Hidden Stories (বাংলা)
সর্বশেষ

SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ: বাংলায় ভোটারতালিকা থেকে বাদ প্রায় ৭০ লক্ষ নাম, নজর অনলাইনে!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ: বাংলায় ভোটারতালিকা থেকে বাদ প্রায় ৭০ লক্ষ নাম, নজর অনলাইনে!

কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ধাপে ধাপে প্রকাশিত হতে শুরু করল পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর চূড়ান্ত তবে অসম্পূর্ণ ভোটারতালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ভোটারসংখ্যা যেখানে ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, সেখানে চূড়ান্ত তালিকা শেষে তা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষের আশেপাশে। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খসড়া তালিকাতেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল, বাকি অংশটি চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে।


জেলাভিত্তিক পরিসংখ্যান: কোথায় কী ছবি?


শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলাশাসকের দফতরে এসআইআর-এর তালিকা পৌঁছাতে শুরু করে। জেলাওয়াড়ি তথ্যে ব্যাপক রদবদল চোখে পড়ছে। যেমন -


বাঁকুড়া: জেলাশাসকের হাতে আসা তালিকা অনুযায়ী, জেলায় মোট ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে।


কলকাতা: উত্তর কলকাতায় খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গিয়েছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৩ হাজার ২০৭ জনের নাম। যদিও এর আগে খসড়ায় ২ লক্ষ ১৬ হাজার নাম বাদ গিয়েছিল।


নদিয়া: এই জেলায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার নাম বাদ পড়ার খবর পাওয়া গিয়েছে।


আলিপুরদুয়ার: জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, জেলায় মোট ভোটার ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন। তবে, নয়া তালিকায় ৮০ হাজার ৪৯৪ জন ‘অমীমাংসিত’ এবং বাদ পড়েছেন ১১ হাজার ৬৯২ জন। নতুন ভোটার হিসাবে যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন।


লজিক্যাল ডিসক্রেপেন্সি ও অমীমাংসিত নথি


কমিশন সূত্রে খবর, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির গেরোয় প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে। এঁদের ভাগ্য পরবর্তী সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।


অনলাইনে নাম দেখার উপায়


দুপুরের পর থেকেই ভোটাররা অনলাইনে নিজেদের অবস্থান যাচাই করতে পারবেন। তালিকায় নামের পাশে তিনটি অবস্থা (Status) উল্লেখ করা থাকছে —  মীমাংসিত (Approved), অমীমাংসিত (Under Adjudication) অথবা বাতিল (Deleted)।


যেখানে দেখা যাবে তালিকা:


১. নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট: eci.gov.in

২. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট: ceowestbengal.wb.gov.in

৩. মোবাইল অ্যাপ: ECI NET


ভোটাররা তাঁদের মহকুমা বা জেলার নির্বাচনী আধিকারিকের পোর্টালে গিয়ে নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই নাম যাচাই করতে পারবেন। এছাড়া, কোনও সংশোধন হয়েছে কিনা, তাও সেখান থেকে জানা যাবে।

বিষয় : SIR West Bengal FINAl LIST West Bengal SIR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


SIR-এর চূড়ান্ত তালিকা প্রকাশ: বাংলায় ভোটারতালিকা থেকে বাদ প্রায় ৭০ লক্ষ নাম, নজর অনলাইনে!

প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার পর শনিবার ধাপে ধাপে প্রকাশিত হতে শুরু করল পশ্চিমবঙ্গের স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর-এর চূড়ান্ত তবে অসম্পূর্ণ ভোটারতালিকা। নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যের মোট ভোটারসংখ্যা যেখানে ছিল ৭ কোটি ৬৬ লক্ষ, সেখানে চূড়ান্ত তালিকা শেষে তা দাঁড়িয়েছে ৭ কোটি ৮ লক্ষের আশেপাশে। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ৭০ লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। খসড়া তালিকাতেই প্রায় ৫৮ লক্ষ নাম বাদ পড়েছিল, বাকি অংশটি চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে।জেলাভিত্তিক পরিসংখ্যান: কোথায় কী ছবি?শনিবার সকাল থেকেই বিভিন্ন জেলাশাসকের দফতরে এসআইআর-এর তালিকা পৌঁছাতে শুরু করে। জেলাওয়াড়ি তথ্যে ব্যাপক রদবদল চোখে পড়ছে। যেমন -বাঁকুড়া: জেলাশাসকের হাতে আসা তালিকা অনুযায়ী, জেলায় মোট ১ লক্ষ ৩৫ হাজার নাম বাদ পড়েছে।কলকাতা: উত্তর কলকাতায় খসড়া ও চূড়ান্ত তালিকা মিলিয়ে প্রায় ৪ লক্ষ ৭ হাজার নাম বাদ গিয়েছে। অন্যদিকে, দক্ষিণ কলকাতায় চূড়ান্ত তালিকায় বাদ পড়েছে ৩ হাজার ২০৭ জনের নাম। যদিও এর আগে খসড়ায় ২ লক্ষ ১৬ হাজার নাম বাদ গিয়েছিল।নদিয়া: এই জেলায় প্রায় ২ লক্ষ ৭০ হাজার নাম বাদ পড়ার খবর পাওয়া গিয়েছে।আলিপুরদুয়ার: জেলাশাসক আর বিমলা জানিয়েছেন, জেলায় মোট ভোটার ১১ লক্ষ ৯৬ হাজার ৬৫১ জন। তবে, নয়া তালিকায় ৮০ হাজার ৪৯৪ জন ‘অমীমাংসিত’ এবং বাদ পড়েছেন ১১ হাজার ৬৯২ জন। নতুন ভোটার হিসাবে যুক্ত হয়েছেন ৪ হাজার ১৪৩ জন।লজিক্যাল ডিসক্রেপেন্সি ও অমীমাংসিত নথিকমিশন সূত্রে খবর, ‘লজিক্যাল ডিসক্রেপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির গেরোয় প্রায় ৬০ লক্ষ ভোটারের নথি এখনও অমীমাংসিত অবস্থায় রয়েছে। এঁদের ভাগ্য পরবর্তী সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।অনলাইনে নাম দেখার উপায়দুপুরের পর থেকেই ভোটাররা অনলাইনে নিজেদের অবস্থান যাচাই করতে পারবেন। তালিকায় নামের পাশে তিনটি অবস্থা (Status) উল্লেখ করা থাকছে —  মীমাংসিত (Approved), অমীমাংসিত (Under Adjudication) অথবা বাতিল (Deleted)।যেখানে দেখা যাবে তালিকা:১. নির্বাচন কমিশনের মূল ওয়েবসাইট: eci.gov.in২. রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইট: ceowestbengal.wb.gov.in৩. মোবাইল অ্যাপ: ECI NETভোটাররা তাঁদের মহকুমা বা জেলার নির্বাচনী আধিকারিকের পোর্টালে গিয়ে নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে সহজেই নাম যাচাই করতে পারবেন। এছাড়া, কোনও সংশোধন হয়েছে কিনা, তাও সেখান থেকে জানা যাবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার