Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬
 বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?
ছবি সংগৃহীত

বীরভূমে তৃণমূলের জেলা কার্যালয় ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত বোলপুরের তৃণমূল জেলা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। 


অভিযোগ, এই কার্যালয় থেকেই পুরসভার কাউন্সিলারদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ নানান নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার নির্দেশও এই অফিস থেকেই দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।


মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই জেলা কার্যালয় খুলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, কিছুক্ষণ পর কয়েকজন যুবক সেখানে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তাঁরা তৃণমূল কর্মীদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। কোনও অশান্তি না করে তৃণমূলের নেতাকর্মীরা বাইরে বেরিয়ে গেলে অফিসের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দু'টি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর থেকেই বোলপুর-সহ জেলার বিভিন্ন পুরসভায় নাগরিক পরিষেবা কার্যত ব্যাহত। কারণ, এই জেলা কার্যালয় থেকেই কাউন্সিলার ও পুরপ্রতিনিধিদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি তাঁদের।


বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, "বোলপুর পুরসভার কোনও ওয়ার্ডেই ঠিকমতো কাজ হচ্ছে না। এই পার্টি অফিস থেকেই কাউন্সিলারদের কাছে নির্দেশ যাচ্ছে। তাঁরা পদত্যাগও করছেন না, আবার কাজও করছেন না। তাই প্রতিবাদে আমরা এই পার্টি অফিসে তালা মেরেছি।" 

বিষয় : Bolpur WestBengalNews TMCVSBJP BIRBHUMPOLITICS ANUBRATAMONDAL

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬


বোলপুরে অনুব্রতর পার্টি অফিসে তালা, কেন ক্ষুব্ধ বিজেপি?

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image
বীরভূমে তৃণমূলের জেলা কার্যালয় ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা। অনুব্রত মণ্ডলের কার্যালয় হিসেবেই পরিচিত বোলপুরের তৃণমূল জেলা অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাল বিজেপি। অভিযোগ, এই কার্যালয় থেকেই পুরসভার কাউন্সিলারদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। ফলে সাধারণ মানুষ নানান নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি বিজেপির। পাশাপাশি, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর ভোট-পরবর্তী হিংসার নির্দেশও এই অফিস থেকেই দেওয়া হয়েছিল বলেও অভিযোগ তুলেছেন বিজেপি নেতারা। যদিও এই অভিযোগ নিয়ে তৃণমূলের তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।মঙ্গলবার সকালে প্রতিদিনের মতোই জেলা কার্যালয় খুলেছিলেন তৃণমূলের নেতাকর্মীরা। অভিযোগ, কিছুক্ষণ পর কয়েকজন যুবক সেখানে এসে নিজেদের বিজেপি কর্মী বলে পরিচয় দেন। তাঁরা তৃণমূল কর্মীদের অফিস থেকে বেরিয়ে যেতে বলেন। কোনও অশান্তি না করে তৃণমূলের নেতাকর্মীরা বাইরে বেরিয়ে গেলে অফিসের মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দু'টি গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বিজেপির অভিযোগ, লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর থেকেই বোলপুর-সহ জেলার বিভিন্ন পুরসভায় নাগরিক পরিষেবা কার্যত ব্যাহত। কারণ, এই জেলা কার্যালয় থেকেই কাউন্সিলার ও পুরপ্রতিনিধিদের কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। এর জেরে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন বলে দাবি তাঁদের।বোলপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক অরুণ দাস বলেন, "বোলপুর পুরসভার কোনও ওয়ার্ডেই ঠিকমতো কাজ হচ্ছে না। এই পার্টি অফিস থেকেই কাউন্সিলারদের কাছে নির্দেশ যাচ্ছে। তাঁরা পদত্যাগও করছেন না, আবার কাজও করছেন না। তাই প্রতিবাদে আমরা এই পার্টি অফিসে তালা মেরেছি।" 

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার