স্যাঁটা’ মন্তব্যকে ঘিরে দায়ের হওয়া মামলায় শনিবার রেজিনগর থানায় হাজিরা দিলেন আম জনতা উন্নয়ন পার্টি (AJUP)-র নেতা হুমায়ুন কবীর। তবে থানায় ঢোকার আগেই তাঁর একটি মন্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে।
থানার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হুমায়ুন কবীর বলেন, “আমি গ্রেপ্তার হলে আরও ১০০-১২০ জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন। সেই তালিকা প্রস্তুত রয়েছে।” তাঁর এই মন্তব্যের পর প্রশ্ন উঠেছে, তবে কি নিজের গ্রেপ্তারের আশঙ্কা করছেন AJUP নেতা? গত ২৬ জুন রেজিনগরে দলের একটি সভা থেকে বিজেপিকে লক্ষ্য করে বিতর্কিত মন্তব্য করেছিলেন হুমায়ুন। সেই বক্তব্যকে কেন্দ্র করে রেজিনগর ও শক্তিপুর - দুই থানাতেই তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। বিষয়টি বিধানসভাতেও গড়ায়। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুমায়ুনকে ‘সবক শেখানোর’ হুঁশিয়ারি দেন।
কেপ ভার্দের ডিফেন্স কি পারবে মেসি-ম্যাজিক থামাতে?
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার সকাল সাড়ে ১১টায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রেজিনগর থানায় তলব করা হয়েছিল। নির্ধারিত সময়ের কয়েক মিনিট আগেই থানায় পৌঁছে যান তিনি। উল্লেখ্য, এই মামলায় এর আগেই রেজিনগরের ওই সভার আয়োজক হিসেবে AJUP-র তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, শক্তিপুর থানার ওসিকে হুমকি দেওয়ার অভিযোগেও হুমায়ুনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের হয়েছে। সেই মামলায় শুক্রবার তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা দেননি। এদিকে, শনিবার সকাল থেকেই রেজিনগর থানার বাইরে এবং AJUP-র দলীয় কার্যালয়ের সামনে ভিড় জমাতে শুরু করেন দলের কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। পাশাপাশি ড্রোনের সাহায্যেও গোটা এলাকা নজরদারিতে রাখা হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন