Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তিতে দেশের মানুষের কী লাভ- জানালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬
ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তিতে দেশের মানুষের কী লাভ- জানালেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে হতে চলা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক (কাঠামো) প্রস্তুত হয়ে গিয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বহুগুণে বাড়বে বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই চুক্তি থেকে সরাসরি লাভবান হবেন দেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী (MSME), স্টার্টআপ এবং মৎস্যজীবীরা। পাশাপাশি তৈরি হবে বিপুল কর্মসংস্থান।


শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (X)-এ দেওয়া একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারত–আমেরিকার এই বাণিজ্যিক কাঠামো কেবল দুই দেশের সম্পর্ককেই আরও শক্তিশালী করবে না, বরং সাধারণ মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগের দরজা খুলে দেবে।

মোদীর কথায়, এই চুক্তির মাধ্যমে কৃষক ও উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন। MSME ও স্টার্টআপ ইনোভেটরদের জন্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। বিশেষ করে মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষজন আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার নতুন সুযোগ পাবেন।

প্রধানমন্ত্রীর আরও দাবি, এই বাণিজ্য চুক্তির ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সুফল পাবেন যুব সমাজ ও মহিলারা। নতুন চাকরি ও ব্যবসার সুযোগের মাধ্যমে তাঁরা আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলেও আশাবাদী মোদী।


রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের একাংশের মতে, ভারত–আমেরিকার এই অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ভবিষ্যতে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করতে পারে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

বিষয় : USIndiaDeal Narendra Modi

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভারত–আমেরিকা বাণিজ্য চুক্তিতে দেশের মানুষের কী লাভ- জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
নয়াদিল্লি: ভারত ও আমেরিকার মধ্যে হতে চলা অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ফ্রেমওয়ার্ক (কাঠামো) প্রস্তুত হয়ে গিয়েছে। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বহুগুণে বাড়বে বলে আশা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর দাবি, এই চুক্তি থেকে সরাসরি লাভবান হবেন দেশের কৃষক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগী (MSME), স্টার্টআপ এবং মৎস্যজীবীরা। পাশাপাশি তৈরি হবে বিপুল কর্মসংস্থান।শুক্রবার সামাজিক মাধ্যম এক্স (X)-এ দেওয়া একটি পোস্টে প্রধানমন্ত্রী বলেন, ভারত–আমেরিকার এই বাণিজ্যিক কাঠামো কেবল দুই দেশের সম্পর্ককেই আরও শক্তিশালী করবে না, বরং সাধারণ মানুষের জন্য নতুন অর্থনৈতিক সুযোগের দরজা খুলে দেবে।মোদীর কথায়, এই চুক্তির মাধ্যমে কৃষক ও উদ্যোক্তারা নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন। MSME ও স্টার্টআপ ইনোভেটরদের জন্য বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার পথ আরও প্রশস্ত হবে। বিশেষ করে মৎস্য খাতের সঙ্গে যুক্ত মানুষজন আন্তর্জাতিক বাজারে নিজেদের পণ্য পৌঁছে দেওয়ার নতুন সুযোগ পাবেন।প্রধানমন্ত্রীর আরও দাবি, এই বাণিজ্য চুক্তির ফলে দেশে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। এর সুফল পাবেন যুব সমাজ ও মহিলারা। নতুন চাকরি ও ব্যবসার সুযোগের মাধ্যমে তাঁরা আর্থিক ভাবে স্বনির্ভর হয়ে উঠতে পারবেন বলেও আশাবাদী মোদী।রাজনৈতিক ও অর্থনৈতিক মহলের একাংশের মতে, ভারত–আমেরিকার এই অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি ভবিষ্যতে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তির পথ প্রশস্ত করতে পারে, যা দেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার