Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মমতার ‘বাঘ’ মন্তব্যেই খোঁচা, অভিষেককে জঙ্গলে পাঠাতে চেয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬
মমতার ‘বাঘ’ মন্তব্যেই খোঁচা, অভিষেককে জঙ্গলে পাঠাতে চেয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার
ছবি সংগৃহীত

তৃণমূলের অন্দরে ভাঙন ও বিদ্রোহের আবহে এবার নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল ‘বাঘ’ ইস্যুতে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘের মতো লড়াই করা নেতা’ বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকেই হাতিয়ার করে তৃণমূলকে জঙ্গলের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।


বৃহস্পতিবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ, না কালীঘাটের বাঘ? এখন রাজ্যে বাঘে বাঘে লড়াই চলছে। এই বাঘদের খাঁচাবন্দি করাই ভালো।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি আরও বলেন, “বেশি বাড়াবাড়ি করলে ওঁকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। সভ্য সমাজে এই ধরনের বাঘদের জায়গা নেই।” সম্প্রতি অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র তৃণমূলের মূল শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। দল ছাড়ার পর অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে জেলে যেতে হয়েছিল। অন্যদিকে মদন মিত্রের অভিযোগ, ইডির থেকেও বেশি ভয়ঙ্কর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই অগ্নিমিত্রার মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, “তিনি কি আর বাঘ? এখন তো মিউ মিউ করেন।”


তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে এই ‘বাঘেরা’ রাজ্যের মানুষের ক্ষতি করেছে। তাই তাঁদের জায়গা জঙ্গলেই। সুন্দরবন বা গির অরণ্যে তাঁদের পাঠিয়ে দেওয়ারও কটাক্ষ করেন তিনি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর পরীক্ষার প্রসঙ্গ টেনেও বিদ্রূপ করেন অগ্নিমিত্রা। তাঁর মন্তব্য, “হয়তো পরীক্ষা করা হচ্ছে উনি মানুষ, না বাঘ!” রাজনৈতিক কটাক্ষের মধ্যেই এদিন আসানসোলের ইসকন মন্দিরে রথযাত্রার শুভ সূচনা করেন অগ্নিমিত্রা পাল। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিও টানতে দেখা যায় তাঁকে। 

বিষয় : Mamata Banerjee Abhishek Banerjee Agnimitra Paul

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬


মমতার ‘বাঘ’ মন্তব্যেই খোঁচা, অভিষেককে জঙ্গলে পাঠাতে চেয়ে বিস্ফোরক মন্তব্য অগ্নিমিত্রার

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image
তৃণমূলের অন্দরে ভাঙন ও বিদ্রোহের আবহে এবার নতুন করে রাজনৈতিক তরজা শুরু হল ‘বাঘ’ ইস্যুতে। তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘বাঘের মতো লড়াই করা নেতা’ বলে মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মন্তব্যকেই হাতিয়ার করে তৃণমূলকে জঙ্গলের সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা তথা পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল।বৃহস্পতিবার আসানসোলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, “প্রাক্তন মুখ্যমন্ত্রী কোন বাঘের কথা বলছেন? বীরভূমের বাঘ, না কালীঘাটের বাঘ? এখন রাজ্যে বাঘে বাঘে লড়াই চলছে। এই বাঘদের খাঁচাবন্দি করাই ভালো।” অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তিনি আরও বলেন, “বেশি বাড়াবাড়ি করলে ওঁকে জঙ্গলে ছেড়ে আসতে হবে। সভ্য সমাজে এই ধরনের বাঘদের জায়গা নেই।” সম্প্রতি অনুব্রত মণ্ডল এবং মদন মিত্র তৃণমূলের মূল শিবির ছেড়ে ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন। দল ছাড়ার পর অনুব্রত মণ্ডল অভিযোগ করেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্যই তাঁকে জেলে যেতে হয়েছিল। অন্যদিকে মদন মিত্রের অভিযোগ, ইডির থেকেও বেশি ভয়ঙ্কর অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই আবহেই অগ্নিমিত্রার মন্তব্য রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। অনুব্রত প্রসঙ্গে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, “তিনি কি আর বাঘ? এখন তো মিউ মিউ করেন।”তাঁর অভিযোগ, গত ১৫ বছর ধরে এই ‘বাঘেরা’ রাজ্যের মানুষের ক্ষতি করেছে। তাই তাঁদের জায়গা জঙ্গলেই। সুন্দরবন বা গির অরণ্যে তাঁদের পাঠিয়ে দেওয়ারও কটাক্ষ করেন তিনি। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলার স্বর পরীক্ষার প্রসঙ্গ টেনেও বিদ্রূপ করেন অগ্নিমিত্রা। তাঁর মন্তব্য, “হয়তো পরীক্ষা করা হচ্ছে উনি মানুষ, না বাঘ!” রাজনৈতিক কটাক্ষের মধ্যেই এদিন আসানসোলের ইসকন মন্দিরে রথযাত্রার শুভ সূচনা করেন অগ্নিমিত্রা পাল। সোনার ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করে রথের রশিও টানতে দেখা যায় তাঁকে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার