চাহিদা থাকলেও, পরিবহণের অভাবে সব আটকে। শুধু কলকাতা বিমানবন্দর থেকেই প্রতিদিন লন্ডনে যেত আড়াই হাজার কেজি পান, যা এখন বিশ বাঁও জলে।

পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার বিশেষ বৈঠক করে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যাপেডা’ (APEDA)। কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের রপ্তানিকারকরা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। স্পাইসজেট দিল্লি বা মুম্বই থেকে কিছু বিমান চালালেও বঞ্চনার শিকার কলকাতা। তবে আশার আলো একটাই, সোমবার থেকে এমিরেটস একটি করে বিশেষ কার্গো বিমান চালাতে পারে বলে কথা চলছে।


যুদ্ধ না থামলে এবং বিশেষ কার্গো বিমানের ব্যবস্থা না হলে বাংলার কৃষি বাণিজ্যে বড়সড় ধস নামার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

বিষয় : #ExportCrisis #MiddleEastWar #BengalAgriculture #FlightFareHike #APEDA #KolkataExport #TradeWar #Inflation #FarmersOfBengal #CargoFlight #BusinessNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


১ কেজি লঙ্কায় বিমান ভাড়া ৭৫০ টাকা! যুদ্ধের আঁচে পুড়ছে বাংলার রপ্তানি বাণিজ্য

প্রকাশের তারিখ : ০৭ মার্চ ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যের যুদ্ধের ক্ষেপণাস্ত্র এবার আঘাত হানল বাংলার কৃষি রপ্তানিতে। কলমি শাক থেকে উচ্ছে, লাউ থেকে কাঁচালঙ্কা— বিদেশের বাজারে পাড়ি দিতে গিয়ে কার্যত ‘আগুন’ লেগেছে ভাড়ায়। যেটুকু বিমান উড়ছে, তার পেটে পণ্য ভরতে গিয়ে হাত পুড়ছে রপ্তানিকারকদের।রপ্তানিকারকদের দাবি, আগে ইউরোপ বা লন্ডনে ১ কেজি কৃষিপণ্য পাঠাতে খরচ হতো মেরেকেটে ১৭৫ টাকা। বর্তমানে সেই ভাড়া ৫ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৭৫০ টাকায়! অর্থাৎ, কলকাতায় যে লঙ্কার দাম ১০০ টাকা কেজি, তা লন্ডনে পাঠাতে ভাড়াই গুনতে হচ্ছে তার সাত গুণ।দোহা, দুবাই বা কাতারের মতো গুরুত্বপূর্ণ রুটে বিমান চলাচল প্রায় বন্ধ। এমিরেটস বা কাতার এয়ারওয়েজ বন্ধ থাকায় ইউরোপ ও আমেরিকার বাজারে পণ্য পাঠানো এখন দুঃস্বপ্নের মতো। সিঙ্গাপুর থেকে লন্ডন— সব জায়গাতেই বাংলার পটল, মুলো, সিম কিংবা পানের ব্যাপক চাহিদা থাকলেও, পরিবহণের অভাবে সব আটকে। শুধু কলকাতা বিমানবন্দর থেকেই প্রতিদিন লন্ডনে যেত আড়াই হাজার কেজি পান, যা এখন বিশ বাঁও জলে।পরিস্থিতি পর্যালোচনায় শুক্রবার বিশেষ বৈঠক করে কেন্দ্রীয় সংস্থা ‘অ্যাপেডা’ (APEDA)। কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের রপ্তানিকারকরা তাঁদের উদ্বেগের কথা জানিয়েছেন। স্পাইসজেট দিল্লি বা মুম্বই থেকে কিছু বিমান চালালেও বঞ্চনার শিকার কলকাতা। তবে আশার আলো একটাই, সোমবার থেকে এমিরেটস একটি করে বিশেষ কার্গো বিমান চালাতে পারে বলে কথা চলছে।যুদ্ধ না থামলে এবং বিশেষ কার্গো বিমানের ব্যবস্থা না হলে বাংলার কৃষি বাণিজ্যে বড়সড় ধস নামার আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার