Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হাতে তৃণমূলের পতাকা, পাশে নেতা অভিষেক! ফেসবুক ডিপি বদলালেন প্রতীক উর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৬
হাতে তৃণমূলের পতাকা, পাশে নেতা অভিষেক! ফেসবুক ডিপি বদলালেন প্রতীক উর রহমান

কলকাতা: দলবদলের পর কাটল বেশ কয়েকদিন। অবশেষে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বদল আনলেন প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান। গত বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকের ডিসপ্লে পিকচার (DP) পরিবর্তন করেন তিনি। নতুন ছবিতে তাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা গ্রহণ করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাস্তাই একমাত্র রাস্তা’।


২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছিলেন প্রতীক উর। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই ডায়মন্ড হারবারেই অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। যোগদানের পরও বেশ কিছুদিন তাঁর ফেসবুক প্রোফাইলে বামপন্থীদের আন্দোলনের ছবি ছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেরই প্রশ্ন ছিল, তবে কি প্রতীক উরের মোহভঙ্গ হতে শুরু করেছে?


বৃহস্পতিবার নিজের প্রোফাইল ছবি বদলে সেই সমস্ত জল্পনায় জল ঢাললেন প্রতীক। তাঁর নতুন ডিপি এবং ক্যাপশন স্পষ্ট করে দিয়েছে, তিনি এখন পুরোদস্তুর তৃণমূলের সৈনিক এবং পথে নেমে লড়াই করাই তাঁর বর্তমান লক্ষ্য। দলবদলের পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার ভবিষ্যৎ।" তাঁর নীতি ও নৈতিকতা অনুযায়ী বিজেপি তথা ফ্যাসিস্ট শক্তিকে আটকানোই এখন তাঁর প্রধান কাজ।


প্রাক্তন সহযোদ্ধা এবং মহম্মদ সেলিমের কাছে ক্ষমা চাইলেও, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যে তিনি দৃঢ়, তা এই ডিপি পরিবর্তনের মাধ্যমেই বুঝিয়ে দিলেন প্রতীক উর রহমান।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হাতে তৃণমূলের পতাকা, পাশে নেতা অভিষেক! ফেসবুক ডিপি বদলালেন প্রতীক উর রহমান

প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: দলবদলের পর কাটল বেশ কয়েকদিন। অবশেষে নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বদল আনলেন প্রাক্তন বাম নেতা প্রতীক উর রহমান। গত বৃহস্পতিবার সকালে নিজের ফেসবুকের ডিসপ্লে পিকচার (DP) পরিবর্তন করেন তিনি। নতুন ছবিতে তাঁকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে দলের পতাকা গ্রহণ করতে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘রাস্তাই একমাত্র রাস্তা’।২০২৪ সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএমের প্রার্থী হয়েছিলেন প্রতীক উর। কিন্তু ২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সেই ডায়মন্ড হারবারেই অভিষেকের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগ দেন তিনি। যোগদানের পরও বেশ কিছুদিন তাঁর ফেসবুক প্রোফাইলে বামপন্থীদের আন্দোলনের ছবি ছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা তৈরি হয়েছিল। অনেকেরই প্রশ্ন ছিল, তবে কি প্রতীক উরের মোহভঙ্গ হতে শুরু করেছে?বৃহস্পতিবার নিজের প্রোফাইল ছবি বদলে সেই সমস্ত জল্পনায় জল ঢাললেন প্রতীক। তাঁর নতুন ডিপি এবং ক্যাপশন স্পষ্ট করে দিয়েছে, তিনি এখন পুরোদস্তুর তৃণমূলের সৈনিক এবং পথে নেমে লড়াই করাই তাঁর বর্তমান লক্ষ্য। দলবদলের পর এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ই বাংলার ভবিষ্যৎ।" তাঁর নীতি ও নৈতিকতা অনুযায়ী বিজেপি তথা ফ্যাসিস্ট শক্তিকে আটকানোই এখন তাঁর প্রধান কাজ।প্রাক্তন সহযোদ্ধা এবং মহম্মদ সেলিমের কাছে ক্ষমা চাইলেও, নিজের রাজনৈতিক অবস্থান নিয়ে যে তিনি দৃঢ়, তা এই ডিপি পরিবর্তনের মাধ্যমেই বুঝিয়ে দিলেন প্রতীক উর রহমান।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার