Hidden Stories (বাংলা)
সর্বশেষ

এবার UPI দিলেই মিলবে পিএফ-এর টাকা! এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬
এবার UPI দিলেই মিলবে পিএফ-এর টাকা! এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম

কোটি কোটি চাকরিজীবীর জন্য সুখবর! প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF) থেকে টাকা তোলা এখন আর দীর্ঘ অপেক্ষার বিষয় নয়। খুব শীঘ্রই স্মার্টফোনের কয়েক ক্লিকেই পিএফ-এর টাকা সরাসরি চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকার এবং ইপিএফও (EPFO) সূত্রে খবর, আগামী এপ্রিল ২০২৬ থেকেই চালু হতে যাচ্ছে UPI-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা।

পিএফ ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই বড় পদক্ষেপ। পিটিআই (PTI) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ডিজিটাল নির্ভর করতেই ইউপিআই (UPI) পেমেন্ট গেটওয়ে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন জালিয়াতি কমবে, অন্যদিকে গ্রাহকরাও ঝক্কিমুক্তভাবে তাঁদের জমানো অর্থ ব্যবহার করতে পারবেন।

নতুন এই সিস্টেমে ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টের পুরো টাকাটা নয়, বরং একটি নির্দিষ্ট অংশ ‘ফ্রিজ’ বা সঞ্চিত রাখা হবে। বাকি টাকাটা গ্রাহকরা UPI-এর মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।

গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে দেখতে পাবেন কত টাকা তোলা সম্ভব।

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত UPI পিন ব্যবহার করেই নিরাপদে এই টাকা তোলা যাবে।

টাকা ব্যাঙ্কে চলে আসার পর গ্রাহক তা সরাসরি ডিজিটাল পেমেন্টে ব্যবহার করতে পারবেন অথবা ডেবিট কার্ড দিয়ে এটিএম (ATM) থেকে তুলে নিতে পারবেন।

বর্তমানে পিএফ-এর টাকা তোলার আবেদন প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। যদিও চিকিৎসা, শিক্ষা বা বিয়ের মতো জরুরি প্রয়োজনে অটো-সেটেলমেন্ট মোডে বর্তমানে ১ লক্ষ টাকার বদলে ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়, যা ৩ দিনের মধ্যে নিষ্পত্তি হয়। তবে UPI ব্যবস্থা চালু হলে এই গতি আরও বহুগুণ বেড়ে যাবে। এর ফলে দেশের প্রায় ৮ কোটি ইপিএফও সদস্য সরাসরি উপকৃত হবেন।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


এবার UPI দিলেই মিলবে পিএফ-এর টাকা! এপ্রিল থেকেই বদলে যাচ্ছে নিয়ম

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image
কোটি কোটি চাকরিজীবীর জন্য সুখবর! প্রভিডেন্ট ফান্ড বা পিএফ (PF) থেকে টাকা তোলা এখন আর দীর্ঘ অপেক্ষার বিষয় নয়। খুব শীঘ্রই স্মার্টফোনের কয়েক ক্লিকেই পিএফ-এর টাকা সরাসরি চলে আসবে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। কেন্দ্রীয় সরকার এবং ইপিএফও (EPFO) সূত্রে খবর, আগামী এপ্রিল ২০২৬ থেকেই চালু হতে যাচ্ছে UPI-এর মাধ্যমে টাকা তোলার সুবিধা।পিএফ ব্যবস্থাকে আরও সহজ ও স্বচ্ছ করতেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের এই বড় পদক্ষেপ। পিটিআই (PTI) সূত্রে জানা গেছে, সম্পূর্ণ প্রক্রিয়াটিকে ডিজিটাল নির্ভর করতেই ইউপিআই (UPI) পেমেন্ট গেটওয়ে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে একদিকে যেমন জালিয়াতি কমবে, অন্যদিকে গ্রাহকরাও ঝক্কিমুক্তভাবে তাঁদের জমানো অর্থ ব্যবহার করতে পারবেন।নতুন এই সিস্টেমে ইপিএফ গ্রাহকদের অ্যাকাউন্টের পুরো টাকাটা নয়, বরং একটি নির্দিষ্ট অংশ ‘ফ্রিজ’ বা সঞ্চিত রাখা হবে। বাকি টাকাটা গ্রাহকরা UPI-এর মাধ্যমে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন।গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে দেখতে পাবেন কত টাকা তোলা সম্ভব।ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত UPI পিন ব্যবহার করেই নিরাপদে এই টাকা তোলা যাবে।টাকা ব্যাঙ্কে চলে আসার পর গ্রাহক তা সরাসরি ডিজিটাল পেমেন্টে ব্যবহার করতে পারবেন অথবা ডেবিট কার্ড দিয়ে এটিএম (ATM) থেকে তুলে নিতে পারবেন।বর্তমানে পিএফ-এর টাকা তোলার আবেদন প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। যদিও চিকিৎসা, শিক্ষা বা বিয়ের মতো জরুরি প্রয়োজনে অটো-সেটেলমেন্ট মোডে বর্তমানে ১ লক্ষ টাকার বদলে ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলা যায়, যা ৩ দিনের মধ্যে নিষ্পত্তি হয়। তবে UPI ব্যবস্থা চালু হলে এই গতি আরও বহুগুণ বেড়ে যাবে। এর ফলে দেশের প্রায় ৮ কোটি ইপিএফও সদস্য সরাসরি উপকৃত হবেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার