Hidden Stories (বাংলা)
সর্বশেষ

বারুইপাড়া স্কুলে জলসংকটের জেরে পড়ুয়াদের বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত এলাকা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬
বারুইপাড়া স্কুলে জলসংকটের জেরে পড়ুয়াদের বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত এলাকা
ছবি সংগৃহীত

পানীয় জল নেই, নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক - এই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। পরে রাজ্য সড়ক অবরোধ করায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বর।


শনিবার সকালে স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভিতরে আটকে দেয় ক্ষুব্ধ পড়ুয়ারা। এরপর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে স্কুলে পানীয় জল ও হাত ধোয়ার জলের কোনও ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ব্যস্ত রাস্তা পার করে অন্য জায়গা থেকে জল আনতে হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। পাশাপাশি, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না বলেও অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা।


উচ্চ মাধ্যমিকের ছাত্র সুপ্রিয় বিশ্বাস ও বাপ্পা সাহা জানান, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই জলসংকট চলছে এবং প্রধান শিক্ষকও নিয়মিত স্কুলে আসেন না। বহুবার জানানো হলেও কোনও সমাধান হয়নি বলেই দাবি তাঁদের। তাই বাধ্য হয়েই এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনার পর মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জয়ন্ত হালদার জানিয়েছেন, প্রধান শিক্ষক গত সাত দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁর কাছে কারণ জানতে চেয়ে শো-কজ করা হবে। পাশাপাশি পড়ুয়াদের অভিযোগগুলিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

বিষয় : WestBengalNews WATERCRISIS StudentProtest educationnews schoolnews hariharpara

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শনিবার, ০৪ জুলাই ২০২৬


বারুইপাড়া স্কুলে জলসংকটের জেরে পড়ুয়াদের বিক্ষোভ, অবরোধে উত্তপ্ত এলাকা

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image
পানীয় জল নেই, নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক - এই অভিযোগে স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভে ফেটে পড়ল পড়ুয়ারা। পরে রাজ্য সড়ক অবরোধ করায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের হরিহরপাড়ার বারুইপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় চত্বর।শনিবার সকালে স্কুলের মূল গেটে তালা ঝুলিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ভিতরে আটকে দেয় ক্ষুব্ধ পড়ুয়ারা। এরপর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হরিহরপাড়া থানার পুলিশ। পুলিশের আশ্বাসে শেষ পর্যন্ত অবরোধ তুলে নেয় পড়ুয়ারা। পড়ুয়াদের অভিযোগ, প্রায় ১০ দিন ধরে স্কুলে পানীয় জল ও হাত ধোয়ার জলের কোনও ব্যবস্থা নেই। বাধ্য হয়ে ব্যস্ত রাস্তা পার করে অন্য জায়গা থেকে জল আনতে হচ্ছে, যা দুর্ঘটনার আশঙ্কা বাড়াচ্ছে। পাশাপাশি, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না বলেও অভিযোগ তুলেছে ছাত্রছাত্রীরা।উচ্চ মাধ্যমিকের ছাত্র সুপ্রিয় বিশ্বাস ও বাপ্পা সাহা জানান, সমস্যাটি নতুন নয়। দীর্ঘদিন ধরেই জলসংকট চলছে এবং প্রধান শিক্ষকও নিয়মিত স্কুলে আসেন না। বহুবার জানানো হলেও কোনও সমাধান হয়নি বলেই দাবি তাঁদের। তাই বাধ্য হয়েই এদিন বিক্ষোভে সামিল হয়েছেন। ঘটনার পর মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) জয়ন্ত হালদার জানিয়েছেন, প্রধান শিক্ষক গত সাত দিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। তাঁর কাছে কারণ জানতে চেয়ে শো-কজ করা হবে। পাশাপাশি পড়ুয়াদের অভিযোগগুলিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার