Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ডিজিটাল দুনিয়ায় বিশ্বজয়! ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার্স ছোঁয়া প্রথম রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬
ডিজিটাল দুনিয়ায় বিশ্বজয়! ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার্স ছোঁয়া প্রথম রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি: বিশ্ব রাজনীতিতে অনন্য নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে দিলেন মোদী।


২০১৪ সালে ইনস্টাগ্রামের দুনিয়ায় পা রেখেছিলেন নরেন্দ্র মোদী। বিগত ১০ বছরে তাঁর প্রোফাইলটি বিশ্বের অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেসে পরিণত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা এবং নিজের কাজের খতিয়ান তুলে ধরার মাধ্যমে তিনি এই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে বিশ্বনেতাদের মধ্যে তাঁর ধারেকাছে কেউ নেই।

পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার নিরিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ঢের এগিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী। বর্তমানে ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা ৪৩.২ মিলিয়ন, যা মোদীর অর্ধেকেরও কম। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো (১৫ মিলিয়ন)। এরপর রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা (১৪.৪ মিলিয়ন), তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান (১১.৬ মিলিয়ন) এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই (৬.৪ মিলিয়ন)।


শুধু বিশ্বমঞ্চেই নয়, দেশের অভ্যন্তরেও অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় যোজন যোজন এগিয়ে প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফলোয়ার্স সংখ্যা ১৬.১ মিলিয়ন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্স ১২.৬ মিলিয়ন।


প্রধানমন্ত্রী মোদীর এই 'সেঞ্চুরি' প্রমাণ করে দিল যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নদ্রষ্টা নিজেই আজ গ্লোবাল ডিজিটাল আইকন।

বিষয় : Rahul Gandhi NarendraModi UTTARPRADESH instagram reels laksabha global digital icon

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ডিজিটাল দুনিয়ায় বিশ্বজয়! ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন ফলোয়ার্স ছোঁয়া প্রথম রাষ্ট্রনেতা প্রধানমন্ত্রী মোদী

প্রকাশের তারিখ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: বিশ্ব রাজনীতিতে অনন্য নজির গড়লেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) প্রথম রাষ্ট্রনেতা হিসেবে ইনস্টাগ্রামে ১০০ মিলিয়ন বা ১০ কোটি ফলোয়ার্সের মাইলফলক স্পর্শ করলেন তিনি। এর মাধ্যমে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তায় বিশ্বের সমস্ত তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে দিলেন মোদী।২০১৪ সালে ইনস্টাগ্রামের দুনিয়ায় পা রেখেছিলেন নরেন্দ্র মোদী। বিগত ১০ বছরে তাঁর প্রোফাইলটি বিশ্বের অন্যতম এনগেজিং ডিজিটাল স্পেসে পরিণত হয়েছে। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ রক্ষা এবং নিজের কাজের খতিয়ান তুলে ধরার মাধ্যমে তিনি এই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন। বর্তমানে বিশ্বনেতাদের মধ্যে তাঁর ধারেকাছে কেউ নেই।পরিসংখ্যান বলছে, জনপ্রিয়তার নিরিখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়েও ঢের এগিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী। বর্তমানে ট্রাম্পের ফলোয়ার্স সংখ্যা ৪৩.২ মিলিয়ন, যা মোদীর অর্ধেকেরও কম। তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তো (১৫ মিলিয়ন)। এরপর রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা (১৪.৪ মিলিয়ন), তুরস্কের প্রেসিডেন্ট তায়িপ এরদোগান (১১.৬ মিলিয়ন) এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই (৬.৪ মিলিয়ন)।শুধু বিশ্বমঞ্চেই নয়, দেশের অভ্যন্তরেও অন্যান্য রাজনৈতিক নেতাদের তুলনায় যোজন যোজন এগিয়ে প্রধানমন্ত্রী। ইনস্টাগ্রামে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ফলোয়ার্স সংখ্যা ১৬.১ মিলিয়ন এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ার্স ১২.৬ মিলিয়ন।প্রধানমন্ত্রী মোদীর এই 'সেঞ্চুরি' প্রমাণ করে দিল যে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নদ্রষ্টা নিজেই আজ গ্লোবাল ডিজিটাল আইকন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার