Hidden Stories (বাংলা)
সর্বশেষ

‘যাদের ধরা উচিত, তাদের ধরা হচ্ছে না’, বেহালায় চায়ের আড্ডায় স্বমহিমায় পার্থ!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬
‘যাদের ধরা উচিত, তাদের ধরা হচ্ছে না’, বেহালায় চায়ের আড্ডায় স্বমহিমায় পার্থ!

বেহালা: ভোটের বাদ্যি বাজতেই ফের স্বমহিমায় নিজের চেনা জমি বেহালায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি থাকার পর শনিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। পৌঁছে যান সেই চেনা পাঠকপাড়ার চায়ের দোকানে, যেখানে একসময় রোজ আড্ডা দিতেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে চা খাওয়ার পাশাপাশি এদিন ফের বিস্ফোরক মেজাজে ধরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।


এদিন নিয়োগ দুর্নীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ সাফ জানান, "শিক্ষা দফতর একটি স্বশাসিত সংস্থা। আমি জোর গলায় বলছি, কোনো বেনিয়মের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।" নাম না করে তদন্তকারী সংস্থা ও বিরোধীদের নিশানা করে তাঁর মন্তব্য— "যাদের ধরা উচিত, তাদের ধরা হচ্ছে না। যারা আমাকে কালিমালিপ্ত করেছে, সময় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।" এমনকি বর্তমান শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।


ভাতা নয়, কর্মসংস্থানই যে আগামী ভোটের প্রধান ইস্যু হওয়া উচিত, তা স্পষ্ট করে দেন পার্থ। কেন্দ্রকে বিঁধে তাঁর আক্ষেপ, "২ কোটি চাকরি দেওয়ার কথা বলে ২ জনকেও দেওয়া হলো না, এটা মেনে নেওয়া যায় না।" দলের দিক থেকে কিছুটা দূরত্ব তৈরি হলেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। পার্থর কথায়, "দল পাশে থাকল কি না বড় কথা নয়, আমি তো আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থা ছিল এবং থাকবে।"


আইনি জটিলতার কারণে খুব বেশি কিছু বলতে না চাইলেও, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন যে তিনি 'অসৎ উপায়ে' কাটাননি, সেই দাবি এদিন বারবার করেছেন বেহালার প্রাক্তন বিধায়ক। ভোটের আগে পার্থর এই সক্রিয়তা বেহালার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

বিষয় : WESTBENGAL TMC CORRUPTION BIDHANSOBHA ELECTION BEHALA #PARTHA CHATERJEE

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


‘যাদের ধরা উচিত, তাদের ধরা হচ্ছে না’, বেহালায় চায়ের আড্ডায় স্বমহিমায় পার্থ!

প্রকাশের তারিখ : ২১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বেহালা: ভোটের বাদ্যি বাজতেই ফের স্বমহিমায় নিজের চেনা জমি বেহালায় ফিরলেন পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলবন্দি থাকার পর শনিবার সকালে নিজের বিধানসভা কেন্দ্র পরিদর্শনে বের হন তিনি। পৌঁছে যান সেই চেনা পাঠকপাড়ার চায়ের দোকানে, যেখানে একসময় রোজ আড্ডা দিতেন। সাধারণ মানুষের সঙ্গে কথা বলে চা খাওয়ার পাশাপাশি এদিন ফের বিস্ফোরক মেজাজে ধরা দিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।এদিন নিয়োগ দুর্নীতি ও কর্মসংস্থান প্রসঙ্গে প্রশ্ন করা হলে পার্থ সাফ জানান, "শিক্ষা দফতর একটি স্বশাসিত সংস্থা। আমি জোর গলায় বলছি, কোনো বেনিয়মের সঙ্গে আমি যুক্ত ছিলাম না।" নাম না করে তদন্তকারী সংস্থা ও বিরোধীদের নিশানা করে তাঁর মন্তব্য— "যাদের ধরা উচিত, তাদের ধরা হচ্ছে না। যারা আমাকে কালিমালিপ্ত করেছে, সময় এলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।" এমনকি বর্তমান শিক্ষা প্রশাসনের স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।ভাতা নয়, কর্মসংস্থানই যে আগামী ভোটের প্রধান ইস্যু হওয়া উচিত, তা স্পষ্ট করে দেন পার্থ। কেন্দ্রকে বিঁধে তাঁর আক্ষেপ, "২ কোটি চাকরি দেওয়ার কথা বলে ২ জনকেও দেওয়া হলো না, এটা মেনে নেওয়া যায় না।" দলের দিক থেকে কিছুটা দূরত্ব তৈরি হলেও নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন তিনি। পার্থর কথায়, "দল পাশে থাকল কি না বড় কথা নয়, আমি তো আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার অসীম আস্থা ছিল এবং থাকবে।"আইনি জটিলতার কারণে খুব বেশি কিছু বলতে না চাইলেও, দীর্ঘদিনের রাজনৈতিক জীবন যে তিনি 'অসৎ উপায়ে' কাটাননি, সেই দাবি এদিন বারবার করেছেন বেহালার প্রাক্তন বিধায়ক। ভোটের আগে পার্থর এই সক্রিয়তা বেহালার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার