Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হোটেল কর্মীর মৃত্যু নাকি ‘পরিকল্পিত খুন’? মাদারিহাটে আদিবাসী সংগঠনের রোষে ঘেরাও থানা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬
হোটেল কর্মীর মৃত্যু নাকি ‘পরিকল্পিত খুন’? মাদারিহাটে আদিবাসী সংগঠনের রোষে ঘেরাও থানা!

আলিপুরদুয়ারের মাদারিহাটে এক হোটেল কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। গোপালপুর চা বাগানের আদিবাসী যুবক সুকেশ ওরাওঁ-এর মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার মাদারিহাট থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হলো একাধিক আদিবাসী সংগঠন। মঙ্গলবার সকাল থেকেই থানা চত্বরে ভিড় জমিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে সুকেশকে খুন করা হয়েছে।



ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে। মাদারিহাট ব্লকের ডালডালি এলাকার একটি হোটেলে কাজ করতেন সুকেশ। টানা তিন দিন নিখোঁজ থাকার পর, গত ১৪ ফেব্রুয়ারি ওই হোটেলেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সুকেশের পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই দিনই উত্তেজিত জনতা ওই হোটেলে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আদিবাসী সংগঠনগুলির সাফ কথা, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই বিক্ষোভের জেরে এলাকায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে।

বিষয় : Murder LABOURDEATH Death ALIPUDUAR ADIBASI

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হোটেল কর্মীর মৃত্যু নাকি ‘পরিকল্পিত খুন’? মাদারিহাটে আদিবাসী সংগঠনের রোষে ঘেরাও থানা!

প্রকাশের তারিখ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
আলিপুরদুয়ারের মাদারিহাটে এক হোটেল কর্মীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। গোপালপুর চা বাগানের আদিবাসী যুবক সুকেশ ওরাওঁ-এর মৃত্যুর ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে এবার মাদারিহাট থানা ঘেরাও করে বিক্ষোভে শামিল হলো একাধিক আদিবাসী সংগঠন। মঙ্গলবার সকাল থেকেই থানা চত্বরে ভিড় জমিয়ে দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, এটি নিছক আত্মহত্যা নয়, বরং পরিকল্পিতভাবে সুকেশকে খুন করা হয়েছে।ঘটনার সূত্রপাত গত কয়েকদিন আগে। মাদারিহাট ব্লকের ডালডালি এলাকার একটি হোটেলে কাজ করতেন সুকেশ। টানা তিন দিন নিখোঁজ থাকার পর, গত ১৪ ফেব্রুয়ারি ওই হোটেলেরই একটি ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই খবর জানাজানি হতেই এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সুকেশের পরিবারের দাবি, তাঁকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই দিনই উত্তেজিত জনতা ওই হোটেলে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। আদিবাসী সংগঠনগুলির সাফ কথা, ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের দ্রুত গ্রেফতার করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। এই বিক্ষোভের জেরে এলাকায় নিরাপত্তার কড়াকড়ি বাড়ানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার