Hidden Stories (বাংলা)
সর্বশেষ

রবিবারেই দুর্যোগের শুরু! দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬
রবিবারেই দুর্যোগের শুরু! দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা
ছবি--প্রতীকী

বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভোর থেকে আকাশ ছিল মেঘলা, আর বেলা বাড়তেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই বৃষ্টি চলবে, কোথাও কোথাও তা ভারী থেকে অতি ভারী আকারও নিতে পারে।


সবচেয়ে বেশি সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।

তিন দেশের জার্সিতে এক কিংবদন্তি!


বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও চিন্তার কারণ। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছ ভেঙে পড়া, জল জমে যানজট এবং বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।


এদিকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক থাকায় এই নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

বিষয় : RainForecast KOLKATAWEATHER SOUTHBENGALWEATHER naturaldisaster

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

রোববার, ০৫ জুলাই ২০২৬


রবিবারেই দুর্যোগের শুরু! দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা

প্রকাশের তারিখ : ০৫ জুলাই ২০২৬

featured Image
বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া সুস্পষ্ট নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই বদলে গিয়েছে দক্ষিণবঙ্গের আবহাওয়া। ভোর থেকে আকাশ ছিল মেঘলা, আর বেলা বাড়তেই কলকাতা-সহ একাধিক জেলায় শুরু হয়েছে টানা বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ সারাদিনই বৃষ্টি চলবে, কোথাও কোথাও তা ভারী থেকে অতি ভারী আকারও নিতে পারে।সবচেয়ে বেশি সতর্কতা জারি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়ায়। এই জেলাগুলিতে কমলা সতর্কতা রয়েছে। অন্যদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় জারি হয়েছে বিশেষ সতর্কতা।তিন দেশের জার্সিতে এক কিংবদন্তি!বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও চিন্তার কারণ। কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে গাছ ভেঙে পড়া, জল জমে যানজট এবং বিদ্যুৎ পরিষেবায় বিঘ্ন ঘটার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।এদিকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হয়ে থাকায় মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে আবহাওয়া দপ্তর। সমুদ্রের পরিস্থিতি বিপজ্জনক থাকায় এই নির্দেশ মেনে চলার আবেদন জানানো হয়েছে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার