Hidden Stories (বাংলা)
সর্বশেষ

পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে? সব রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে? সব রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

দিল্লি: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে দেশজুড়ে সতর্কতা জারি করল কেন্দ্র। ২৮ ফেব্রুয়ারি সব রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।


সূত্রের দাবি, চিঠিতে বলা হয়েছে—মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতে পড়তে পারে। বিশেষ করে ধর্মীয় জমায়েত, প্রতিবাদ কর্মসূচি বা বড় সভায় উস্কানিমূলক বক্তব্য থেকে বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা রয়েছে। রাজ্যগুলিকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

চিঠিতে আমেরিকা, ইজরায়েল ও ইরানের কনসুলেট এবং সংশ্লিষ্ট কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিসিটিভি নজরদারি বাড়ানো, বিদেশি নাগরিকদের উপস্থিতি বেশি এমন হোটেল ও পর্যটনকেন্দ্রে বিশেষ সতর্কতা বজায় রাখার কথাও বলা হয়েছে।

পহেলগাম হামলার অভিজ্ঞতার কথা মাথায় রেখে ইজরায়েলি ও পশ্চিমি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় বিক্ষোভ দেখা যায়। শ্রীনগরের লালচক-সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট গতি নিয়ন্ত্রণের কথাও শোনা যাচ্ছে।


উত্তরপ্রদেশের লখনউ ও অযোধ্যায় শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ হয়েছে। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড তিনদিনের শোক পালনের ডাক দিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।

পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্র ও রাজ্য প্রশাসন সতর্ক। আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই এই আগাম প্রস্তুতি—মনে করছেন প্রশাসনিক মহল।


বিষয় : India #Iran #IsraelUSA #Khamenei #MiddleEastWar #Tehran #GlobalCrisis #BreakingNews

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


পশ্চিম এশিয়ার সংঘাতের আঁচ ভারতে? সব রাজ্যকে সতর্ক করল স্বরাষ্ট্রমন্ত্রক

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
দিল্লি: পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান সংঘাতের প্রেক্ষিতে দেশজুড়ে সতর্কতা জারি করল কেন্দ্র। ২৮ ফেব্রুয়ারি সব রাজ্য সরকারকে চিঠি পাঠিয়ে সম্ভাব্য অশান্তির আশঙ্কার কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।সূত্রের দাবি, চিঠিতে বলা হয়েছে—মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাব ভারতে পড়তে পারে। বিশেষ করে ধর্মীয় জমায়েত, প্রতিবাদ কর্মসূচি বা বড় সভায় উস্কানিমূলক বক্তব্য থেকে বিক্ষিপ্ত অশান্তির আশঙ্কা রয়েছে। রাজ্যগুলিকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।চিঠিতে আমেরিকা, ইজরায়েল ও ইরানের কনসুলেট এবং সংশ্লিষ্ট কূটনৈতিক স্থাপনায় নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। সিসিটিভি নজরদারি বাড়ানো, বিদেশি নাগরিকদের উপস্থিতি বেশি এমন হোটেল ও পর্যটনকেন্দ্রে বিশেষ সতর্কতা বজায় রাখার কথাও বলা হয়েছে।পহেলগাম হামলার অভিজ্ঞতার কথা মাথায় রেখে ইজরায়েলি ও পশ্চিমি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ রয়েছে।ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর জম্মু-কাশ্মীরের একাধিক এলাকায় বিক্ষোভ দেখা যায়। শ্রীনগরের লালচক-সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে ব্যারিকেড, অতিরিক্ত পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। ইন্টারনেট গতি নিয়ন্ত্রণের কথাও শোনা যাচ্ছে।উত্তরপ্রদেশের লখনউ ও অযোধ্যায় শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ হয়েছে। অল ইন্ডিয়া শিয়া পার্সোনাল ল বোর্ড তিনদিনের শোক পালনের ডাক দিয়েছে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছেন।পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে থাকলেও কেন্দ্র ও রাজ্য প্রশাসন সতর্ক। আন্তর্জাতিক সংঘাতের প্রেক্ষিতে অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা যাতে বিঘ্নিত না হয়, সেই লক্ষ্যেই এই আগাম প্রস্তুতি—মনে করছেন প্রশাসনিক মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার