Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘ভবানীপুরে ১ ভোটে হলেও জিতবই’! কমিশন ও বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬
‘ভবানীপুরে ১ ভোটে হলেও জিতবই’! কমিশন ও বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

কলকাতা: ভোটারতালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল ও হোলি উৎসবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি অভিযোগ করেন, তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই ষড়যন্ত্র করে ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।


মুখ্যমন্ত্রী এদিন তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমি শক্‌ড! এরা অমানবিক ও ভিনডিক্টিভ কাজ করছে। জেনেশুনে নাম কাটা হয়েছে। ভীরু মানুষই পিছন থেকে লড়াই করে।" তিনি আরও যোগ করেন, "ভবানীপুর একটি ছোট বিধানসভা কেন্দ্র। সেখানে ২.৬ লক্ষ ভোটারের মধ্যে যদি ৬০ হাজার নাম কাটা হয়, তবে গণতন্ত্র কোথায় থাকে? কিন্তু আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতবই, প্রয়োজনে এক ভোটে হলেও জিতব।"


কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতা বলেন, "উনি ভোটারদের ভ্যানিশ করছেন। বাংলায় ১ কোটি ২০ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ছক চলছে। কোনও ভেরিফিকেশন ছাড়াই ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।" এদিন তিনি বিএলওদের পাশে দাঁড়িয়ে বলেন, "সব দোষ বিএলও-দের ওপর চাপানো হচ্ছে। কাজের চাপে এক বিএলওর ব্রেন স্ট্রোক হয়েছে। আসলে সব বদমাইশি করছে বিজেপির মাইক্রো অবজার্ভাররা।"


বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির বিজেপি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা করছে। এটাই ওদের শেষ রথযাত্রা, এটা আসলে বিনাশ যাত্রা হবে।" এই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রয়োজনে ধরনায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন এবং সাধারণ মানুষের নৈতিক সমর্থন চেয়েছেন।


এদিনের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জৈন সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে নিউটাউনে বিশ্ব বাংলা গেটের পাশে একটি মন্দির তৈরির জন্য জমি দেওয়া হবে।

বিষয় : Mamata Banerjee

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘ভবানীপুরে ১ ভোটে হলেও জিতবই’! কমিশন ও বিজেপিকে চ্যালেঞ্জ মমতার

প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬

featured Image
কলকাতা: ভোটারতালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশন ও কেন্দ্রের শাসকদল বিজেপির বিরুদ্ধে রণংদেহি মেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দোল ও হোলি উৎসবের এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি অভিযোগ করেন, তাঁর নিজের কেন্দ্র ভবানীপুর থেকেই ষড়যন্ত্র করে ৬০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে।মুখ্যমন্ত্রী এদিন তীব্র ক্ষোভ উগরে দিয়ে বলেন, "আমি শক্‌ড! এরা অমানবিক ও ভিনডিক্টিভ কাজ করছে। জেনেশুনে নাম কাটা হয়েছে। ভীরু মানুষই পিছন থেকে লড়াই করে।" তিনি আরও যোগ করেন, "ভবানীপুর একটি ছোট বিধানসভা কেন্দ্র। সেখানে ২.৬ লক্ষ ভোটারের মধ্যে যদি ৬০ হাজার নাম কাটা হয়, তবে গণতন্ত্র কোথায় থাকে? কিন্তু আমি বলছি, আমি ভবানীপুর থেকে জিতবই, প্রয়োজনে এক ভোটে হলেও জিতব।"কেন্দ্রীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতা বলেন, "উনি ভোটারদের ভ্যানিশ করছেন। বাংলায় ১ কোটি ২০ লক্ষ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার ছক চলছে। কোনও ভেরিফিকেশন ছাড়াই ৫৮ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে।" এদিন তিনি বিএলওদের পাশে দাঁড়িয়ে বলেন, "সব দোষ বিএলও-দের ওপর চাপানো হচ্ছে। কাজের চাপে এক বিএলওর ব্রেন স্ট্রোক হয়েছে। আসলে সব বদমাইশি করছে বিজেপির মাইক্রো অবজার্ভাররা।"বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ বা রথযাত্রাকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, "দিল্লির বিজেপি অফিস থেকে নাম কাটছে আর এখানে রথযাত্রা করছে। এটাই ওদের শেষ রথযাত্রা, এটা আসলে বিনাশ যাত্রা হবে।" এই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রয়োজনে ধরনায় বসার হুঁশিয়ারিও দিয়েছেন এবং সাধারণ মানুষের নৈতিক সমর্থন চেয়েছেন।এদিনের অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, জৈন সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবি মেনে নিউটাউনে বিশ্ব বাংলা গেটের পাশে একটি মন্দির তৈরির জন্য জমি দেওয়া হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার