হকার উচ্ছেদ নিয়ে টানা বিতর্কের আবহে আপাতত স্বস্তির খবর। হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির দাবি, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত হকার উচ্ছেদ করা হবে না বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে অন্তত উৎসবের মরশুম পর্যন্ত স্বস্তিতে থাকতে পারবেন বহু হকার।
রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর থেকেই রেল ও সরকারি জমি দখলমুক্ত করার উদ্যোগ শুরু হয়েছে। বিভিন্ন বাজার, স্টেশন চত্বর এবং সেতুর নিচে গড়ে ওঠা দোকান ও বসতি সরাতে প্রশাসনের তরফে নোটিস দেওয়া হয়। বিষয়টি নিয়ে আদালতেও মামলা গড়ায়। এরই মধ্যে কয়েকটি স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়ে একাধিক দোকান ভেঙে দেওয়া হয়। পরে কলকাতা হাই কোর্ট ৩১ জুলাই পর্যন্ত উচ্ছেদে স্থগিতাদেশ দেয়।
এই পরিস্থিতিতে শুক্রবার হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর সংগঠনের রাজ্য সভাপতি অসিত সাহা জানান, মানবিক কারণে দুর্গাপুজো পর্যন্ত কোনও হকারকে উচ্ছেদ করা হবে না বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন।
'সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া উচিত'—রামনবমী মামলায় পুলিশের ভূমিকা নিয়ে দিলীপ
তবে রেলের জমিতে থাকা হকারদের বিষয়ে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকারের আওতায় পড়ে। তাই সেই বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও চেয়েছে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি। এখন দেখার, এই আশ্বাসের পর উৎসবের মরশুম পেরিয়ে হকার উচ্ছেদ নিয়ে প্রশাসনের পরবর্তী পদক্ষেপ কী হয়।

শনিবার, ০৪ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন