Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ভোটার লিস্টে নাম নেই? আতঙ্ক নয়—জানুন কী করবেন...

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬
ভোটার লিস্টে নাম নেই? আতঙ্ক নয়—জানুন কী করবেন...

কলকাতা: বাংলায় SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। বর্তমানে চলছে হিয়ারিং প্রক্রিয়া। আপাতত জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন? নাম কি আবার তোলা যাবে? কত দিনের মধ্যে আবেদন করতে হবে?—এই সব প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিয়েছে নির্বাচন কমিশন।

ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ গেলে কী করবেন?

নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ফাইনাল ভোটার তালিকায় নাম না থাকলেও আতঙ্কের কারণ নেই। কারণ, তালিকা প্রকাশের পরেও নতুন করে নাম তোলার জন্য আবেদন করা যাবে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা অত্যন্ত জরুরি।

কার কাছে আবেদন করতে হবে?

যদি কোনও ভোটারের নাম ফাইনাল লিস্টে না থাকে, তাহলে তাঁকে—

প্রথমে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক-এর কাছে আবেদন করতে হবে

প্রয়োজনে পরে মুখ্য নির্বাচনী আধিকারিক-এর কাছেও আবেদন জানানো যাবে

এই প্রক্রিয়া সম্পন্ন হলেই ফের ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে।

কত দিনের মধ্যে আবেদন জরুরি?

কমিশনের নির্দেশ অনুযায়ী,

ভোটার তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন করতে হবে।

এই সময়ের মধ্যে আবেদন না করলে, এবারের ভোটে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। যদিও পরে আবার নাম তোলার সুযোগ থাকবে।

কী কী নথি লাগবে?

SIR প্রক্রিয়া শুরুর সময় নির্বাচন কমিশন মোট ১৩টি গ্রহণযোগ্য নথির তালিকা প্রকাশ করেছিল। নাম ফের তোলার ক্ষেত্রেও ওই নথিগুলিই ব্যবহার করতে হবে—

রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী / অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র

১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি পরিচয়পত্র বা সার্টিফিকেট

আধার কার্ড

ব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-র নথি

জন্ম শংসাপত্র (Birth Certificate)

ভারতীয় পাসপোর্ট

স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত শংসাপত্র (মাধ্যমিক সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড)

রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Permanent Residence Certificate)

ফরেস্ট রাইট সার্টিফিকেট

কাস্ট সার্টিফিকেট

NRC (জাতীয় নাগরিকপঞ্জি)-র নথি

রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার

সরকারের দেওয়া জমির নথি

 শেষ কথা

ভোটার তালিকায় নাম না থাকলে দেরি না করে দ্রুত আবেদন করুন। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখলে সমস্যা হবে না। সময়মতো আবেদনই নিশ্চিত করবে আপনার ভোটাধিকার।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ভোটার লিস্টে নাম নেই? আতঙ্ক নয়—জানুন কী করবেন...

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: বাংলায় SIR বা ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। বর্তমানে চলছে হিয়ারিং প্রক্রিয়া। আপাতত জানানো হয়েছে, ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। কিন্তু সেই তালিকায় যদি আপনার নাম না থাকে, তাহলে কী করবেন? নাম কি আবার তোলা যাবে? কত দিনের মধ্যে আবেদন করতে হবে?—এই সব প্রশ্নেরই স্পষ্ট উত্তর দিয়েছে নির্বাচন কমিশন।ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ গেলে কী করবেন?নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে, ফাইনাল ভোটার তালিকায় নাম না থাকলেও আতঙ্কের কারণ নেই। কারণ, তালিকা প্রকাশের পরেও নতুন করে নাম তোলার জন্য আবেদন করা যাবে। তবে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করা অত্যন্ত জরুরি।কার কাছে আবেদন করতে হবে?যদি কোনও ভোটারের নাম ফাইনাল লিস্টে না থাকে, তাহলে তাঁকে—প্রথমে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক-এর কাছে আবেদন করতে হবেপ্রয়োজনে পরে মুখ্য নির্বাচনী আধিকারিক-এর কাছেও আবেদন জানানো যাবেএই প্রক্রিয়া সম্পন্ন হলেই ফের ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হবে।কত দিনের মধ্যে আবেদন জরুরি?কমিশনের নির্দেশ অনুযায়ী,ভোটার তালিকা প্রকাশের ১৫ দিনের মধ্যেই আবেদন করতে হবে।এই সময়ের মধ্যে আবেদন না করলে, এবারের ভোটে ভোটাধিকার প্রয়োগ করা যাবে না। যদিও পরে আবার নাম তোলার সুযোগ থাকবে।কী কী নথি লাগবে?SIR প্রক্রিয়া শুরুর সময় নির্বাচন কমিশন মোট ১৩টি গ্রহণযোগ্য নথির তালিকা প্রকাশ করেছিল। নাম ফের তোলার ক্ষেত্রেও ওই নথিগুলিই ব্যবহার করতে হবে—রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী / অবসরপ্রাপ্ত কর্মচারীর পরিচয়পত্র১৯৮৭ সালের ১ জুলাইয়ের আগের কোনও সরকারি পরিচয়পত্র বা সার্টিফিকেটআধার কার্ডব্যাঙ্ক, পোস্ট অফিস বা LIC-র নথিজন্ম শংসাপত্র (Birth Certificate)ভারতীয় পাসপোর্টস্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংক্রান্ত শংসাপত্র (মাধ্যমিক সার্টিফিকেট/অ্যাডমিট কার্ড)রাজ্য সরকারের দেওয়া স্থায়ী বাসিন্দা শংসাপত্র (Permanent Residence Certificate)ফরেস্ট রাইট সার্টিফিকেটকাস্ট সার্টিফিকেটNRC (জাতীয় নাগরিকপঞ্জি)-র নথিরাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টারসরকারের দেওয়া জমির নথি শেষ কথাভোটার তালিকায় নাম না থাকলে দেরি না করে দ্রুত আবেদন করুন। প্রয়োজনীয় নথি আগে থেকেই প্রস্তুত রাখলে সমস্যা হবে না। সময়মতো আবেদনই নিশ্চিত করবে আপনার ভোটাধিকার।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার