Hidden Stories (বাংলা)
সর্বশেষ

নিয়ম ভেঙে ৫০ শ্রমিককে 'ছাঁটাই', দাসনগরের ভারত জুট মিলের গেটে ধুন্ধুমার বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬
নিয়ম ভেঙে ৫০ শ্রমিককে 'ছাঁটাই', দাসনগরের ভারত জুট মিলের গেটে ধুন্ধুমার বিক্ষোভ

হাওড়া: কাজ করতে এসে আচমকা জানলেন হাতে কাজ নেই। কোনো আগাম নোটিশ ছাড়াই হাওড়ার দাসনগরের ভারত জুট মিলের প্রায় ৫০ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মিল গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল এলাকা।

শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ কোনোপ্রকার আলোচনা বা আইনি প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাঁদের কাজ থেকে বসিয়ে দিয়েছে। সোমবার সকালে যখন শ্রমিকরা কারখানায় যোগ দিতে আসেন, তখন তাঁদের জানানো হয় যে আপাতত তাঁদের কাজের প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের দাবি, পেটে লাথি মারার এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


শ্রমিকদের এই দাবিকে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় সমাজসেবী বিভাস হাজরা। তিনি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মিল কর্তৃপক্ষের একগুঁয়েমির কড়া সমালোচনা করেন। বিভাসবাবু বলেন, "শ্রমিকদের রুটিরুজি কেড়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। নিয়ম অনুযায়ী কোনো শ্রমিককে বসাতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া মানতে হয়, যা এখানে লঙ্ঘন করা হয়েছে। যতক্ষণ না শ্রমিকদের কাজে ফেরানো হচ্ছে, এই আন্দোলন চলবে।"

বিক্ষোভরত শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা এই মিলে কাজ করছেন। বর্তমানে দুর্মূল্যের বাজারে হুট করে কাজ হারিয়ে তাঁরা চূড়ান্ত সঙ্কটে পড়েছেন। মিলের উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

যদিও এই বিষয়ে ভারত জুট মিল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তবে শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, অবিলম্বে শ্রম দপ্তরকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


নিয়ম ভেঙে ৫০ শ্রমিককে 'ছাঁটাই', দাসনগরের ভারত জুট মিলের গেটে ধুন্ধুমার বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৯ জানুয়ারি ২০২৬

featured Image
হাওড়া: কাজ করতে এসে আচমকা জানলেন হাতে কাজ নেই। কোনো আগাম নোটিশ ছাড়াই হাওড়ার দাসনগরের ভারত জুট মিলের প্রায় ৫০ জন শ্রমিককে বসিয়ে দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই মিল গেটের সামনে ব্যাপক বিক্ষোভ দেখালেন শ্রমিকরা। উত্তপ্ত হয়ে ওঠে শিল্পাঞ্চল এলাকা।শ্রমিকদের অভিযোগ, মিল কর্তৃপক্ষ কোনোপ্রকার আলোচনা বা আইনি প্রক্রিয়া ছাড়াই সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে তাঁদের কাজ থেকে বসিয়ে দিয়েছে। সোমবার সকালে যখন শ্রমিকরা কারখানায় যোগ দিতে আসেন, তখন তাঁদের জানানো হয় যে আপাতত তাঁদের কাজের প্রয়োজন নেই। মুহূর্তের মধ্যে এই খবর ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। তাঁদের দাবি, পেটে লাথি মারার এই চক্রান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না।শ্রমিকদের এই দাবিকে সমর্থন জানিয়ে বিক্ষোভে সামিল হন স্থানীয় সমাজসেবী বিভাস হাজরা। তিনি শ্রমিকদের পাশে দাঁড়িয়ে মিল কর্তৃপক্ষের একগুঁয়েমির কড়া সমালোচনা করেন। বিভাসবাবু বলেন, "শ্রমিকদের রুটিরুজি কেড়ে নেওয়া হচ্ছে সম্পূর্ণ বেআইনিভাবে। নিয়ম অনুযায়ী কোনো শ্রমিককে বসাতে হলে নির্দিষ্ট প্রক্রিয়া মানতে হয়, যা এখানে লঙ্ঘন করা হয়েছে। যতক্ষণ না শ্রমিকদের কাজে ফেরানো হচ্ছে, এই আন্দোলন চলবে।"বিক্ষোভরত শ্রমিকদের বক্তব্য, দীর্ঘদিন ধরে তাঁরা এই মিলে কাজ করছেন। বর্তমানে দুর্মূল্যের বাজারে হুট করে কাজ হারিয়ে তাঁরা চূড়ান্ত সঙ্কটে পড়েছেন। মিলের উৎপাদন বন্ধ করে দেওয়ার হুমকিও দিয়েছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।যদিও এই বিষয়ে ভারত জুট মিল কর্তৃপক্ষের তরফ থেকে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ব্যাখ্যা মেলেনি। তবে শ্রমিক সংগঠনের নেতৃত্বের দাবি, অবিলম্বে শ্রম দপ্তরকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে হবে এবং ক্ষতিগ্রস্ত শ্রমিকদের কাজে পুনর্বহাল করতে হবে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার