Hidden Stories (বাংলা)
সর্বশেষ

একদিনে পাঁচ কাউন্সিলরের পদত্যাগ, আসানসোলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের বোর্ড?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬
 একদিনে পাঁচ কাউন্সিলরের পদত্যাগ, আসানসোলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের বোর্ড?
ছবি সংগৃহীত

চন্দননগর পুরনিগম হাতছাড়া হওয়ার পর এবার কি একই পথে আসানসোল? শুক্রবার একদিনেই তৃণমূল কংগ্রেসের পাঁচ হেভিওয়েট কাউন্সিলরের পদত্যাগে জোর রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। শুধু কাউন্সিলরই নন, বোরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন কুলটির চৈতন্য মাজি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী দিনে আরও একাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন।


পদত্যাগীদের তালিকায় রয়েছেন অশোক রুদ্র, ডা. দেবাশিস সরকার এবং চৈতন্য মাজি-সহ পাঁচজন। জানা গিয়েছে, ডা. দেবাশিস সরকার এর আগেই বোরো চেয়ারম্যান পদ ছেড়েছিলেন। এবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিলেন। অন্যদিকে চৈতন্য মাজি কাউন্সিলরের পাশাপাশি বোরো চেয়ারম্যান পদও ছেড়ে দিয়েছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অশোক রুদ্র বলেন, সাম্প্রতিক নির্বাচনে মানুষ যে পরিবর্তনের রায় দিয়েছেন, তাকে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে দলের 'কর্পোরেট স্টাইল'-এ পরিচালনা, সংকটের সময়ে কর্মীদের পাশে নেতৃত্বকে না পাওয়া এবং সংগঠনের বর্তমান কার্যপদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডা. দেবাশিস সরকারের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কার্যকরভাবে কাজ করতে না পারার হতাশা থেকেই তাঁর এই সিদ্ধান্ত।


বর্তমানে আসানসোল পুরনিগমে মোট ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯৮টিই ছিল তৃণমূলের দখলে। বিজেপির দখলে রয়েছে ছ'টি ওয়ার্ড এবং সিপিএমের একটি। কিন্তু পালাবদলের পর একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের ধারা এবার পৌঁছে গেল আসানসোলেও। চন্দননগরের পর এবার আসানসোল পুরনিগমও কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? একের পর এক পদত্যাগের ঘটনায় সেই জল্পনাই এখন তুঙ্গে।

বিষয় : TMC BengalPolitics asansolmunicipalcorporation

আপনার মতামত লিখুন

Hidden Stories (বাংলা)

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬


একদিনে পাঁচ কাউন্সিলরের পদত্যাগ, আসানসোলে কি হাতছাড়া হতে চলেছে তৃণমূলের বোর্ড?

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image
চন্দননগর পুরনিগম হাতছাড়া হওয়ার পর এবার কি একই পথে আসানসোল? শুক্রবার একদিনেই তৃণমূল কংগ্রেসের পাঁচ হেভিওয়েট কাউন্সিলরের পদত্যাগে জোর রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলে। শুধু কাউন্সিলরই নন, বোরো চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন কুলটির চৈতন্য মাজি। রাজনৈতিক মহলের একাংশের দাবি, আগামী দিনে আরও একাধিক তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করতে পারেন।পদত্যাগীদের তালিকায় রয়েছেন অশোক রুদ্র, ডা. দেবাশিস সরকার এবং চৈতন্য মাজি-সহ পাঁচজন। জানা গিয়েছে, ডা. দেবাশিস সরকার এর আগেই বোরো চেয়ারম্যান পদ ছেড়েছিলেন। এবার তিনি কাউন্সিলর পদ থেকেও ইস্তফা দিলেন। অন্যদিকে চৈতন্য মাজি কাউন্সিলরের পাশাপাশি বোরো চেয়ারম্যান পদও ছেড়ে দিয়েছেন। পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অশোক রুদ্র বলেন, সাম্প্রতিক নির্বাচনে মানুষ যে পরিবর্তনের রায় দিয়েছেন, তাকে সম্মান জানিয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। একইসঙ্গে দলের 'কর্পোরেট স্টাইল'-এ পরিচালনা, সংকটের সময়ে কর্মীদের পাশে নেতৃত্বকে না পাওয়া এবং সংগঠনের বর্তমান কার্যপদ্ধতি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডা. দেবাশিস সরকারের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে মানুষের জন্য কার্যকরভাবে কাজ করতে না পারার হতাশা থেকেই তাঁর এই সিদ্ধান্ত।বর্তমানে আসানসোল পুরনিগমে মোট ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯৮টিই ছিল তৃণমূলের দখলে। বিজেপির দখলে রয়েছে ছ'টি ওয়ার্ড এবং সিপিএমের একটি। কিন্তু পালাবদলের পর একের পর এক পুরসভায় তৃণমূল কাউন্সিলরদের পদত্যাগের ধারা এবার পৌঁছে গেল আসানসোলেও। চন্দননগরের পর এবার আসানসোল পুরনিগমও কি তৃণমূলের হাতছাড়া হতে চলেছে? একের পর এক পদত্যাগের ঘটনায় সেই জল্পনাই এখন তুঙ্গে।

Hidden Stories (বাংলা)


কপিরাইট © ২০২৬ Hidden Stories (বাংলা) । সর্বস্বত্ব সংরক্ষিত

দৃষ্টি আকর্ষণ

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।

— হিডেন স্টোরিজ পরিবার