Hidden Stories (বাংলা)
সর্বশেষ

ফের এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ: হাড়োয়ায় বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬
ফের এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ: হাড়োয়ায় বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য

হাড়োয়া: রাজ্যে ফের ভয়াবহ রূপ নিচ্ছে এসআইআর (SIR) আতঙ্ক। ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিশ পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো ৮৭ বছরের এক বৃদ্ধের। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাদাড়তলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধের নাম সাহার আলি মন্ডল।

পরিবার সূত্রে জানা গেছে, গত চারদিন আগে শহর আলি মন্ডলের পরিবারের সদস্যদের কাছে একটি এসআইআর (Special Investigation Report) নোটিশ আসে। আজ, বুধবার তাঁদের শুনানির জন্য হাজির হওয়ার কথা ছিল। অভিযোগ, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এই তলব, তা নিয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন সাহার আলি।

পরিবারের সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে আতঙ্কে তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে নিজের আশঙ্কার কথা বলছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, স্রেফ এসআইআর-এর ভয়েই মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছেন ওই বৃদ্ধ।

এলাকাবাসীদের দাবি, এই মৃত্যু প্রথম নয়। এর আগেও রাজ্যে এসআইআর আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শহর আলি মন্ডলকে নিয়ে এই সংখ্যাটা এখন আরও বড় আকার ধারণ করল। ভোটার তালিকা সংশোধন বা নাগরিকত্ব সংক্রান্ত এই ধরণের 'তদন্ত' সাধারণ গরিব মানুষের মনে প্রাণঘাতী ভয়ের সঞ্চার করছে।


এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা স্বপন মন্ডল বলেন, "এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। একের পর এক মানুষ এই আতঙ্কে মারা যাচ্ছেন। এই নোংরা রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত, নাহলে আরও প্রাণহানি ঘটবে।" তিনি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।


হিডেন স্টোরিজ নিউজ,  কলকাতা

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


ফের এসআইআর আতঙ্ক কাড়ল প্রাণ: হাড়োয়ায় বৃদ্ধের মৃত্যুতে চাঞ্চল্য

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image
হাড়োয়া: রাজ্যে ফের ভয়াবহ রূপ নিচ্ছে এসআইআর (SIR) আতঙ্ক। ভোটার তালিকা সংক্রান্ত শুনানির নোটিশ পেয়ে হার্ট অ্যাটাকে মৃত্যু হলো ৮৭ বছরের এক বৃদ্ধের। মঙ্গলবার রাতে উত্তর ২৪ পরগনার হাড়োয়া ব্লকের হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের পূর্ব মাদাড়তলা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত বৃদ্ধের নাম সাহার আলি মন্ডল।পরিবার সূত্রে জানা গেছে, গত চারদিন আগে শহর আলি মন্ডলের পরিবারের সদস্যদের কাছে একটি এসআইআর (Special Investigation Report) নোটিশ আসে। আজ, বুধবার তাঁদের শুনানির জন্য হাজির হওয়ার কথা ছিল। অভিযোগ, ২০০২ সাল থেকে ভোটার তালিকায় নাম থাকা সত্ত্বেও কেন এই তলব, তা নিয়ে প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন সাহার আলি।পরিবারের সূত্রে জানানো হয়েছে, গত কয়েকদিন ধরে আতঙ্কে তিনি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। প্রতিবেশীদের দ্বারে দ্বারে গিয়ে নিজের আশঙ্কার কথা বলছিলেন। মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর বুকে ব্যথা শুরু হয়। তড়িঘড়ি ডাক্তারখানায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। পরিবারের দাবি, স্রেফ এসআইআর-এর ভয়েই মানসিক চাপ সহ্য করতে না পেরে প্রাণ হারিয়েছেন ওই বৃদ্ধ।এলাকাবাসীদের দাবি, এই মৃত্যু প্রথম নয়। এর আগেও রাজ্যে এসআইআর আতঙ্কে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। শহর আলি মন্ডলকে নিয়ে এই সংখ্যাটা এখন আরও বড় আকার ধারণ করল। ভোটার তালিকা সংশোধন বা নাগরিকত্ব সংক্রান্ত এই ধরণের 'তদন্ত' সাধারণ গরিব মানুষের মনে প্রাণঘাতী ভয়ের সঞ্চার করছে।এই ঘটনা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এলাকার পঞ্চায়েত সদস্য তথা তৃণমূল নেতা স্বপন মন্ডল বলেন, "এসআইআর-এর নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। একের পর এক মানুষ এই আতঙ্কে মারা যাচ্ছেন। এই নোংরা রাজনীতি অবিলম্বে বন্ধ হওয়া উচিত, নাহলে আরও প্রাণহানি ঘটবে।" তিনি সরাসরি বিজেপি সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে রাজনীতি করার অভিযোগ তুলেছেন।হিডেন স্টোরিজ নিউজ,  কলকাতা

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার