Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশ্বকাপের মাঝেই যৌন হেনস্থার অভিযোগ! পাক ক্রিকেটারের কাণ্ডে উত্তাল শ্রীলঙ্কা, মুখ পুড়ল পিসিবির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬
বিশ্বকাপের মাঝেই যৌন হেনস্থার অভিযোগ! পাক ক্রিকেটারের কাণ্ডে উত্তাল শ্রীলঙ্কা, মুখ পুড়ল পিসিবির

স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের কেলেঙ্কারিতেই কি বেশি স্বচ্ছন্দ পাকিস্তান ক্রিকেট দল? বিশ্বকাপের সুপার এইট চলাকালীন শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাকিস্তান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে হোটেলের মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল! এই ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় ক্রিকেট বিশ্ব। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ক্রিকেটারকে ইতিমধ্যেই মোটা টাকা জরিমানা করেছেন পাক টিম ম্যানেজার।


ঘটনাটি ঘটেছে ক্যান্ডির ‘গোল্ডেন ক্রাউন’ হোটেলে। সুপার এইটে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেখানেই ছিল পাক দল। অভিযোগ, দলের এক প্রভাবশালী ক্রিকেটার হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করেন এবং তাঁকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন। আক্রান্ত মহিলা কর্মী চিৎকার শুরু করলে হোটেলের অন্য কর্মীরা এসে তাঁকে বাঁচান। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয় এবং পাক টিম ম্যানেজার নভেদ চিমার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।


পাক শিবিরের পক্ষ থেকে বিষয়টি আপোষে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু, হোটেল কর্তৃপক্ষ অনড় থাকায় নভেদ চিমা সংশ্লিষ্ট ক্রিকেটারের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাঁকে জরিমানা করেন। তবে সেই ক্রিকেটারের নাম এখনও আড়ালে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকী, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওই ক্রিকেটার প্রথম একাদশে ছিলেন কিনা, তা নিয়েও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।


পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে এই ধরনের ঘটনা নতুন নয়। যেমন - গত বছর ম্যানচেস্টারে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পাক ব্যাটার হায়দার আলি। এর আগে মালয়েশিয়া সফরেও পাকিস্তান দলের এক পদস্থ কর্তার বিরুদ্ধে হোটেল কর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছিল।


এদিকে, এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দল দেশে ফেরার পর এখন প্রশ্ন উঠছে, এই ঘটনায় শুধুমাত্র সামান্য জরিমানাই কি যথেষ্ট? সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি ওই ক্রিকেটারকে তলব করতে পারে। তবে, বারবার এমন ঘটনায় বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তি যে তলানিতে গিয়ে ঠেকছে, তা বলাই বাহুল্য।

বিষয় : Pakistan ICCT20

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বিশ্বকাপের মাঝেই যৌন হেনস্থার অভিযোগ! পাক ক্রিকেটারের কাণ্ডে উত্তাল শ্রীলঙ্কা, মুখ পুড়ল পিসিবির

প্রকাশের তারিখ : ০৫ মার্চ ২০২৬

featured Image
স্পোর্টস ডেস্ক: মাঠের পারফরম্যান্সের চেয়েও মাঠের বাইরের কেলেঙ্কারিতেই কি বেশি স্বচ্ছন্দ পাকিস্তান ক্রিকেট দল? বিশ্বকাপের সুপার এইট চলাকালীন শ্রীলঙ্কার ক্যান্ডিতে পাকিস্তান দলের এক ক্রিকেটারের বিরুদ্ধে হোটেলের মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠল! এই ন্যাক্কারজনক ঘটনায় তোলপাড় ক্রিকেট বিশ্ব। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, অভিযুক্ত ক্রিকেটারকে ইতিমধ্যেই মোটা টাকা জরিমানা করেছেন পাক টিম ম্যানেজার।ঘটনাটি ঘটেছে ক্যান্ডির ‘গোল্ডেন ক্রাউন’ হোটেলে। সুপার এইটে শ্রীলঙ্কার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সেখানেই ছিল পাক দল। অভিযোগ, দলের এক প্রভাবশালী ক্রিকেটার হোটেলের এক মহিলা কর্মীর সঙ্গে অত্যন্ত অভব্য আচরণ করেন এবং তাঁকে শারীরিক হেনস্থার চেষ্টা করেন। আক্রান্ত মহিলা কর্মী চিৎকার শুরু করলে হোটেলের অন্য কর্মীরা এসে তাঁকে বাঁচান। হোটেল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কড়া অবস্থান নেয় এবং পাক টিম ম্যানেজার নভেদ চিমার কাছে লিখিত অভিযোগ জমা দেয়।পাক শিবিরের পক্ষ থেকে বিষয়টি আপোষে মিটিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে খবর। কিন্তু, হোটেল কর্তৃপক্ষ অনড় থাকায় নভেদ চিমা সংশ্লিষ্ট ক্রিকেটারের পক্ষ থেকে ক্ষমা চান এবং তাঁকে জরিমানা করেন। তবে সেই ক্রিকেটারের নাম এখনও আড়ালে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। এমনকী, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচে ওই ক্রিকেটার প্রথম একাদশে ছিলেন কিনা, তা নিয়েও ধোঁয়াশা বজায় রাখা হয়েছে।পাকিস্তান ক্রিকেটের ক্ষেত্রে এই ধরনের ঘটনা নতুন নয়। যেমন - গত বছর ম্যানচেস্টারে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পাক ব্যাটার হায়দার আলি। এর আগে মালয়েশিয়া সফরেও পাকিস্তান দলের এক পদস্থ কর্তার বিরুদ্ধে হোটেল কর্মীকে হেনস্থার অভিযোগ উঠেছিল।এদিকে, এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। দল দেশে ফেরার পর এখন প্রশ্ন উঠছে, এই ঘটনায় শুধুমাত্র সামান্য জরিমানাই কি যথেষ্ট? সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের শৃঙ্খলারক্ষা কমিটি ওই ক্রিকেটারকে তলব করতে পারে। তবে, বারবার এমন ঘটনায় বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের ভাবমূর্তি যে তলানিতে গিয়ে ঠেকছে, তা বলাই বাহুল্য।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার