Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটারতালিকা: বাদ পড়লেন প্রায় ৫৮ লক্ষ, এখনও ‘বিচারাধীন’ ৬০ লক্ষ নাম!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটারতালিকা: বাদ পড়লেন প্রায় ৫৮ লক্ষ, এখনও ‘বিচারাধীন’ ৬০ লক্ষ নাম!

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ, ২৮ ফেব্রুয়ারি (২০২৬) পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমান ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে, এই তালিকার একটি বড় অংশ অর্থাৎ ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছে।


২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি তারিখ ধরে এই তালিকা সংশোধনের কাজ চলে। ১০০ শতাংশ সশরীরে যাচাইকরণের (Physical Verification) মাধ্যমে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন । এই প্রক্রিয়ায় দেখা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের তথ্য মেলেনি । এর মধ্যে রয়েছেন - মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। অনুপস্থিত ও স্থানান্তরিত: প্রায় ৩২ লক্ষ ভোটার। অন্যান্য: ডুপ্লিকেট রেজিস্ট্রেশন বা অন্যান্য কারণে বাকি নামগুলি বাদ দেওয়া হয়েছে ।


ভোটারতালিকার বর্তমান চিত্র (২৮.০২.২০২৬ পর্যন্ত)


২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন । সংশোধনের পর বর্তমান চিত্রটি হল - পুরুষ ভোটার: ৩,৬০,২২,৬৪২ জন। মহিলা ভোটার: ৩,৪৪,৩৫,২৬০ জন। তৃতীয় লিঙ্গ: ১,৩৮২ জন। এবং লিঙ্গ অনুপাত: প্রতি ১০০০ পুরুষে ৯৫৬ জন মহিলা ভোটার।


৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে ‘বিচারাধীন’ তালিকায়


এবারের তালিকার সবথেকে উল্লেখযোগ্য দিক হল, মোট ৬০ লক্ষ ০৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন ক্যাটেগরিতে রেখে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নামগুলি নিয়ে আগামী দিনে আরও পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়া চলতে পারে।


সাধারণ মানুষের জন্য নির্দেশিকা


যাঁদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরা এখনও নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, ২০২৬ সালের এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে যাঁদের ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও আগাম আবেদন করতে পারবেন । ভোটাররা কমিশনের ওয়েবসাইট (https://voters.eci.gov.in), ইসিআই-নেট (ECINET) মোবইল অ্যাপ অথবা সংশ্লিষ্ট বিএলওর কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। কোনও অভিযোগ থাকলে জেলাশাসকের কাছে আবেদন করার সুযোগও রাখা হয়েছে ।

আজ থেকেই প্রতিটি পোলিং স্টেশনে এবং নির্বাচনী কর্মকর্তাদের অফিসে এই তালিকা জনসাধারণের দেখার জন্য রাখা থাকবে ।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


প্রকাশিত হল পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটারতালিকা: বাদ পড়লেন প্রায় ৫৮ লক্ষ, এখনও ‘বিচারাধীন’ ৬০ লক্ষ নাম!

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আজ, ২৮ ফেব্রুয়ারি (২০২৬) পশ্চিমবঙ্গের চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়ার মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে। প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বর্তমান ভোটারের সংখ্যা ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪ জন। তবে, এই তালিকার একটি বড় অংশ অর্থাৎ ৬০ লক্ষেরও বেশি ভোটারের নাম এখনও ‘বিচারাধীন’ বা অ্যাডজুডিকেশন পর্যায়ে রয়েছে।২০২৬ সালের ১ জানুয়ারিকে ভিত্তি তারিখ ধরে এই তালিকা সংশোধনের কাজ চলে। ১০০ শতাংশ সশরীরে যাচাইকরণের (Physical Verification) মাধ্যমে বুথ লেভেল অফিসাররা (BLO) বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন । এই প্রক্রিয়ায় দেখা গিয়েছে, প্রায় ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের তথ্য মেলেনি । এর মধ্যে রয়েছেন - মৃত ভোটার: ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২ জন। অনুপস্থিত ও স্থানান্তরিত: প্রায় ৩২ লক্ষ ভোটার। অন্যান্য: ডুপ্লিকেট রেজিস্ট্রেশন বা অন্যান্য কারণে বাকি নামগুলি বাদ দেওয়া হয়েছে ।ভোটারতালিকার বর্তমান চিত্র (২৮.০২.২০২৬ পর্যন্ত)২০২৫ সালের অক্টোবর মাসে রাজ্যে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ জন । সংশোধনের পর বর্তমান চিত্রটি হল - পুরুষ ভোটার: ৩,৬০,২২,৬৪২ জন। মহিলা ভোটার: ৩,৪৪,৩৫,২৬০ জন। তৃতীয় লিঙ্গ: ১,৩৮২ জন। এবং লিঙ্গ অনুপাত: প্রতি ১০০০ পুরুষে ৯৫৬ জন মহিলা ভোটার।৬০ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে ‘বিচারাধীন’ তালিকায়এবারের তালিকার সবথেকে উল্লেখযোগ্য দিক হল, মোট ৬০ লক্ষ ০৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারাধীন ক্যাটেগরিতে রেখে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এই নামগুলি নিয়ে আগামী দিনে আরও পুঙ্খানুপুঙ্খ যাচাই প্রক্রিয়া চলতে পারে।সাধারণ মানুষের জন্য নির্দেশিকাযাঁদের বয়স ২০২৬ সালের ১ জানুয়ারির মধ্যে ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁরা এখনও নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। এছাড়া, ২০২৬ সালের এপ্রিল, জুলাই ও অক্টোবর মাসে যাঁদের ১৮ বছর পূর্ণ হবে, তাঁরাও আগাম আবেদন করতে পারবেন । ভোটাররা কমিশনের ওয়েবসাইট (https://voters.eci.gov.in), ইসিআই-নেট (ECINET) মোবইল অ্যাপ অথবা সংশ্লিষ্ট বিএলওর কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। কোনও অভিযোগ থাকলে জেলাশাসকের কাছে আবেদন করার সুযোগও রাখা হয়েছে ।আজ থেকেই প্রতিটি পোলিং স্টেশনে এবং নির্বাচনী কর্মকর্তাদের অফিসে এই তালিকা জনসাধারণের দেখার জন্য রাখা থাকবে ।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার