Hidden Stories (বাংলা)
সর্বশেষ

প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, হাতে নতুন নোটিস; ১৪ জুলাই ফের হাজিরার নির্দেশ হুমায়ুনকে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬
প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, হাতে নতুন নোটিস; ১৪ জুলাই ফের হাজিরার নির্দেশ হুমায়ুনকে
ছবি সংগৃহীত

উস্কানিমূলক মন্তব্যের মামলায় শনিবার রেজিনগর থানায় হাজিরা দিলেন AJUP বিধায়ক হুমায়ুন কবীর। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত চলে টানা জিজ্ঞাসাবাদ। জেরা শেষে তাঁর হাতে ১৪ জুলাই ফের হাজিরার নোটিস ধরিয়ে দেয় পুলিশ। সেই নোটিসে সই করে থানা থেকে বেরিয়ে আসেন তিনি।

IIT থেকে TMC-র অন্দরের ফাটল! চন্দ্রিমা ইস্যুতে বিস্ফোরক সুকান্ত মজুমদার

প্রসঙ্গত, গত ৭ জুন শক্তিপুর থানার গড়দুয়ারা এলাকায় একটি সভায় পুলিশকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। সেই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পরে ২৬ জুন রেজিনগর থানার কাশীপুরের সভাতেও তাঁর আরেকটি বক্তব্য ঘিরে নতুন মামলা হয়। ওই দুই মামলার তদন্তে ৩ ও ৪ জুলাই যথাক্রমে শক্তিপুর ও রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের কারণে শক্তিপুর থানায় না গেলেও শনিবার নির্ধারিত সময়ের আগেই রেজিনগর থানায় পৌঁছন হুমায়ুন। পথে নির্মীয়মাণ বাবরি মসজিদ এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে থানায় যান তিনি।


জেরা শেষে হুমায়ুন দাবি করেন, তদন্তকারী আধিকারিকরা ১০ পাতার প্রশ্নমালা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর কথায়, প্রথমে দেওয়া উত্তরে পুলিশ সন্তুষ্ট না হওয়ায় পরে অন্য এক আধিকারিক এসে একই প্রশ্নগুলি নতুন করে করেন। যদিও পুলিশের আচরণ নিয়ে প্রকাশ্যে কোনও অভিযোগ তোলেননি তিনি। তাঁর বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই পুলিশ কাজ করেছে এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।

বিষয় : HUMAYUN KABIR WestBengalPolitics ajup rejinagar policeinquiry

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৪ জুলাই ২০২৬


প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জেরা, হাতে নতুন নোটিস; ১৪ জুলাই ফের হাজিরার নির্দেশ হুমায়ুনকে

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
উস্কানিমূলক মন্তব্যের মামলায় শনিবার রেজিনগর থানায় হাজিরা দিলেন AJUP বিধায়ক হুমায়ুন কবীর। সকাল সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা ৩৫ মিনিট পর্যন্ত চলে টানা জিজ্ঞাসাবাদ। জেরা শেষে তাঁর হাতে ১৪ জুলাই ফের হাজিরার নোটিস ধরিয়ে দেয় পুলিশ। সেই নোটিসে সই করে থানা থেকে বেরিয়ে আসেন তিনি।IIT থেকে TMC-র অন্দরের ফাটল! চন্দ্রিমা ইস্যুতে বিস্ফোরক সুকান্ত মজুমদারপ্রসঙ্গত, গত ৭ জুন শক্তিপুর থানার গড়দুয়ারা এলাকায় একটি সভায় পুলিশকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেন হুমায়ুন। সেই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে পুলিশ। পরে ২৬ জুন রেজিনগর থানার কাশীপুরের সভাতেও তাঁর আরেকটি বক্তব্য ঘিরে নতুন মামলা হয়। ওই দুই মামলার তদন্তে ৩ ও ৪ জুলাই যথাক্রমে শক্তিপুর ও রেজিনগর থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার জুম্মার নামাজের কারণে শক্তিপুর থানায় না গেলেও শনিবার নির্ধারিত সময়ের আগেই রেজিনগর থানায় পৌঁছন হুমায়ুন। পথে নির্মীয়মাণ বাবরি মসজিদ এলাকায় দলীয় কর্মীদের সঙ্গে দেখা করে থানায় যান তিনি।জেরা শেষে হুমায়ুন দাবি করেন, তদন্তকারী আধিকারিকরা ১০ পাতার প্রশ্নমালা নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর কথায়, প্রথমে দেওয়া উত্তরে পুলিশ সন্তুষ্ট না হওয়ায় পরে অন্য এক আধিকারিক এসে একই প্রশ্নগুলি নতুন করে করেন। যদিও পুলিশের আচরণ নিয়ে প্রকাশ্যে কোনও অভিযোগ তোলেননি তিনি। তাঁর বক্তব্য, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই পুলিশ কাজ করেছে এবং তিনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার