Hidden Stories (বাংলা)
সর্বশেষ

হায়দরাবাদে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: লিফটের গর্তে পড়ে মৃত্যু সাগরদিঘির পরিযায়ী শ্রমিকের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬
হায়দরাবাদে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: লিফটের গর্তে পড়ে মৃত্যু সাগরদিঘির পরিযায়ী শ্রমিকের

সাগরদিঘি: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক। পেটের দায়ে হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা মেহেদি হাসানের (৪৬)। এই দুঃসংবাদ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।


মৃত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, মেহেদি হাসান সাগরদিঘি ব্লকের বোখরা-১ অঞ্চলের বাহালনগর গ্রামের বাসিন্দা ছিলেন। চরম আর্থিক অনটনের সংসারে সুরাহা করতে স্ত্রী ও তিন সন্তানকে গ্রামে রেখেই মাস কয়েক আগে হায়দরাবাদ পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে একটি নির্মীয়মাণ বহুতলে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। পরিবার জানতে পেরেছে, কাজ করার সময় আচমকাই পা হড়কে লিফটের জন্য নির্ধারিত ফাঁকা গর্তে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।


শনিবার মেহেদির মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ও পরিজনেরা। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের অভাব থাকায় বারবার এভাবেই জেলার শ্রমিকদের ভিনরাজ্যে গিয়ে অকালে প্রাণ হারাতে হচ্ছে। এই ঘটনায় রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাহালনগরের বাসিন্দারা।


হায়দরাবাদ পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেহটি গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন গ্রামবাসী।


পরিযায়ী শ্রমিকের এই মৃত্যু ফের একবার মুর্শিদাবাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার, প্রশাসন এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


হায়দরাবাদে কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা: লিফটের গর্তে পড়ে মৃত্যু সাগরদিঘির পরিযায়ী শ্রমিকের

প্রকাশের তারিখ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
সাগরদিঘি: ফের ভিনরাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন বাংলার আরও এক পরিযায়ী শ্রমিক। পেটের দায়ে হায়দরাবাদে নির্মাণ শ্রমিকের কাজ করতে গিয়ে বহুতল থেকে পড়ে মৃত্যু হল মুর্শিদাবাদের সাগরদিঘির বাসিন্দা মেহেদি হাসানের (৪৬)। এই দুঃসংবাদ গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়।মৃত শ্রমিকের পরিবার সূত্রে জানা গেছে, মেহেদি হাসান সাগরদিঘি ব্লকের বোখরা-১ অঞ্চলের বাহালনগর গ্রামের বাসিন্দা ছিলেন। চরম আর্থিক অনটনের সংসারে সুরাহা করতে স্ত্রী ও তিন সন্তানকে গ্রামে রেখেই মাস কয়েক আগে হায়দরাবাদ পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে একটি নির্মীয়মাণ বহুতলে রাজমিস্ত্রীর কাজ করছিলেন। পরিবার জানতে পেরেছে, কাজ করার সময় আচমকাই পা হড়কে লিফটের জন্য নির্ধারিত ফাঁকা গর্তে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।শনিবার মেহেদির মৃত্যুর খবর গ্রামে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী ও পরিজনেরা। পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্যকে হারিয়ে এখন দিশেহারা গোটা পরিবার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজ্যে কর্মসংস্থানের অভাব থাকায় বারবার এভাবেই জেলার শ্রমিকদের ভিনরাজ্যে গিয়ে অকালে প্রাণ হারাতে হচ্ছে। এই ঘটনায় রাজ্য সরকারের উদাসীনতা নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন বাহালনগরের বাসিন্দারা।হায়দরাবাদ পুলিশ ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দেহটি গ্রামে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। অসহায় এই পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন গ্রামবাসী।পরিযায়ী শ্রমিকের এই মৃত্যু ফের একবার মুর্শিদাবাদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল। এখন দেখার, প্রশাসন এই শোকসন্তপ্ত পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার