Hidden Stories (বাংলা)
সর্বশেষ

"ফুটপাথ দখলে রাখা অবৈধ বাংলাদেশিদের বেছে বেছে তাড়ানো হবে...!"

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬
"ফুটপাথ দখলে রাখা অবৈধ বাংলাদেশিদের বেছে বেছে তাড়ানো হবে...!"

মুম্বই: চার দশকের রেকর্ড ভেঙে বৃহন্মুম্বই পুরসভার (BMC) দখল নিয়েছে বিজেপি। আর, মেয়রের চেয়ারে বসেই কড়া মেজাজে সামনে এলেন বাণিজ্যনগরীর নতুন মেয়র ঋতু তাওড়ে। বুধবার দায়িত্ব গ্রহণ করেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের ফুটপাথ দখল করে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর রেয়াত করা হবে না। তাঁদের চিহ্নিত করে শহর থেকে বিতাড়িত করাই হবে পুরনিগমের অন্যতম অগ্রাধিকার।


উল্লেখ্য, গত চার দশকে এই প্রথম শিবসেনার হাত থেকে বিএমসি-র ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বইয়ের ৭৮তম মেয়র নির্বাচিত হয়েছেন ঋতু তাওড়ে। শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই তিনি অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান। ঋতু বলেন, "অবৈধ বাংলাদেশি হকাররা শহরের ফুটপাথ দখল করে নিয়েছে। এর ফলে মুম্বইয়ের আসল বাসিন্দা এবং নিয়মিত করদাতারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আধার কার্ড-সহ অন্যান্য নথিপত্র যাচাই করা হবে এবং দ্রুত তাঁদের হঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।" এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোতে ইতিমধ্যেই চিঠি পাঠানো শুরু হয়েছে এবং প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকেই এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।


তবে, কেবল অনুপ্রবেশকারী ইস্যু নয়, বাণিজ্যনগরীর ভোল বদলাতে একগুচ্ছ পরিকল্পনার কথাও শুনিয়েছেন নতুন মেয়র। মুম্বইকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে ডিজিট্যাল সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি। শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ওয়ার্ডে ওয়ার্ডে আর্দ্র ও শুকনো বর্জ্য আলাদা করার প্রক্রিয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি।


পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নেও বিশেষ নজর দিয়েছেন ঋতু তাওড়ে। তিনি ঘোষণা করেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রোগীদের সুচিকিৎসার জন্য পুরনিগমের পক্ষ থেকে অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হবে। গত ১৫ জানুয়ারি মুম্বই পুরনিগম নির্বাচনে ১৩২ নম্বর ওয়ার্ড থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন ঋতু। তাঁর এই দায়িত্ব গ্রহণ বাণিজ্যনগরীর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিষয় : Bangladesh Mumbai BMC

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


"ফুটপাথ দখলে রাখা অবৈধ বাংলাদেশিদের বেছে বেছে তাড়ানো হবে...!"

প্রকাশের তারিখ : ১২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
মুম্বই: চার দশকের রেকর্ড ভেঙে বৃহন্মুম্বই পুরসভার (BMC) দখল নিয়েছে বিজেপি। আর, মেয়রের চেয়ারে বসেই কড়া মেজাজে সামনে এলেন বাণিজ্যনগরীর নতুন মেয়র ঋতু তাওড়ে। বুধবার দায়িত্ব গ্রহণ করেই তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুম্বইয়ের ফুটপাথ দখল করে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আর রেয়াত করা হবে না। তাঁদের চিহ্নিত করে শহর থেকে বিতাড়িত করাই হবে পুরনিগমের অন্যতম অগ্রাধিকার।উল্লেখ্য, গত চার দশকে এই প্রথম শিবসেনার হাত থেকে বিএমসি-র ক্ষমতা ছিনিয়ে নিল বিজেপি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুম্বইয়ের ৭৮তম মেয়র নির্বাচিত হয়েছেন ঋতু তাওড়ে। শপথ গ্রহণের পর প্রথম ভাষণেই তিনি অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়ান। ঋতু বলেন, "অবৈধ বাংলাদেশি হকাররা শহরের ফুটপাথ দখল করে নিয়েছে। এর ফলে মুম্বইয়ের আসল বাসিন্দা এবং নিয়মিত করদাতারা নিজেদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। এই অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে আধার কার্ড-সহ অন্যান্য নথিপত্র যাচাই করা হবে এবং দ্রুত তাঁদের হঠানোর জন্য ব্যবস্থা নেওয়া হবে।" এই বিষয়ে সংশ্লিষ্ট বিভাগগুলোতে ইতিমধ্যেই চিঠি পাঠানো শুরু হয়েছে এবং প্রশাসনের সঙ্গে প্রথম বৈঠকেই এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে জানান তিনি।তবে, কেবল অনুপ্রবেশকারী ইস্যু নয়, বাণিজ্যনগরীর ভোল বদলাতে একগুচ্ছ পরিকল্পনার কথাও শুনিয়েছেন নতুন মেয়র। মুম্বইকে আরও নিরাপদ, পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে ডিজিট্যাল সিস্টেম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের উপর জোর দিয়েছেন তিনি। শহরের কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন আনতে ওয়ার্ডে ওয়ার্ডে আর্দ্র ও শুকনো বর্জ্য আলাদা করার প্রক্রিয়া বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন তিনি।পাশাপাশি, স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নেও বিশেষ নজর দিয়েছেন ঋতু তাওড়ে। তিনি ঘোষণা করেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া রোগীদের সুচিকিৎসার জন্য পুরনিগমের পক্ষ থেকে অতিরিক্ত তহবিল বরাদ্দ করা হবে। গত ১৫ জানুয়ারি মুম্বই পুরনিগম নির্বাচনে ১৩২ নম্বর ওয়ার্ড থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছিলেন ঋতু। তাঁর এই দায়িত্ব গ্রহণ বাণিজ্যনগরীর রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার