Hidden Stories (বাংলা)
সর্বশেষ

সিপিএমকেও ভোট নয়, আবেদন বিরোধী দলীয় উপনেতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬
সিপিএমকেও ভোট নয়, আবেদন বিরোধী দলীয় উপনেতার

কলকাতা: গত বিধানসভা নির্বাচনের আগে বামেদের কাছেও বিজেপি-কে সমর্থনের আর্জি শোনা গিয়েছিল তাঁর মুখে৷ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে অবশ্য তৃণমূলের মতোই সিপিএমকেও ভোট না দেওয়ার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন বারাসতে বিজেপি-র জনসভায় যোগ দিয়ে শুভেন্দু দাবি করেন, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ভোট কাটার জন্যই দমদম, বারাসত, ব্যারাকপুরের মতো কেন্দ্রগুলিতে বিজেপি-কে হারতে হয়েছে৷

একই সঙ্গে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা দাবি করেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে বারাসত সহ উত্তর চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে বিজেপি-র জয় নিশ্চিত৷ শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর-এর পর বারাসতে ৩০ হাজার ভোটে জিতব৷ মধ্যমগ্রাম, অশোকনগরেও জিতব৷ বিধাননগর, রাজারহাটে জিতবই৷ দেগঙ্গাতেও আমরা ঝাঁপাব৷ ফাঁকা মাঠ ছাড়ব না৷’

এর পাশাপাশি সিপিএম-কে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘সিপিএমকে ভোট দেবেন না৷ ব্যারাকপুর, বারাসাত, দমদম একটুর জন্য আমাদের প্রার্থী হেরেছে, এই বাম প্রার্থীরা ভোট কাটার জন্য৷’

এ দিনের সভাতেও শুভেন্দু অধিকারী ফের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন৷ শুভেন্দু বলেন, বাংলার তুলনায় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে অনেক বেশি পরিমাণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয়৷ আমরা ক্ষমতায় এলে সবধরনের ভাতা বাড়াবো৷ এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, বিজেপিকে ক্ষমতায় আনলে সপ্তম পে কমিশন হবে৷ রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে মাইনে পাবেন৷

বিরোধী দলনেতা বলেন, ‘এই রাজ্যে কোনো চাকরি নেই৷ ২০১৭ সালে শেষবার এসএসসি হয়েছে৷ এই মুখ্যমন্ত্রী ভাতাশ্রী মুখ্যমন্ত্রী৷ সামাজিক সুরক্ষা যেমন দরকার, চাকরিও দরকার৷ রাজ্যে এই মুহূর্তে ৬ লক্ষের বেশি সরকারি চাকরি ফাঁকা রয়েছে৷’

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ১৩ জুন ২০২৬


সিপিএমকেও ভোট নয়, আবেদন বিরোধী দলীয় উপনেতার

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image
কলকাতা: গত বিধানসভা নির্বাচনের আগে বামেদের কাছেও বিজেপি-কে সমর্থনের আর্জি শোনা গিয়েছিল তাঁর মুখে৷ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে অবশ্য তৃণমূলের মতোই সিপিএমকেও ভোট না দেওয়ার আবেদন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ এ দিন বারাসতে বিজেপি-র জনসভায় যোগ দিয়ে শুভেন্দু দাবি করেন, ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে বামেদের ভোট কাটার জন্যই দমদম, বারাসত, ব্যারাকপুরের মতো কেন্দ্রগুলিতে বিজেপি-কে হারতে হয়েছে৷একই সঙ্গে আত্মবিশ্বাসী বিরোধী দলনেতা দাবি করেছেন, ‘আগামী বিধানসভা নির্বাচনে বারাসত সহ উত্তর চব্বিশ পরগণার একাধিক কেন্দ্রে বিজেপি-র জয় নিশ্চিত৷ শুভেন্দু অধিকারী বলেন, এসআইআর-এর পর বারাসতে ৩০ হাজার ভোটে জিতব৷ মধ্যমগ্রাম, অশোকনগরেও জিতব৷ বিধাননগর, রাজারহাটে জিতবই৷ দেগঙ্গাতেও আমরা ঝাঁপাব৷ ফাঁকা মাঠ ছাড়ব না৷’এর পাশাপাশি সিপিএম-কে ভোট না দেওয়ার আর্জি জানিয়ে বিরোধী দলনেতা বলেন, ‘সিপিএমকে ভোট দেবেন না৷ ব্যারাকপুর, বারাসাত, দমদম একটুর জন্য আমাদের প্রার্থী হেরেছে, এই বাম প্রার্থীরা ভোট কাটার জন্য৷’এ দিনের সভাতেও শুভেন্দু অধিকারী ফের একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন৷ শুভেন্দু বলেন, বাংলার তুলনায় বিজেপি শাসিত অন্যান্য রাজ্যে অনেক বেশি পরিমাণে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দেওয়া হয়৷ আমরা ক্ষমতায় এলে সবধরনের ভাতা বাড়াবো৷ এর পাশাপাশি রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন, বিজেপিকে ক্ষমতায় আনলে সপ্তম পে কমিশন হবে৷ রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে মাইনে পাবেন৷বিরোধী দলনেতা বলেন, ‘এই রাজ্যে কোনো চাকরি নেই৷ ২০১৭ সালে শেষবার এসএসসি হয়েছে৷ এই মুখ্যমন্ত্রী ভাতাশ্রী মুখ্যমন্ত্রী৷ সামাজিক সুরক্ষা যেমন দরকার, চাকরিও দরকার৷ রাজ্যে এই মুহূর্তে ৬ লক্ষের বেশি সরকারি চাকরি ফাঁকা রয়েছে৷’

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার