Hidden Stories (বাংলা)
সর্বশেষ

চার থানা এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়তে সাংসদ দিলেন ১.৫৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬
চার থানা এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়তে সাংসদ দিলেন ১.৫৫ কোটি টাকা

বহরমপুর: মুর্শিদাবাদ জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। জেলার চারটি গুরুত্বপূর্ণ থানা এলাকায় আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য নিজের সাংসদ তহবিল (MPLADS) থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করলেন তিনি।


শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ ইউসুফ পাঠান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। পুলিশ সুপার জানান, সাংসদের এই আর্থিক সহায়তায় জেলার নজরদারিব্যবস্থায় আরও জোরদার হবে।


সাংসদ তহবিলের এই ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয় করা হবে মুর্শিদাবাদ পুলিশ জেলার চারটি থানা এলাকায়। সেগুলি হল - নওদা, বেলডাঙা, রেজিনগর এবং শক্তিপুর। 


পুলিশ সূত্রের খবর, এই চারটি থানা এলাকা ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সড়ক এবং জনবহুল এলাকা হওয়ায় এই অঞ্চলগুলিতে অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। ইউসুফ পাঠান জানান, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহারে পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেই কারণেই এই উদ্যোগ।


সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার। অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান জানান, এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে যাতে সাধারণ মানুষ এর সুফল পান।


ইউসুফ পাঠানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, প্রধান রাস্তা ও মোড়গুলোতে সিসিটিভি বসলে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা কমবে এবং মহিলারা আরও নিরাপদ বোধ করবেন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


চার থানা এলাকাকে সিসিটিভি ক্যামেরায় মুড়তে সাংসদ দিলেন ১.৫৫ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
বহরমপুর: মুর্শিদাবাদ জেলার নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করতে আর্থিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। জেলার চারটি গুরুত্বপূর্ণ থানা এলাকায় আধুনিক সিসিটিভি ক্যামেরা বসানোর জন্য নিজের সাংসদ তহবিল (MPLADS) থেকে ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করলেন তিনি।শুক্রবার মুর্শিদাবাদ পুলিশ জেলার বহরমপুর কার্যালয়ে একটি সাংবাদিক বৈঠকের মাধ্যমে এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ সুপার ধৃতিমান সরকার, সাংসদ ইউসুফ পাঠান এবং অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান। পুলিশ সুপার জানান, সাংসদের এই আর্থিক সহায়তায় জেলার নজরদারিব্যবস্থায় আরও জোরদার হবে।সাংসদ তহবিলের এই ১ কোটি ৫৫ লক্ষ টাকা ব্যয় করা হবে মুর্শিদাবাদ পুলিশ জেলার চারটি থানা এলাকায়। সেগুলি হল - নওদা, বেলডাঙা, রেজিনগর এবং শক্তিপুর। পুলিশ সূত্রের খবর, এই চারটি থানা এলাকা ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জাতীয় সড়ক এবং জনবহুল এলাকা হওয়ায় এই অঞ্চলগুলিতে অপরাধ দমন এবং যানজট নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা অত্যন্ত কার্যকর ভূমিকা নেবে। ইউসুফ পাঠান জানান, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহারে পুলিশ যাতে দ্রুত পদক্ষেপ নিতে পারে, সেই কারণেই এই উদ্যোগ।সাংসদ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা নিচ্ছেন প্রাক্তন এই ক্রিকেটার। অতিরিক্ত পুলিশ সুপার মাজিদ ইকবাল খান জানান, এই প্রকল্পের কাজ দ্রুত শুরু করা হবে যাতে সাধারণ মানুষ এর সুফল পান।ইউসুফ পাঠানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। তাঁদের মতে, প্রধান রাস্তা ও মোড়গুলোতে সিসিটিভি বসলে চুরি, ছিনতাইয়ের মতো ঘটনা কমবে এবং মহিলারা আরও নিরাপদ বোধ করবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার