Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ঝোড়ো হাওয়া-বজ্রপাত-বৃষ্টির সতর্কবার্তা, তোলপাড় হতে পারে বাংলার ১৫ জেলা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬
ঝোড়ো হাওয়া-বজ্রপাত-বৃষ্টির সতর্কবার্তা, তোলপাড় হতে পারে বাংলার ১৫ জেলা!

কলকাতা: বসন্তের রোদ ঝলমলে আবহাওয়ায় বড়সড় ছন্দপতনের পূর্বাভাস। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে আজ ও আগামিকাল (সোম ও মঙ্গলবার) দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।


তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়া সবচেয়ে বেশি উত্তাল হতে পারে। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।


এদিক, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রির আশপাশে ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। আগামী বুধবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে এবং শুষ্ক আবহাওয়া ফিরবে।


ফেব্রুয়ারির শেষে এই আকস্মিক ঝড়-বৃষ্টির জেরে চাষবাসের ক্ষতির আশঙ্কা যেমন থাকছে, তেমনই সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়েছেন আবহবিদরা।

বিষয় : Kolkata WEATHER UPDATE West Bengal RainForecast

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ঝোড়ো হাওয়া-বজ্রপাত-বৃষ্টির সতর্কবার্তা, তোলপাড় হতে পারে বাংলার ১৫ জেলা!

প্রকাশের তারিখ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বসন্তের রোদ ঝলমলে আবহাওয়ায় বড়সড় ছন্দপতনের পূর্বাভাস। সোমবার হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে। এর প্রভাবে আজ ও আগামিকাল (সোম ও মঙ্গলবার) দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিচার করে জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।তথ্য অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রপাতের জন্য হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। মঙ্গলবার বৃষ্টির দাপট আরও বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং জেলাতেও সোমবার ও মঙ্গলবার হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে আবহাওয়া সবচেয়ে বেশি উত্তাল হতে পারে। এদিন কলকাতা, হাওড়া, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতেও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে।এদিক, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩১.২ ডিগ্রির আশপাশে ছিল। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সাতদিন রাতের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না। তবে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সাময়িকভাবে কিছুটা কমতে পারে। আগামী বুধবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে এবং শুষ্ক আবহাওয়া ফিরবে।ফেব্রুয়ারির শেষে এই আকস্মিক ঝড়-বৃষ্টির জেরে চাষবাসের ক্ষতির আশঙ্কা যেমন থাকছে, তেমনই সাধারণ মানুষকে বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শও দিয়েছেন আবহবিদরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার