Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বিশ্বাস-ভাইদের হাতছাড়া সুরুচি সঙ্ঘ! পুজো কমিটিতে এলো বড় পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬
বিশ্বাস-ভাইদের হাতছাড়া সুরুচি সঙ্ঘ! পুজো কমিটিতে এলো বড় পরিবর্তন
ছবি সংগৃহীত

দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো সুরুচি সঙ্ঘে বড়সড় পরিবর্তন। পুজো কমিটির প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। একইসঙ্গে সম্পাদক পদ থেকেও সরানো হয়েছে তাঁর ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। তাঁর জায়গায় নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর দমদমের বিধায়ক ও বিজেপি নেতা সৌরভ শিকদার।


কলকাতার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজোগুলির মধ্যে সুরুচি সঙ্ঘের নাম বরাবরই প্রথম সারিতে থাকে। দীর্ঘদিন ধরেই এই পুজোর সঙ্গে বিশ্বাস পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। শুধু পুজো নয়, সারা বছরই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিতে দেখা যেত অরূপ ও স্বরূপ বিশ্বাসকে। টলি পাড়ার একাধিক পরিচিত মুখও নিয়মিতভাবে যুক্ত থাকতেন এই ক্লাবের নানা অনুষ্ঠানে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে সমীকরণ। মেস-কাণ্ডে নাম জড়ানো এবং একাধিকবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পর চাপে রয়েছেন অরূপ বিশ্বাস। অন্যদিকে, তোলাবাজি, হুমকি ও ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস।


স্বরূপের গ্রেপ্তারের পর সুরুচি সঙ্ঘ ক্লাব চত্বরে উত্তেজনাও ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্লাবে বিক্ষোভ দেখান এবং ভাঙচুরও করেন। পরে পুলিশ ক্লাবের ভিতরে ঢুকে তল্লাশি চালায় এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতিতে সুরুচি সঙ্ঘের কমিটিতে অরূপ-স্বরূপের অপসারণকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। 

বিষয় : Aroop Biswas Swarup Biswas

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

সোমবার, ১৩ জুলাই ২০২৬


বিশ্বাস-ভাইদের হাতছাড়া সুরুচি সঙ্ঘ! পুজো কমিটিতে এলো বড় পরিবর্তন

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো সুরুচি সঙ্ঘে বড়সড় পরিবর্তন। পুজো কমিটির প্রধান উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে। একইসঙ্গে সম্পাদক পদ থেকেও সরানো হয়েছে তাঁর ভাই তথা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসকে। তাঁর জায়গায় নতুন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন উত্তর দমদমের বিধায়ক ও বিজেপি নেতা সৌরভ শিকদার।কলকাতার অন্যতম আকর্ষণীয় দুর্গাপুজোগুলির মধ্যে সুরুচি সঙ্ঘের নাম বরাবরই প্রথম সারিতে থাকে। দীর্ঘদিন ধরেই এই পুজোর সঙ্গে বিশ্বাস পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল। শুধু পুজো নয়, সারা বছরই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা নিতে দেখা যেত অরূপ ও স্বরূপ বিশ্বাসকে। টলি পাড়ার একাধিক পরিচিত মুখও নিয়মিতভাবে যুক্ত থাকতেন এই ক্লাবের নানা অনুষ্ঠানে। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই বদলাতে শুরু করেছে সমীকরণ। মেস-কাণ্ডে নাম জড়ানো এবং একাধিকবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ার পর চাপে রয়েছেন অরূপ বিশ্বাস। অন্যদিকে, তোলাবাজি, হুমকি ও ষড়যন্ত্র-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন স্বরূপ বিশ্বাস।স্বরূপের গ্রেপ্তারের পর সুরুচি সঙ্ঘ ক্লাব চত্বরে উত্তেজনাও ছড়িয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্লাবে বিক্ষোভ দেখান এবং ভাঙচুরও করেন। পরে পুলিশ ক্লাবের ভিতরে ঢুকে তল্লাশি চালায় এবং বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করে। এই পরিস্থিতিতে সুরুচি সঙ্ঘের কমিটিতে অরূপ-স্বরূপের অপসারণকে ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার