Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বেলডাঙায় অশান্তি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অভিষেকের, শান্তি রক্ষার বার্তা মমতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬
বেলডাঙায় অশান্তি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অভিষেকের, শান্তি রক্ষার বার্তা মমতার

কলকাতা ও মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সুবিচারের দাবিতে এবার সক্রিয় ভূমিকা নিল নবান্ন ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, বেলডাঙার বাসিন্দা এক শ্রমিকের ঝাড়খণ্ডে মৃত্যু এবং তার জেরে বেলডাঙায় ছড়িয়ে পড়া উত্তজনা প্রশমনে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে, তেমনই রাজনৈতিকস্তরেও শুরু হয়েছে সমন্বয়।


বেলডাঙার ওই পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমানসে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, ওই শ্রমিকের মৃত্যুর নেপথ্যে থাকা দোষীদের যেন দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর।


অন্যদিকে, বেলডাঙার উত্তপ্ত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কোনও ধরনের উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়ানো রুখতে ডিজিটাল মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


বেলডাঙায় অশান্তি: ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা অভিষেকের, শান্তি রক্ষার বার্তা মমতার

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা ও মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের বেলডাঙার পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং পরিযায়ী শ্রমিকের মৃত্যুর সুবিচারের দাবিতে এবার সক্রিয় ভূমিকা নিল নবান্ন ও তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। উল্লেখ্য, বেলডাঙার বাসিন্দা এক শ্রমিকের ঝাড়খণ্ডে মৃত্যু এবং তার জেরে বেলডাঙায় ছড়িয়ে পড়া উত্তজনা প্রশমনে একদিকে যেমন প্রশাসনিক তৎপরতা বাড়ানো হয়েছে, তেমনই রাজনৈতিকস্তরেও শুরু হয়েছে সমন্বয়।বেলডাঙার ওই পরিযায়ী শ্রমিকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে জনমানসে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফোন করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানান, ওই শ্রমিকের মৃত্যুর নেপথ্যে থাকা দোষীদের যেন দ্রুত চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীও এই বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তৃণমূল সূত্রে খবর।অন্যদিকে, বেলডাঙার উত্তপ্ত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। তিনি রাজ্যের সাধারণ মানুষের কাছে সম্প্রীতি বজায় রাখার আর্জি জানিয়েছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, কোনও ধরনের উস্কানি বা প্ররোচনায় পা দিয়ে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গুজব ছড়ানো রুখতে ডিজিটাল মাধ্যমে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার