Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রভাস অধ্যায়ের পর এবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে সিট, বারুইপুর কাণ্ডে কি নতুন মোড়?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬
প্রভাস অধ্যায়ের পর এবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে সিট, বারুইপুর কাণ্ডে কি নতুন মোড়?
ছবি সংগৃহীত

বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোল বিশেষ তদন্তকারী দল (সিট)। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। সঙ্গে ছিল ফরেন্সিক দলও।  পুলিশ সূত্রে খবর, তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছে।


পুলিশ জানিয়েছে, রেললাইনের ধারের যে জায়গায় নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, সেখানেই নিয়ে যাওয়া হয় অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। তদন্তকারীরা গোটা ঘটনার ক্রম পুনরায় খতিয়ে দেখেন। পুনর্নির্মাণের সময় দু'জন সাক্ষীকেও উপস্থিত রাখা হয়েছিল। উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগেই একই কারণে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। সেই সময়ই পুলিশের দাবি, এক তদন্তকারী অফিসারের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। এমনকি একটি গুলিও চালায় সে। পরে আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ, তাতেই মৃত্যু হয় প্রভাসের। 


এরই মধ্যে গত শনিবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দেন, গোটা তদন্ত তাঁর নজরদারিতেই চলবে এবং দোষীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নির্যাতিতার বাবাও তদন্তের গতিপ্রকৃতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডে এখনও পর্যন্ত চারটি পৃথক মামলা দায়ের হয়েছে। প্রথমটি নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে। দ্বিতীয়টি বিক্ষোভের সময় গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায়। তৃতীয় মামলাটি পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত। আর চতুর্থ মামলা দায়ের হয়েছে রেল অবরোধ এবং রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগে।

বিষয় : SIT Baruipur Case

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬


প্রভাস অধ্যায়ের পর এবার তিন অভিযুক্তকে নিয়ে ঘটনাস্থলে সিট, বারুইপুর কাণ্ডে কি নতুন মোড়?

প্রকাশের তারিখ : ১৪ জুলাই ২০২৬

featured Image
বারুইপুরের নাবালিকা ধর্ষণ-খুন কাণ্ডের তদন্তে আরও এক ধাপ এগোল বিশেষ তদন্তকারী দল (সিট)। মঙ্গলবার ঘটনাস্থলে গিয়ে তিন অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করেন তদন্তকারীরা। সঙ্গে ছিল ফরেন্সিক দলও।  পুলিশ সূত্রে খবর, তারা ঘটনাস্থল থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছে।পুলিশ জানিয়েছে, রেললাইনের ধারের যে জায়গায় নাবালিকাকে ধর্ষণ করা হয়েছিল বলে অভিযোগ, সেখানেই নিয়ে যাওয়া হয় অভিযুক্ত কবীর মোল্লা, আনন্দ সর্দার এবং দিবাকর সর্দারকে। তদন্তকারীরা গোটা ঘটনার ক্রম পুনরায় খতিয়ে দেখেন। পুনর্নির্মাণের সময় দু'জন সাক্ষীকেও উপস্থিত রাখা হয়েছিল। উল্লেখ্য, ঠিক এক সপ্তাহ আগেই একই কারণে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয়েছিল প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলকে। সেই সময়ই পুলিশের দাবি, এক তদন্তকারী অফিসারের সার্ভিস রিভলভার ছিনিয়ে পালানোর চেষ্টা করে প্রভাস। এমনকি একটি গুলিও চালায় সে। পরে আত্মরক্ষার্থে পালটা গুলি চালায় পুলিশ, তাতেই মৃত্যু হয় প্রভাসের। এরই মধ্যে গত শনিবার বারুইপুরে গিয়ে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আশ্বাস দেন, গোটা তদন্ত তাঁর নজরদারিতেই চলবে এবং দোষীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর নির্যাতিতার বাবাও তদন্তের গতিপ্রকৃতিতে সন্তোষ প্রকাশ করেন। প্রসঙ্গত, বারুইপুর কাণ্ডে এখনও পর্যন্ত চারটি পৃথক মামলা দায়ের হয়েছে। প্রথমটি নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগে। দ্বিতীয়টি বিক্ষোভের সময় গণপিটুনিতে ইন্দ্রজিৎ মণ্ডলের মৃত্যুর ঘটনায়। তৃতীয় মামলাটি পুলিশের উপর হামলা, রাস্তা অবরোধ এবং ভাঙচুর সংক্রান্ত। আর চতুর্থ মামলা দায়ের হয়েছে রেল অবরোধ এবং রেলের সম্পত্তি নষ্ট করার অভিযোগে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার