Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভাটপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার: উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬
ভাটপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার: উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র
ছবি: সংগৃহীত

ভাটপাড়া: এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযানে সাফল্য। সোমবার রাতে ভাটপাড়া থানা এলাকার একটি গোপন ডেরায় অভিযান চালিয়ে রবি শ নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। এই চক্রের সঙ্গে যুক্ত আরও দুই অভিযুক্তের নাম ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ভাটপাড়া থানার একটি বিশেষ দল অভিযান চালায়। প্রথমে রবি শ-কে আটক করা হলে তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।

ধৃত যুবককে কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফের তল্লাশি চালিয়ে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ অস্ত্র সে কোথায় পাচারের উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশি তদন্তে এই ঘটনায় আরও দুজনের নাম উঠে এসেছে। তারা বর্তমানে পলাতক থাকলেও, তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পুলিশ মনে করছে, এর পেছনে কোনো বড়সড় অস্ত্র পাচার চক্র কাজ করছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। অস্ত্রচক্রের মূল পান্ডাদের খুঁজে বের করা এবং আগ্নেয়াস্ত্রের উৎস জানা।

এই ঘটনার পর থেকে ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।

হিডেন স্টোরিজ নিউজ

বিষয় : পশ্চিমবঙ্গ Police BHATPARA

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভাটপাড়ায় অস্ত্রসহ যুবক গ্রেপ্তার: উদ্ধার ৩টি আগ্নেয়াস্ত্র

প্রকাশের তারিখ : ১০ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
ভাটপাড়া: এলাকায় শান্তি বজায় রাখতে পুলিশের বিশেষ অভিযানে সাফল্য। সোমবার রাতে ভাটপাড়া থানা এলাকার একটি গোপন ডেরায় অভিযান চালিয়ে রবি শ নামে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার করা হয়েছে মোট তিনটি অবৈধ আগ্নেয়াস্ত্র। এই চক্রের সঙ্গে যুক্ত আরও দুই অভিযুক্তের নাম ইতিমধ্যেই পুলিশের হাতে এসেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ভাটপাড়া থানার একটি বিশেষ দল অভিযান চালায়। প্রথমে রবি শ-কে আটক করা হলে তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এরপর তাকে থানায় নিয়ে গিয়ে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শুরু করেন তদন্তকারীরা।ধৃত যুবককে কঠোর জিজ্ঞাসাবাদের মুখে ভেঙে পড়ে সে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাতে ফের তল্লাশি চালিয়ে আরও দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। এই বিপুল পরিমাণ অস্ত্র সে কোথায় পাচারের উদ্দেশ্যে রেখেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশি তদন্তে এই ঘটনায় আরও দুজনের নাম উঠে এসেছে। তারা বর্তমানে পলাতক থাকলেও, তাদের ভূমিকা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে। পুলিশ মনে করছে, এর পেছনে কোনো বড়সড় অস্ত্র পাচার চক্র কাজ করছে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে আদালতে পেশ করে রিমান্ডে নেওয়ার আবেদন জানাবে পুলিশ। অস্ত্রচক্রের মূল পান্ডাদের খুঁজে বের করা এবং আগ্নেয়াস্ত্রের উৎস জানা।এই ঘটনার পর থেকে ভাটপাড়া ও সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে স্থানীয় পুলিশ প্রশাসন।হিডেন স্টোরিজ নিউজ

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার