Hidden Stories (বাংলা)
সর্বশেষ

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ, অস্ট্রেলিয়া সফর থেকে কূটনীতি ও সংলাপের উপর জোর প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ, অস্ট্রেলিয়া সফর থেকে কূটনীতি ও সংলাপের উপর জোর প্রধানমন্ত্রীর
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ। ইরানের উপর মার্কিন হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এই পরিস্থিতিতে শান্তি ও সংলাপের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিশ্বের সমস্ত সমস্যার সমাধান একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব।


বর্তমানে ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছন। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে যৌথভাবে ‘ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম’-এ যোগ দেন মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই সফরের মাঝেই ফের ইরান-আমেরিকা সংঘাত নতুন মোড় নেয়। 


তারাপীঠে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বুধবার গভীর রাতে ইরানের একাধিক এলাকায় হামলা চালায় আমেরিকা। খবর অনুযায়ী, ইরানশাহরের একটি বিমানঘাঁটিও মার্কিন অভিযানের লক্ষ্যবস্তু হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, বন্দর আব্বাস-সহ একাধিক শহর। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।


মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে ইরান। সেই কারণেই সামরিক অভিযান চালানো হয়েছে। অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করেন, ইরানের উপর “২০ গুণ বেশি শক্তিশালী” আঘাত হেনেছে ওয়াশিংটন। এই উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেই ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিশ্বের সমস্ত সমস্যা একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে আন্তর্জাতিক মহলের একাংশ মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের বার্তা হিসেবেই দেখছে।

বিষয় : usa Narendra Modi Diplomacy IRAN DonaldTrump MIDDLEEASTWAR

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬


মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ, অস্ট্রেলিয়া সফর থেকে কূটনীতি ও সংলাপের উপর জোর প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image
মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের আবহ। ইরানের উপর মার্কিন হামলার জেরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। এই পরিস্থিতিতে শান্তি ও সংলাপের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বক্তব্য, বিশ্বের সমস্ত সমস্যার সমাধান একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সম্ভব।বর্তমানে ত্রিদেশীয় সফরে রয়েছেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি অস্ট্রেলিয়ায় পৌঁছন। সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে যৌথভাবে ‘ভারত-অস্ট্রেলিয়া সিইও ফোরাম’-এ যোগ দেন মোদী। দুই দেশের মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা, শিক্ষা এবং কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। এই সফরের মাঝেই ফের ইরান-আমেরিকা সংঘাত নতুন মোড় নেয়। তারাপীঠে পুজো দিলেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বুধবার গভীর রাতে ইরানের একাধিক এলাকায় হামলা চালায় আমেরিকা। খবর অনুযায়ী, ইরানশাহরের একটি বিমানঘাঁটিও মার্কিন অভিযানের লক্ষ্যবস্তু হয়। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান, বন্দর আব্বাস-সহ একাধিক শহর। যদিও এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি।মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে নৌ-চলাচলের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে ইরান। সেই কারণেই সামরিক অভিযান চালানো হয়েছে। অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করে দাবি করেন, ইরানের উপর “২০ গুণ বেশি শক্তিশালী” আঘাত হেনেছে ওয়াশিংটন। এই উত্তপ্ত আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেই ভারতের অবস্থান স্পষ্ট করে দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “বিশ্বের সমস্ত সমস্যা একমাত্র আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই সমাধান করা সম্ভব।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে আন্তর্জাতিক মহলের একাংশ মধ্যপ্রাচ্যে শান্তি ও সংযমের বার্তা হিসেবেই দেখছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার