Hidden Stories (বাংলা)
সর্বশেষ

২০২৬-এ কি এক দফাতেই বিধানসভা ভোট বঙ্গে? রাজ্য সিইও দফতরের বার্তায় শুরু নয়া জল্পনা!

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২০২৬-এ কি এক দফাতেই বিধানসভা ভোট বঙ্গে? রাজ্য সিইও দফতরের বার্তায় শুরু নয়া জল্পনা!

কলকাতা: ২০২৬ সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি এক দফাতেই হতে চলেছে? রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সাম্প্রতিক মনোভাবে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় করার পক্ষপাতী রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর। এই মর্মে তাঁরা দিল্লির নির্বাচন সদনে প্রস্তাবও দিতে পারেন।


রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এক দফায় ভোট করাতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। তাঁর মতে, "এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে।" যদিও ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই। তবে রাজ্য সিইও দফতরের কাছে মতামত চাওয়া হলে তাঁরা এক দফায় ভোট করানোর পক্ষেই সওয়াল করবেন বলে জানা যাচ্ছে।

২০২১ সালের বিধানসভা নির্বাচন অতিমারি পরিস্থিতির মধ্যে আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল, ৩৯টি লোকসভা আসন বিশিষ্ট তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন? বিজেপিও অতীতে কম দফায় ভোট করানোর আবেদন জানিয়েছিল বলে সূত্রের খবর।


উল্লেখ্য, ইউপিএ আমলে ২০১১ সালে ছ’দফায় এবং এনডিএ আমলে ২০১৬ সালে সাত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়েছিল। সম্প্রতি প্রতিবেশী রাজ্য বিহারেও এক দফায় নির্বাচন সেরেছে কমিশন। এই আবহে ২০২৬-এ বাংলায় এক দফার ভোটের প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। এখন দেখার, দিল্লির নির্বাচন কমিশন শেষ পর্যন্ত রাজ্যের এই প্রস্তাবে সায় দেয় কিনা!

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


২০২৬-এ কি এক দফাতেই বিধানসভা ভোট বঙ্গে? রাজ্য সিইও দফতরের বার্তায় শুরু নয়া জল্পনা!

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: ২০২৬ সালের আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন কি এক দফাতেই হতে চলেছে? রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের সাম্প্রতিক মনোভাবে অন্তত তেমনই ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচন এক দফায় করার পক্ষপাতী রাজ্যের সিইও মনোজকুমার আগরওয়ালের দফতর। এই মর্মে তাঁরা দিল্লির নির্বাচন সদনে প্রস্তাবও দিতে পারেন।রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের এক আধিকারিক জানিয়েছেন, এক দফায় ভোট করাতে তাঁরা সম্পূর্ণ প্রস্তুত। তাঁর মতে, "এক দফায় ভোট হলে অসুবিধার কী আছে? আগেও এই রাজ্যে এক দফায় ভোট হয়েছে।" যদিও ভোটের দফা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনই। তবে রাজ্য সিইও দফতরের কাছে মতামত চাওয়া হলে তাঁরা এক দফায় ভোট করানোর পক্ষেই সওয়াল করবেন বলে জানা যাচ্ছে।২০২১ সালের বিধানসভা নির্বাচন অতিমারি পরিস্থিতির মধ্যে আট দফায় অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ শাসকদল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিল, ৩৯টি লোকসভা আসন বিশিষ্ট তামিলনাড়ুতে যদি এক দফায় ভোট হতে পারে, তবে পশ্চিমবঙ্গে কেন আট দফা প্রয়োজন? বিজেপিও অতীতে কম দফায় ভোট করানোর আবেদন জানিয়েছিল বলে সূত্রের খবর।উল্লেখ্য, ইউপিএ আমলে ২০১১ সালে ছ’দফায় এবং এনডিএ আমলে ২০১৬ সালে সাত দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হয়েছিল। সম্প্রতি প্রতিবেশী রাজ্য বিহারেও এক দফায় নির্বাচন সেরেছে কমিশন। এই আবহে ২০২৬-এ বাংলায় এক দফার ভোটের প্রস্তাব রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু করেছে। এখন দেখার, দিল্লির নির্বাচন কমিশন শেষ পর্যন্ত রাজ্যের এই প্রস্তাবে সায় দেয় কিনা!

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার